প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী পর্যটন প্রসঙ্গে বলেছেন, ইসলামী পর্যটনের আকার বিশাল। এটা বিপুল সম্ভাবনাময় একটি খাত। ওআইসির ২০১৮ সালের এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মুসলিম ট্যুরিস্টের সংখ্যা ১৫৬ মিলিয়ন; যা ২০২০ সালে বেড়ে দাঁড়াবে ১৮০ মিলিয়ন। একই বছর সারাবিশ্বের জনসংখ্যার ২৬ শতাংশ হবে মুসলিম। আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ঢাকা অ্যাজ দ্য ওআইসি সিটি অব ট্যুরিজম-২০১৯’ উদযাপন উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের ...
Read More »কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বান কি মুন
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’-এ যোগ দিতে দুই দিনের সফরে মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশে আসা জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন। বুধবার (১০ জুলাই) দুপুরে হেলিকপ্টার যোগে তিনি ক্যাম্প-২০’র মাঝে করা হেলিপ্যাডে অবতরণ করবেন। তার আগমন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান ...
Read More »যেসব যুক্তিতে চাকরির বয়স ৩৫ না করার পক্ষে প্রধানমন্ত্রী
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর না করার পক্ষে যুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তিনটি বিসিএস পরীক্ষার ফলাফল তুলে ধরেন। সেখানে দেখা যায় ২৩ থেকে ২৫ বছরের মধ্যে যারা পরীক্ষা দেয় তাদের পাসের হার ৪০-এর ওপরে আর ২৯ বছরের পরে যারা পরীক্ষা দেয় তাদের পাসের হার ৩ শতাংশের মতো। তিনি বলেন, ৩৫ বছর হলে কি অবস্থা হবে, ...
Read More »গ্রামীন ও রবি থেকে সাড়ে ১৩ হাজার কোটি টাকা আদায়ে ব্যান্ডউইথ কমিয়ে ‘শাস্তি’
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং রবির কাছে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা আদায়ের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি এ দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপারেশনাল ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ শুরু করেছে। এই দুই অপারেটরের বিশাল সংখ্যক গ্রাহক এবং গ্রাহকদের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকার পরেও বিটিআরসি এ পদক্ষেপ নিয়েছে। আজ বৃহস্পতিবার বিটিআরসি দেশের সব ইন্টারন্যাশনাল ইন্টারনেট অপারেটরদের জানিয়ে দিয়েছে, বরাদ্দকৃত সর্বমোট ...
Read More »চীনের কাছ থেকে অনেক কিছু শেখার আছে : প্রধানমন্ত্রী
চীনের কাছ থেকে অনেক কিছু শেখার আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সঙ্গে বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় বেইজিংয়ের লিজেনডেল হোটেলে তাঁর সম্মানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নাগরিক সংবর্ধনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে দেশটির লিয়াওনিং প্রদেশের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) গ্রীষ্মকালীন সভায় অংশ নিয়ে গতকাল সকালে বেইজিং ...
Read More »শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলির মামলায় ৩০ অভিযুক্ত কারাগারে
১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তাকে বহনকারী ট্রেনে গুলি করার মামলায় ৩০ অভিযুক্ত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৩০ জুন) এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রোস্তম আলী এ নির্দেশ দেন। দুপুরে মামলার ৫২ আসামির মধ্যে ৩০ জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন; যাদের সবাই ...
Read More »জুলাই থেকে বিটিভি দেখা যাবে ভারতে : তথ্যমন্ত্রী
আগামী মাস থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচার শুরু হবে। সেইসঙ্গে শোনা যাবে বেতারের অনুষ্ঠানমালা।রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি জানান, জুলাইয়ের যেকোনো দিন থেকে ভারতে বিটিভির সম্প্রচার শুরু হচ্ছে। নতুন স্বপ্নে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং ...
Read More »লাইসেন্স ছাড়া দুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের তালিকা চেয়েছেন হাইকোর্ট
ঢাকায় লাইসেন্স ছাড়া কারা দুধ বিক্রি করছেন, তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এ তালিকা দিতে বিএসটিআইকে নির্দেশ দেয়া হয়েছে। রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিএসটিআই বলছে, মাত্র ১৮ প্রতিষ্ঠান পাস্তুরিত দুধ বিক্রি করতে তাদের লাইসেন্স নিয়েছে। এ ছাড়া দুধের সিসা নিয়ে গবেষণা প্রতিবেদন তৈরিকারী সরকারি প্রতিষ্ঠান ...
Read More »বাজেটে যেসব পণ্যের ‘দাম বাড়বে ও কমবে’
প্রস্তাবিত বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় স্মার্ট ফোন, মোবাইল ফোনে কথা বলার খরচ ও সব ধরনের তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি পাবে। বাড়তে পারে আমদানিকৃত গুঁড়ো দুধ, আমদানিকৃত মধু, ওলিভ অয়েল, আইসক্রিমের দাম। এ ছাড়া সিগারেট, বিড়ি, জর্দা, গুলে দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সয়াবিন তেল, পাম অয়েল, সান ফ্লাওয়ার তেল, সরিষার তেলের আমদানি পর্যায়ের মূসক আরোপ করায় বাড়তে পারে ...
Read More »সংসদে দাঁড়িয়ে ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’ জানালেন শেখ হাসিনা !
২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু হয়েছে। অর্থমন্ত্রীর অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর পক্ষে বাজেট ঘোষণা করেন। অর্থমন্ত্রীর পক্ষে বাজেট ঘোষণার সময় বাজেটের একটি অংশে লেখা ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ’ অংশ পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি নিজেই হেসে ফেলেন। হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী বলেন, ‘এটি আমার না। আমি অর্থমন্ত্রীর বাজেট পড়ছি।’ -এ নিয়ে সংসদে হাসির রোল পড়ে। জাতীয় সংসদে বৃহস্পতিবার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur