Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

মসজিদে মাইকিং : ‘দয়া করে বাসায় নামাজ পড়ুন’

মসজিদের মাইকে আযান

করোনার প্রাদুর্ভাবরোধে জনসমাগম এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদে মাইকিং করে ঘরে নামাজ আদায়ের অনুরোধ জানানো হচ্ছে। রাজধানীর পুরান ঢাকা, যাত্রাবাড়ী, মাতুয়াইল, বাড্ডা, তেজগাঁও, বংশাল, রমনা এলাকার বিভিন্ন মসজিদ থেকে একই ধরনের নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়। সোমবার ৬ এপ্রিল আসর নামাজের পর রাজধানীর পুরান ঢাকার চাঁদ মসজিদের মাইকে ঘোষণা করা হয়, ‘প্রিয় এলাকাবাসী, আগামী কয়েকদিন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে ...

Read More »

দীর্ঘদিন জেলখাটা আসামিদের মুক্তির নীতিমালা করার নির্দেশ

Hasina

ছোটখাটো অপরাধে যারা দীর্ঘদিন ধরে জেলে আছেন এবং হত্যা, ধর্ষণ ও অ্যাসিড মামলার আসামি নয় কিন্তু ইতোমধ্যে বহুদিন জেল খেটেছেন এমন কয়েদিদের কীভাবে মুক্তি দেয়া যায়, সে বিষয়ে একটি নীতিমালা করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানা গেছে। গণভবনে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। এ বিষয়ে জানতে ...

Read More »

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদের বৈঠক করার পরিকল্পনা

parliamentry

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও সংসদের ৭ম অধিবেশন আহ্বানের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়।ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদের বৈঠক করার পরিকল্পনা দিয়ে ১৮ এপ্রিল অধিবেশন শুরুর প্রস্তাবনা দিয়ে এ সংক্রান্ত ফাইল প্রস্তুত করেছে সংসদ সচিবালয়। এরপর ফাইলটি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে সোমবারই রাষ্ট্রপতির কাছে ফাইল নিয়ে যাবেন সংসদের কর্মকর্তারা। রাষ্ট্রপতি অনুমতি দিলেই ওই দিন কিংবা ...

Read More »

করোনায় আরো ৪ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৩৫ জন

covid

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে করোনা আক্রান্ত সন্দেহভাজন ৪৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন শনাক্ত হয়। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন। নতুন যাদের শরীরে এ ভাইরাস ধরা পড়েছে তাদের ১২ জনই নারায়ণগঞ্জের। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। ...

Read More »

কোন জেলায় কতজন করোনা রোগী

করোনা ভাইরাস

কোন জেলায় কতজন করোনা রোগী পাওয়া গেছে তার একটি তথ্য দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ঢাকায় ৫৪ জন, মাদারীপুরে ১১, নারায়ণগঞ্জে ১১, গাইবান্ধায় পাঁচ এবং রংপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও কক্সবাজারে একজন করে নিশ্চিত আক্রান্ত রোগী পাওয়া গেছে। রোববার এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি বলেন, রাজধানী ঢাকার মিরপুর ও ...

Read More »

করোনার ‘লক্ষণ’ নিয়ে দুদক পরিচালকের মৃত্যু : আইসোলেশনে স্ত্রী-সন্তান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন।তার স্ত্রী ও সন্তানকেও আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে। ৬ এপ্রিল সোমবার ভোর সাড়ে ৪টায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গত ২৯ মার্চ হাঁচি, জ্বর ও সর্দি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।‌ তবে তাঁর করোনাভাইরাসের ...

Read More »

করোনা প্রতিরোধে ডাক্তার-নার্সদের ঝাঁপিয়ে পড়তে হবে

covid

যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা যেভাবে দ্রুত গতিতে বাড়ছে তাতে আমাদের এটা অনুভব করাচ্ছে যে, অতীতের কোনো কৌশল আমাদের কাজে আসছে না। এখনই আমাদের আগামী ধাপ অথবা পরবর্তী কোনো মহামারীর জন্য প্রস্তুত হতে হবে। নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। এটা প্রথম বিশ্বযুদ্ধে লড়াই চলাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধকে প্রতিহতের পদক্ষেপকে স্মরণ করিয়ে দেয়। এই প্রস্তুতি নিয়ে কারোরই সন্দেহ থাকা উচিত ...

Read More »

প্রধানমন্ত্রীর ৭২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

শিক্ষকগণ জনপ্রতি ৫ হাজার টাকা পাবেন

করোনা পরিস্থিতি মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ৫ এপ্রিল সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন তিনি। কর্মপরিকল্পনার আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় এ টাকা দেয়া হবে। ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ৯ % সুদে ৩০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা দেয়া হয়েছে। আর ক্ষুদ্র এ ...

Read More »

যাত্রীবাহী লঞ্চগুলো ‘আইসোলেশন সেন্টারের’ জন্য প্রস্তুত : প্রতিমন্ত্রী

khaled

করোনাভাইরাস সংক্রমণ রোধ এবং মোকাবিলায় চিকিৎসাপদ্ধতি অনুসরণ করে যাত্রীবাহী লঞ্চগুলোকে ‘আইসোলেশন সেন্টার’ করার ক্ষেত্রে প্রস্তুত রাখা হয়েছে। এ ক্ষেত্রে লঞ্চমালিকদের সম্মতি পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শনিবার ৪ এপ্রিল ঢাকা সদরঘাটে নৌ-যানে করোনা সংক্রমণ প্রতিরোধে লঞ্চমালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন,‘ লঞ্চগুলোয় ‘আইসোলেশন ...

Read More »

২৪ ঘণ্টায় আরও ২জন মারা গেছেন, ভাইরাসে নতুন ৯ জন শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২জন মারা গেছেন, ভাইরাসে নতুন ৯ জন শনাক্ত  হয়েছে। বৈশ্বিক মহামারীটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে শনিবার দুপুরে এক অনলাইন লাইভ ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এমন তথ্য দিয়েছেন। তিনি জানান, গত ২৪ ...

Read More »