Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

করোনায় বাংলাদেশে প্রতি ৬ তরুণের ১ জন চাকরি হারিয়েছে

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) মনে করে, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে প্রতি ৬ জন তরুণের মধ্যে ১ জন চাকরি হারিয়েছে ৷ আবার যাদের কাজ রয়েছে তাদের ২৩ শতাংশের কর্মঘণ্টা কমে এসেছে। শ্রমবাজারের ওপর করোনা ভাইরাসের (কভিড-১৯) মহামারির প্রভাব নিয়ে সাম্প্রতিক বিশ্লেষণে তরুণ কর্মজীবীদের বিষয়ে উদ্বেগজনক এই চিত্র প্রকাশ করেছে আইএলও। চলতি বছর ফেব্রুয়ারির পর থেকে চালানো এক সমীক্ষার ভিত্তিতে তারা এই ...

Read More »

করোনায় বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু

bangladesh-bank

কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। মারা যাওয়া কর্মকর্তা নাম আশরাফ আলী।তিনি কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ...

Read More »

সীমিত পরিসরে চলবে বাস নৌযান ও ট্রেন

গণপরিবহন বন্ধের

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আর না বাড়ার সঙ্গে সঙ্গে সীমিতভাবে গণপরিবহনও চালু হতে যাচ্ছে। ২৭ মে বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৩১ মে থেকে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে, স্বাস্থ্যবিধি মেনে সড়কে গণপরিবহন চলাচল করতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী নৌযান ও ট্রেনও চলাচল করবে।’ তিনি আরও বলেন, ‘মোটকথা ...

Read More »

ছুটি আর বাড়ছে না

gov-2

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আর বাড়ছে না। দীর্ঘ ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নিয়ম মানা সাপেক্ষে খুলছে সরকারি অফিস। ২৭ মে বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী মহিলারা আপাতত অফিসে আসবেন না, গণপরিবহনও বন্ধ থাকবে। আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। ঢাকা ...

Read More »

বিআইটিআইডির ল্যাবপ্রধানের করোনা শনাক্ত

করোনা ভাইরাস

দুই মাস ধরে নমুনা পরীক্ষার দায়িত্ব পালন করে এখন নিজেই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পড়েছেন চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবপ্রধান সহযোগী অধ্যাপক শাকিল আহমেদ। ২৬ মে মঙ্গলবার তাঁর নমুনায় কোভিড-১৯ পজিটিভ আসে। একই দিন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ চট্টগ্রামে ৯৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এই তথ্য জানান। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ ...

Read More »

করোনা কেড়েছে ৭ ব্যাংকারের প্রাণ

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাত ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। এছাড়া এক ব্যাংক পরিচালকও মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ৬০ জন কর্মকর্তা। বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। যেসব ব্যাংকার করোনায় মারা গেছেন তারা হলেন- সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের মুজতবা শাহরিয়ার, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী, রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম ...

Read More »

২৪ ঘন্টায় মৃত্যু ২১ : শনাক্ত ১,১৬৬

corona

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট ৫২২ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৬৬ জন। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৭৫১ জনে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন ...

Read More »

ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত

জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। ২৫ মে সোমবার গণমাধ্যমকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। রবিবার গণস্বাস্থ্যের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। ডা. জাফরুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ২৪ মে রবিবার  সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি হলে তিনি পরীক্ষা করান। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই তার পরীক্ষা করানো হয় বলে জানান তিনি। যার ...

Read More »

দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ২১ : শনাক্ত ১,৯৭৫

covid

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৫০১ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৯৭৫ জন। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৫ জনে। সোমবার (২৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন ...

Read More »

বঙ্গভবনে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি

বঙ্গভবনে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তার পরিবারের সদস্য এবং কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন সংবাদ সংস্থা বাসসকে জানিয়েছে, রাষ্ট্রপ্রধান তার পরিবারের সদস্য এবং কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আজ সকাল সাড়ে ৯টায় বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করেন। বঙ্গভবন ...

Read More »