মুজিববর্ষ উপলক্ষে দেশের ১৬ উপজেলায় ৪ লাখ ১০ হাজার ২ শ ৩৮ জন শিক্ষার্থী স্কুল ফিডিং-এর আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে দেশের ১৬ টি উপজেলার ২ হাজার ১ শ ৬৬ টি বিদ্যালয়ের শিক্ষার্থী এতে সুফলভোগী হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আজ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রৌমারী ...
Read More »নরেন্দ্র মোদির সাথে হাছান মাহমুদের সাক্ষাৎ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। নয়াদিল্লিতে চলমান রাইসিনা সংলাপে আগত বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। ভারত সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ ...
Read More »এক মাস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ কারণে ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষার আইনশৃঙ্খলা নিরাপত্তা-সংক্রান্ত কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ নির্দেশনার কথা জানান। সভায় তিনি পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ...
Read More »বদলে যাচ্ছে শাহজালাল বিমানবন্দর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়েছে। গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করেন। তৃতীয় টার্মিনাল প্রকল্প কাজ সমাপ্ত হলে বাড়বে বিমানবন্দরের সক্ষমতা। বছরে প্রায় ২ কোটি যাত্রীর চলাচলে আন্তর্জাতিক মানের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। সবমিলিয়ে বদলে যাবে বিমানবন্দরের দৃশ্য। জানা গেছে, ক্রমবর্ধমান ফ্লাইটের চাপ সামলাতে এই বিমানবন্দর সম্প্রসারণ করা ...
Read More »প্রথম নারী মহাপরিচালক পেল বাংলাদেশ বেতার
বাংলাদেশ বেতারে প্রথম নারী মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন হোসনে আরা তালুকদার।১৫ জানুয়ারি বুধবার রাতে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেতারের মহাপরিচালক হিসেবে নিয়োগের আগে তিনি উপমহাপরিচালক (বার্তা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। হোসনে আরা তালুকদার ১৯৬২ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও ...
Read More »প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন
প্রাক্-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। শিক্ষার্থীরা বিজ্ঞান না কি অন্য শাখায় পড়বে, সেটা ঠিক হবে একাদশ শ্রেণিতে। এর আগে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সবাইকে অভিন্ন ১০টি বিষয় পড়তে হবে। বইয়ের সংখ্যাও এখনকার চেয়ে কমবে। বিষয়বস্তু বদলাবে। আর এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি পাবলিক পরীক্ষা হবে, যার ভিত্তিতে এইচএসসির ...
Read More »কবি কাজী নজরুলের পুত্রবধূ উমা কাজী মৃত্যু
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকার বনানীর বাড়িতে তার মৃত্যু হয় বলে তার মেয়ে খিলখিল কাজী জানিয়েছেন। উমা কাজীর বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতার সঙ্গে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি বেশ কিছু দিন হাসপাতালে ছিলেন। খিলখিল কাজী জানান, বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী ...
Read More »দেশে ৯১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১৭০ আশ্রয় কেন্দ্র
দেশে দুর্যোগ মোকাবেলায় ১৭০টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করছে সরকার। এর মধ্যে ভোলা জেলায় ৯৭টি এবং চট্টগ্রামে ৭৩টি আশ্রয় কেন্দ্রনির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ৯১৯ কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগের এমন পৃথক দুটি প্রস্তাব আজ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তোলা হতে পারে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, এলজিইডি কর্তৃক গৃহীত ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র’ শীর্ষক ...
Read More »বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয়, আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির ধারাবাহিকতায় জাতিসংঘের শিল্প, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো বাংলাদেশের সঙ্গে যৌথভাবে জাতির ...
Read More »মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া সম্পন্ন
বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া সম্পন্ন হয়েছে। টানা ১৮ দিনের এই মহড়া ১৫ জানুয়ারি বুধবার শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। পরিকল্পনামন্ত্রী যুদ্ধজাহাজ বানৌজা বঙ্গবন্ধু থেকে মহড়া পরিদর্শন করেন। এর আগে সকালে মন্ত্রী জাহাজে পৌঁছালে কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur