Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

মূর্তি ও ভাস্কর্য এক নয় : ধর্ম প্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে ইসলামি দলগুলোর বাধার মধ্যে নতুন দায়িত্ব নিয়ে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘মূর্তি ও ভাস্কর্য এক নয়।’ একইসঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের আশাবাদও জানিয়েছেন প্রতিমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পর রোববার (২৯ নভেম্বর) প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। সচিবালয়ে ধর্ম ...

Read More »

বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কো-চেয়ার

বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর এবার যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ নভেম্বর রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজের উদ্বোধন করেন তিনি। সিরাজগঞ্জ জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারসাম্যপূর্ণ রেল যোগযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এ কারণে বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ডেডিকেটেড ...

Read More »

‘ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিতর্কের পেছনে ভিন্ন উদ্দেশ্য’

obaydul kader

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহুত বিতর্কের সৃষ্টি করছে তার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। ওবায়দুল কাদের আজ শনিবার সকালে নিজের সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের ...

Read More »

মহামারীর মধ্যেই ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি: একদিনে আক্রান্ত ১৮

করোনা (কোভিড-১৯) মহামারীর মধ্যেই এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ২৭ নভেম্বর, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর মধ্যে ১১ এবং ঢাকার বাইরে সাতজন রোগী রয়েছেন। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...

Read More »

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২০: শনাক্ত ২২৭৩

corona

করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৩ জন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এই মহামারিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫৪৪ জনে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস ...

Read More »

ভুয়া অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা শিগগির: তথ্যমন্ত্রী

ভুয়া সাংবাদিক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এখন অনলাইনের সংখ্যা অনেক; তবে সব কটি অনেক ক্ষেত্রেই সহায়ক নয়। সে জন্য আমরা অনলাইন রেজিস্ট্রেশন শুরু করেছি। আমাদের পরিকল্পনা আছে, এ বছরের মধ্যে কার্যক্রমটি শেষ করা। সেইসঙ্গে যেসব অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবর্তে ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হয়, গুজবের সঙ্গে যুক্ত, সমাজে অস্থিরতা তৈরি করে-সেগুলোর ব্যাপারে আমরা আগামী বছর আইনগত ...

Read More »

দেশের প্রতি উপজেলা থেকে হাজার কর্মী বিদেশ পাঠানোর পরিকল্পনা

দেশের প্রতিটি উপজেলা থেকে বছরে এক হাজার কর্মী বিদেশ পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। অভিবাসন খাতে তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে অভিবাসীদের সহায়তা করতে বিদেশযাত্রা একটি সময়োপযোগী উদ্যোগ। এক অনলাইন অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বিদেশযাত্রা ‘প্ল্যাটফর্ম ’ উদ্বোধন করেন। অভিবাসনপ্রত্যাশী, বিদেশে অবস্থানরত অভিবাসী, বিদেশফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের জন্য নিরাপদ অভিবাসন, রেমিট্যান্স ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় ...

Read More »

নতুন শিক্ষাবর্ষে ভর্তি ও টিউশন ফি বাড়ছে না

Matripith-high-school-chandpur

২০২১ শিক্ষাবর্ষে নতুন করে শিক্ষার্থী ভর্তি ও টিউশন ফি বাড়ানো হচ্ছে না। করোনাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সেশন ও ভর্তি ফিতে অতিরিক্ত টাকা আদায় করলে তাদের এমপিও বাতিল করা হবে। ২০২১ শিক্ষাবর্ষের জন্য তৈরি করা ভর্তি নীতিমালায় তা যুক্ত করা হচ্ছে। আগামী ৭ ডিসেম্বর এ নীতিমালা জারি করা হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। জানা গেছে, করোনার কারণে এবার স্কুলগুলোতে ...

Read More »

সৌদি সহায়তায় দেশের ৮ বিভাগে নির্মিত হবে ‘আইকনিক মসজিদ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৌদি সহায়তায় দেশের আটটি বিভাগে সব ধরণের সুযোগ-সুবিধাসহ ৮টি ‘আইকনিক মসজিদ’ নির্মিত হবে। নব নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল-দুহাইলান বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী মসজিদ নির্মাণের বিষয়ে আলোচনা করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, সৌদি সহায়তায় উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ-কাম-ইসলামিক ...

Read More »

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এজন্য কারিগরি শিক্ষার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থবর্ষের কিছু পরীক্ষা স্থগিত হয়ে যায়। এ বিষয়ে বুধবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব পরীক্ষাগুলো আটকে রয়েছে সে সব পরীক্ষা নেয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত ...

Read More »