করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে দেশবাসীকে মোবাইল ফোনে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ ডিসেম্বর সোমবার বিভিন্ন অপারেটরের মোবাইল ব্যবহারকারীরা একটি ফোন কল রিসিভ করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা শুনতে পান। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা ...
Read More »শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। ১৪ ডিসেম্বর সোমবার সকাল ৭টা ১০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান। আর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ ...
Read More »শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করতে সরকার প্রস্তুতি নিচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিশুরা যাতে আবার তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসতে পারে এবং তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু করতে পারে সেজন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি, ভবিষ্যতে ভালো দিন আসবে, আমাদের শিশুরা তাদের স্কুলে যেতে সক্ষম হবে, তারা স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা শুরু করবে। আমরা সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি।’ ১৩ ডিসেম্বর রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি ...
Read More »’জানুয়ারি থেকে মাসে ৫০ লাখ ডোজ করে করোনা টিকা আসবে’
জানুয়ারিতেই দেশে করোনার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানুয়ারি থেকে প্রতি মাসে ৫০ লাখ করে অক্সফোর্ডের টিকা আসবে। মোট তিন কোটি টিকা আসবে। রোববার স্বাস্থ্য অধিদফতরে ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে ভ্যাকসিনসংক্রান্ত চুক্তি সই হওয়ার পর তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব কিছু ঠিক থাকলে জানুয়ারিতেই ভ্যাকসিনের প্রথম চালান আসবে দেশে। এর পর প্রতি মাসে ৫০ লাখ ...
Read More »করোনা হাসপাতালের ৯২ শতাংশ আইসিইউ বেড রোগীতে পূর্ণ
রাজধানীতে মুমূর্ষু করোনা রোগীদের সুচিকিৎসার জন্য ডেডিকেটেড সরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) শয্যা দুর্লভ হয়ে উঠেছে। চলমান মহামারির এ সময়ে রাজধানীর সরকারি ১০টি হাসপাতালের মধ্যে ৮টিতে সর্বসাকুল্যে আইসিইউ শয্যা রয়েছে মাত্র ১১৩টি। সর্বশেষ ১১ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, এই ১১৩টি শয্যার মধ্যে ১০৪টি অর্থাৎ ৯২ শতাংশই এখন করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীতে পরিপূর্ণ। ফাঁকা আছে মাত্র ৯টি শয্যা। অপরদিকে, বেসরকারিভাবে ঘোষিত ...
Read More »ডিজিটাল বাংলাদেশ দিবস আজ
‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০’ আজ (শনিবার)। ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচি রূপকল্প ২০২১ এর মূল উপজীব্য। যার বাস্তবায়নের মূল লক্ষ্য ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং জ্ঞানভিত্তিক ...
Read More »চালের পর এবার সিন্ডিকেটের থাবা পড়েছে ভোজ্যতেল ও ডালের বাজারে
চালের পর এবার সিন্ডিকেটের থাবা পড়েছে ভোজ্যতেল ও ডালের বাজারে। মিলগেট থেকে এ সিন্ডিকেট চক্র প্রতি সপ্তাহেই নিরবে এই দুইটি নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। ফলে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেড়েছে। আর বাজারে ভোক্তারা নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছে। এদিকে পণ্য দুটির দাম বাড়ার চিত্র সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজারদর তালিকায় লক্ষ্য করা গেছে। টিসিবি ...
Read More »করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৪
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩ এবং নারী ছয়জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ফলে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৯৮৬ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৮৮৪ জন। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৮৭ ...
Read More »এসপি শামসুন্নাহারসহ ২৫ পুলিশ সুপারকে বদলি
দেশের বিভিন্ন স্থানে পুলিশ সুপার পদ মর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়— জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এরইমধ্যে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষিত জেলাগুলোর কর্মকর্তাদের বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনি বিধিমালা ...
Read More »করোনায় আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৯
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৩০ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ১৫৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন। আজ বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur