Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

সিনিয়র সাংবাদিক রাহাত খান আর নেই

বাংলাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান মারা গেছেন। তাঁর পরিবার জানিয়েছে, ৮০ বছর বয়স্ক মি: খান বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ২৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনি ঢাকায় তাঁর ইস্কাটনের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক এবং লেখকের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। রাহাত খান বাংলা দৈনিক ইত্তেফাকের ...

Read More »

দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে মাস্ক পরতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন আসলে সামনের দিনগুলোতে আর মাস্ক পরতে হবে না। দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে মাস্ক পরে থাকার আহ্বান জানান তিনি। ২৮ আগস্ট শুক্রবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পার তিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ...

Read More »

নিয়মতান্ত্রিক আন্দোলন, আইনের শাসন ও বঙ্গবন্ধু

BANGA-BANDHU-...

বঙ্গবন্ধু জীবনের শুরু থেকেই একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে রাজনীতি শুরু করেন। পাকিস্তান আন্দোলনে তিনি শরিক হন ঠিকই কিন্তু পাকিস্তানের জন্মের পরই তিনি বুঝতে পারেন যে, তিনি যে মানুষগুলোকে ভালোবাসেন, যে মানুষগুলোর দুঃখ-দুর্দশা লাঘব করার স্বপ্ন দেখেন এবং যে মানুষগুলোর মুখে হাসি ফুটাতে চান সে মানুষগুলোর ও তাদের বাসস্থান অর্থাৎ তৎকালীন পূর্ববাংলার (বর্তমান বাংলাদেশ) কোনো পরিবর্তন এ স্বাধীনতা এনে দিবে না। ...

Read More »

জাবি’র শিক্ষার্থীদের অনলাইন ক্লাস উদ্বোধনে শিক্ষামন্ত্রী

Dr-Dipo-Moni-...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস উদ্বোধন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বৃহস্পতিবার ২৭ আগস্ট সন্ধ্যায় জুম অ্যাপসের মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। শিক্ষামন্ত্রী বলেন, ‘যেকোন সংকট শুধু সমস্যাকেই নিয়ে আসে ...

Read More »

সরকারের অর্থ ব্যয়ে কঠোর নির্দেশনা জারি

Tk

অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর হচ্ছে সরকার। তাই সরকারি অর্থ ব্যয়ে প্রচলিত বিধি-বিধান যেন কঠোরভাবে অনুসরণ করা হয় তার নির্দেশ প্রদান করা হয়েছে। বলা হয়েছে,‘লক্ষ্য রাখতে হবে যেকোনো ক্ষেত্রেই যেন প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করা না হয়। সরকারি অর্থ ব্যয়ে প্রত্যেককে এরূপ সতর্কতা অবলম্বন করতে হবে যে সাধারণ বিচক্ষণতাসম্পন্ন একজন ব্যক্তি তার নিজস্ব অর্থ ব্যয়ের ক্ষেত্রে যেরূপ সতর্কতা অবলম্বন করে থাকেন।’ ...

Read More »

এইচএসসি ও বার্ষিক পরীক্ষার বিকল্প মূল্যায়ন পদ্ধতি খুঁজছে সরকার

করোনাভাইরাস পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কী হতে পারে তা নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ...

Read More »

‘পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে’

শিশুর অকাল মৃত্যু

শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যা কিছু করছি সব তোমাদের জন‌্য, ভবিষ‌্যৎ প্রজন্মের জন‌্য। এখন করোনাকাল চলছে। তোমরা স্কুল করতে পারছ না। তারপরও বই আছে। তোমরা ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে। আমরা দেখছি কী করা যায়।’ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালীতে বিদ্যুতের উপকারভোগী এক ছাত্রীর বক্তব্য শোনার পর ...

Read More »

সারাদেশে পূর্বের ন্যায় ভাড়ায় ফিরতে সম্মত সড়ক পরিবহন মালিকরা

Bus-terminal

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে পূর্বের ন্যায় সাধারণ ভাড়ায় ফিরতে সম্মত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। করোনার কারণে জারি করা বর্ধিত ভাড়ার নির্দেশনা মন্ত্রণালয় থেকে বাতিলের গ্রিন সিগন্যাল পাওয়ার পর আগের সাধারণ ভাড়ায় গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। বুধবার রাতে গণপরিবহন মালিকদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ভাড়ায় গণপরিবহন চালানোর সিদ্ধান্ত হয় ...

Read More »

ইলিশের উৎপাদন বাড়াতে আড়াইশ’ কোটি টাকার প্রকল্প

Hilsha egg

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন করে প্রায় আড়াইশ’ কোটি টাকার প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। সংশ্লিষ্টদের দাবি, প্রকল্প বাস্তবায়ন হলে দেশে সারা বছরই ইলিশ পাওয়া যাবে। নানা ধরনের উদ্যোগ বাস্তবায়নের ফলে দেশে ইলিশের উৎপাদন আগের চেয়ে বেড়েছে। তারপরও সিংহভাগ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়ে গেছে ইলিশ। এ অবস্থায় উৎপাদন আরও বাড়িয়ে সব মানুষের পাতে ইলিশ তুলে দেওয়ার ব্যবস্থা করতে চায় সরকার। ...

Read More »

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা হচ্ছে না

এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা হচ্ছে না। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করে বিস্তারিত জানাবেন। জানা গেছে, গত সপ্তাহে পিইসি ও ইইসি পরীক্ষা বাতিলে সারসংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর ...

Read More »