অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) শেরপুর শাখার ৫ ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ মার্চ) দুদক কার্যালয়ে সকাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তা সিরাজুল হক। দুদক সূত্রে জানা গেছে, ৯ জন কর্মকর্তাকে তলব করা হলেও শেরপুর শাখার ৫ জন দুদক কার্যালয়ে পৌঁছেছেন। ঢাকার বাকি ৪ জন এখনও পৌঁছাননি। ২০১৩ সালে অনুমোদন ...
Read More »অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বসতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি নারী
প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভুত কোনো নারী অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বসতে যাচ্ছেন। তার নাম সাবরিনা ফারুকি। দেশটিতে আগামি ২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তিনি অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) প্রার্থী হিসেবে লড়বেন। তিনি দেশটির নিউ সাউথ ওয়েলস (এসএসডব্লিউ) আইন পরিষদের একটি আসনে লড়বেন। অস্ট্রেলিয়ান গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। দেশটির দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষ বলা হয় এসএসডব্লিউ পরিষদকে। সাবরিনার জন্ম ...
Read More »দায়িত্ব গ্রহণ করতে ঢাকায় ভারতীয় হাই কমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছানোর পর রিভা গাঙ্গুলি সাংবাদিকদের বলেন, ‘ঢাকায় এসে আমি আনন্দিত। দুই দেশের সম্পর্ক আরও গভীর ও ভালো করার চেষ্টা থাকবে।’ কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় আসার পর রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন দূত পরিচয়পত্র পেশ ...
Read More »আজ থেকে বাংলাদেশ-ভারত সেনা অনুশীলন শুরু
আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় সেনাদের যৌথ অনুশীলন সম্প্রীতি-৮। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে এ অনুশীলন অনুষ্ঠিত হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের যৌথ অনুশীলনের মূল প্রতিপাদ্য ‘সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি’। এ অনুশীলনে ভারত ও বাংলাদেশের ৩০ জন অফিসারসহ সর্বমোট ১৭০ জনের একটি করে দল অংশগ্রহণ করবে। ২০১০ ...
Read More »জাতীয় ভোটার দিবস আজ
আজ ১ মার্চ প্রথমবারের মতো ভোটার দিবস উদযাপন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন (বিইসি)।মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় মার্চ মাসের ১ তারিখকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দিবসটি উদযাপনের বিষয়ে ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ১ মার্চ বিকাল ৪টায় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনের অডিটরিয়ামে কেন্দ্রীয় আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. ...
Read More »জ্যেষ্ঠ সাংবাদিক ও পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর আর নেই
অসংখ্য সাংবাদিকের শিক্ষা প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলমগীর ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত কয়েক দিন তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছিলো। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত ২১ ফেব্রুয়ারি থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন জ্যেষ্ঠ এ সাংবাদিক। ...
Read More »ভোটার উপস্থিতি কম হওয়ার দায় রাজনৈতিক দলগুলোর : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ভোটকেন্দ্রে ভোটার না আসার দায় নির্বাচন কমিশনের নয়। এ দায় রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উত্তরার আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। পরে সিইসি সাংবাদিকদের বলেন, ‘ভোটার আনার দায় রাজনৈতিক দলগুলোর। আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেই, রাজনৈতিক দলগুলো কিংবা প্রার্থীদের ভোটার নিয়ে আসতে হয়। ...
Read More »পাক-ভারত সংঘাত, বাংলাদেশ সীমান্তে বিএসএফের সতর্কতা জারি
কাশ্মীর হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই বাংলাদেশে সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। এক কর্মকর্তার বরাতে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বিএসএফ সতর্কতা জারি করেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে সব ধরনের নিবৃত্তিমূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে। এতে জানানো হয়, পাক-ভারত সীমান্তের উত্তেজনার সুবিধা নিয়ে কোনো দুর্বৃত্ত কিংবা সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করতে না ...
Read More »এখন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারের মা : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বাংলা সাহিত্যের ছাত্রী হলেও এখন আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের মা। এ দেশে কম্পিউটারের ব্যবহার বাড়াতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে আমার ছেলে সজীব ওয়াজেদ জয় আমাকে সহযোগিতা করেছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এন আর বি ইঞ্জিনিয়ার্সদের দু’দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশে কম্পিউটারের ব্যবহার বাড়ানো প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। ...
Read More »বিমান ছিনতাইকারী আটক, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পরিস্থিতি
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের কবলে পড়া বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। রোববার(২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সেনা স্পেশাল ফোর্সের অভিযানে সন্দেহভাজন এক ছিনতাইকারীকে আহতাবস্থায় আটক করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক। এর আগে বিকালে দুবাইয়ের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই ছিনতাইয়ের কবলে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur