আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে সব ফ্লাইট ও যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। এর ফলে শুধু বাংলাদেশি নন, কোনো বিদেশি নাগরিকও বাংলাদেশ থেকে ইতালিতে ঢুকতে পারবেন না। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বাংলাদেশ থেকে ইতালি রুটে যাত্রী পরিবহনকারী কাতার এয়ারওয়েজ। ৯ জুলাই বৃহস্পতিবার সংশ্লিষ্ট মহলে কাতার এয়ারওয়েজের পাঠানো এ সংক্রান্ত একটি চিঠিতে বলা হয়, বাংলাদেশ ...
Read More »নৌপরিবহন অধিদফতরের নতুন ডিজি আবদুস সবুর মণ্ডল
নৌপরিবহন অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে যুগ্মসচিব আবদুস সবুর মণ্ডলকে নিয়োগ দেয়া হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়, তিনি সরকারি আবাসন পরিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আরও পড়ুন..চাঁদপুরের ১৮তম জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল নৌপরিবহন অধিদফতরের বর্তমান মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামের চাকরির মেয়াদ আগামী আগস্ট মাসে শেষ হবে। এজন্য তাকে ...
Read More »২৪ ঘণ্টায় মহামারিতে আরও ৪১ মৃত্যু : নতুন শনাক্ত ৩৩৬০
দেশে গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট দুই হাজার ২৩৮ জন মারা গেলেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৩৬০ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে। ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। ...
Read More »প্রবাসীদের কর্মস্থলে পুনঃনিয়োগে কূটনৈতিক তৎপরতা অব্যাহত : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘করোনা ভাইরাসের কারণে কর্মহীন প্রবাসী শ্রমিকেরা যাতে পুনঃনিয়োগ পেতে পারে সেজন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি দুস্থ শ্রমিকদের জরুরি ত্রাণ সহায়তারও উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা যাতে করোনা-পরবর্তী সময়ে পুনরায় কর্মে নিয়োগ পেতে পারেন সেজন্য বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমরা কূটনৈতিক তৎপরতা অব্যাহত ...
Read More »শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: সংসদে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে একাদশ শ্রেণিতে (এইচএসসি) ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। তবে নীতিমালার আলোকে খুব শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু হবে। ৯ জুলাই বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা-১০ আসনের শফিউল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণের এ পরিস্থিতিতেও ...
Read More »বাংলাদেশে করোনায় আরও উদ্বেগজনক পরিস্থিতির আশঙ্কা
টিকা বা প্রতিষেধক বাজারে না আসলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে প্রতিদিন প্রায় তিন লাখ মানুষ আক্রান্ত হতে পারেন করোনাভাইরাসে। শুধু তাই নয়; বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হলে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় শীর্ষে পৌঁছে যাবে ভারত। পরিস্থিতি সবচেয়ে খারাপ জায়গায় পৌঁছাবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। গবেষকদের দাবি, আগামী আট মাসে করোনা সংক্রমণে আরও উদ্বেগজনক পরিস্থিতি ...
Read More »এমভি ময়ূর-২ এর মালিক আটক
রাজধানীর সদরঘাটের কাছে শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে ‘এমভি ময়ূর-২’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।এর আগে ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের ঢাকা জোনের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ...
Read More »শ্রমিকদের ফেরত না পাঠাতে বিভিন্ন দেশে চিঠি : প্রধানমন্ত্রী
শ্রমিকদের ফেরত না পাঠাতে বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ৮ জুলাই জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী একথা জানান। প্রধানমন্ত্রী বলেন,‘ করোনায় বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশিদের জন্য সরকার দূতাবাসগুলোর সাথে যোগাযোগ এবং কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখছে যাতে তারা পরিস্থিতি অনুকূলে আসলে আবার কাজ ফিরতে পারেন। তারপরও যদি ...
Read More »করোনা পরীক্ষার সঙ্গে কমেছে শনাক্তের সংখ্যাও
একটা কিডনি রেখে দিয়ে করোনার টেস্ট করাই দিয়েন। তিন-চার মাস ধরে কামাই বন্ধ’- এমন মন্তব্য করে সম্প্রতি সংবাদের শিরোনাম হন ব্রাহ্মণবাড়িয়ার নাঈম হাসান নীল নামে এক তরুণ। বেসরকারি ব্রাহ্মণবাড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার পরীক্ষা করতে গেলে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেয়ার অভিযোগ এনে তিনি এমন মন্তব্য করেন। এ ঘটনা থেকে বোঝা যেতে পারে, করোনার প্রভাবে বিধ্বস্ত দরিদ্র ...
Read More »আরও ৫৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ১৫১ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ২৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে। করোনাভাইরাস বিষয়ে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur