বরেণ্য ইসলামী আলোচক আল্লামা মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম হয়েছে। করোনা পরিস্থিতিতে লকডাউন উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় না রেখেই লাখো মানুষ জানাজায় অংশ নেন। ১৮ এপ্রিল শনিবার সকালে জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। তবে জানাজা মাদরাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায়। একদিকে বিশ্বরোড মোড় হয়ে সরাইলের মোড় পর্যন্ত অন্যদিকে ...
Read More »বাড়তে পারে ছুটি, তবে…
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ার প্রেক্ষাপটে দেশে সাধারণ ছুটির আরও বাড়তে পারে। করোনা নিয়ন্ত্রণে ছুটি বাড়ানোর বিকল্প না থাকলেও আরও ছুটি সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত টানা ৩১ দিনের ছুটি চলছে দেশে। কিন্তু করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণে রোধে ...
Read More »লকডাউন না মানলে ৬ মাসের জেল
করোনাভাইরাসে থমকে গেছে দেশ। প্রাণঘাতী এই ভাইরাস দেশের ৭৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তাররোধে দেশের অধিকাংশ এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তারপরও দেখা যাচ্ছে, অনেকে লকডাউন না মেনে বিনা প্রয়োজনে চলাফেরা করছেন। এতে ভাইরাসের বিস্তারের ঝুঁকি বেড়ে যাচ্ছে। যারা লকডাউনের নিয়ম বা আইন লঙ্ঘন ...
Read More »দেশে ৯০ জন চিকিৎসক করোনা আক্রান্ত
দেশে এ পর্যন্ত ৯০ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরমধ্যে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন একজন। আরেকজনের মৃত্যু হয়েছে; ডা. মো. মঈন উদ্দিন। এছাড়া তিনজন সুস্থ হয়ে ছুটি পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। শুক্রবার ১৭ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ এ তথ্য জানান।(বাংলানিউজ) তিনি বলেন, চিকিৎসকদের ...
Read More »ব্যাংকক থেকে ফিরলেন ৪৮ বাংলাদেশি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আটকে পড়া ৪৮ জন যাত্রী ও একজনের মরদেহ নিয়ে দেশে ফিরেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৪ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেসরকারি এ বিমান সংস্থার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ...
Read More »আজ মুজিবনগর দিবস
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একদিন। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এ বৈদ্যনাথতলাকে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। প্রতি বছর নানা ...
Read More »চিকিৎসক–নার্সদের বাড়ি ছাড়ার কথা বললে আইনি ব্যবস্থা : দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) ইকবাল মাহমুদ বলেছেন, ‘জাতির সংকটময় সময়ে যেসব বাড়ির মালিক চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার কথা বলেন বা বাধ্য করেন, তাঁদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে দুদক। অবৈধ সম্পদের উৎস পেলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান আজ বৃহস্পতিবার এই কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, জাতির এই সংকটময় সময়ে ...
Read More »করোনা সংক্রমণের ঝুঁকিতে সারা দেশ : স্বাস্থ্য অধিদফতর
সংক্রমিত এলাকায় জরুরি প্রয়ােজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল করা যাবে না সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না দেশের বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ ঘটায় সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত এক আদেশ জারি করে অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম ...
Read More »সপ্তাহের ব্যবধানে বাড়ছে চালের দাম
মহামারি করোনা ভাইরাস আতঙ্কের শুরুতে অস্বাভাবিক বেড়ে যাওয়া চালের দাম আবারও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কেজিতে চালের দাম বেড়েছে আট টাকা এবং মাসের ব্যবধানে বেড়েছে ১২ টাকা পর্যন্ত। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে চালের দাম সপ্তাহের ব্যবধানে ৭ শতাংশ এবং মাসের ব্যবধানে ২৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। এই দাম বাড়ার তালিকায় চিকন ও মাঝারি চালের পাশাপাশি রয়েছে ...
Read More »তারাবিহ ঘরে পড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
রমজানে ঘরে তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আল্লাহ যে কোন স্থান থেকে ইবাদত করলেই কবুল করেন। আপনারা জানেন করোনাভাইরাসের কারণে মক্কায় মসজিদে নামাজ বন্ধ হয়েছে। কাজেই ঘরে বসেই নামাজ আদায় করুন। আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা বিভাগের কয়েকটি জেলার সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আসন্ন রমজানে পণ্য সরবরাহ যেন সচল থাকে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur