Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার ১৯২ জনে। কোভিড-১৯ মহামারীতে দেশে মৃত্যুর ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ সময়ে ১ হাজার ১৩৪ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের সংখ্যা ...

Read More »

বাংলাদেশ-ভারতের মধ্যে ৭ চুক্তি সই

বাণিজ্য, জ্বালানি, কৃষিসহ সাত খাতে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সমঝোতা স্মারকগুলো সই হয়। এখন থেকে ঘণ্টা দেড়েক পর অনুষ্ঠেয় হাসিনা-মোদি ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে সমঝোতা স্মারকগুলো সই হয়েছে। সই হওয়া সমঝোতা স্মারকগুলো হচ্ছে হাইড্রোকার্বনে সহযোগিতার বিষয়ে রূপরেখা, কৃষি খাতে সহযোগিতা, নয়াদিল্লি জাদুঘরের সঙ্গে বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতা, ...

Read More »

দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক আজ

Hasina_Modi_2

দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন। কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়টি এতে আলোচনায় প্রাধান্য পাবে। বিশেষ করে ভারত থেকে বাংলাদেশে টিকা প্রাপ্তি এবং কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে সহযোগিতার রূপরেখা দিতে পারেন দুই নেতা। বাংলাদেশের তরফে সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানিবণ্টন, অশুল্ক বাণিজ্য বাধা দূর করা এবং ভারতীয় ঋণের বাস্তবায়নে ...

Read More »

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাস করবে: প্রধানমন্ত্রী

shekh Hasina

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই এক হয়ে মহান মুক্তিযুদ্ধে একইসঙ্গে রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছে। কাজেই এ দেশের মাটিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাস করবে। সবার ধর্ম পালনের স্বাধীনতা থাকবে। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবসের আলোচনাসভায় চলমান ভাস্কর্য বিতর্ক প্রসঙ্গে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এ আলোচনাসভার আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি গণভবন ...

Read More »

করোনায় আরও ২৭ জনের মৃত্যু: শনাক্ত ১৬৩২

কোভিড-১৯ মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৬৩২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ২৬২২ জন। করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭০২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৬৩২ ...

Read More »

আজ বাঙালি জাতির বিজয়ের দিন

আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ...

Read More »

আকাশে-বাতাসে জয় বাংলা ধ্বনি

‘পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত/ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে/নতুন নিশানা উড়িয়ে, দামামা বাজিয়ে দিগি¦দিক/এই বাংলায়/তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।’ কবি শামসুর রাহমানের এই কবিতা সত্যিই বাঙালির জীবনে সত্যি হয়ে এসেছে। কবি নির্মলেন্দু গুণের ভাষায় : ‘আমার ছিল না মুক্ত মাতৃভূমি/শৃঙ্খলহীন স্বাধীন দেশ;/শতবর্ষের শত সাধনায়/পেয়েছি তোমায় বাংলাদেশ।’ বাঙালির ইতিহাসে সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা প্রাপ্তির দিন আজ (১৬ ডিসেম্বর)। একাত্তরের এই দিনটিতে ...

Read More »

করোনাকালীন সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড করলো বাংলাদেশ

চলতি বছরে করোনাকালীন সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। প্রথমবার বৈদেশিক মুদ্রা রিজার্ভ ৪২ বিলিয়ন বা চার হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। ১৫ ডিসেম্বর মঙ্গলবার রিজার্ভ দাঁড়িয়েছে ৪২ দশমিক শুন্য ৯ বিলিয়ন ডলারে। এ পরিমাণ অর্থ দিয়ে ৯ মাসের বেশি আমদানি দায় মেটানো সম্ভব। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে রিজার্ভ বেড়েছে ১ হাজার কোটি ডলারের বেশি। ...

Read More »

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয় : জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

ধর্মপ্রাণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না।” এ দেশে ‘ধর্মের নামে কোনো বিভেদ’ সৃষ্টি করতে দেয়া হবে না ‘ মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৯তম বার্ষিকীর প্রাক্কালে ১৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান – সকল ধর্মের-বর্ণের মানুষের রক্তের বিনিময়ে এ ...

Read More »

চাঁদপুরের রাশেদ চৌধুরীসহ রাষ্ট্রীয় খেতাব হারাচ্ছেন চার খুনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ডিত চাঁদপুরের রাশেদ চৌধুরীসহ চার খুনির মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য পাওয়া রাষ্ট্রীয় খেতাব স্থগিত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবীর সুবীর নন্দী দাসের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছে রিটকারী আইনজীবী জানান, ...

Read More »