নতুন ডেপুটি কমিশনার (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলা নতুন ডিসি পেল এই রদবদলের ফলে। জামালপুরের ডিসিকে ময়মনসিংহ এবং হবিগঞ্জের ডিসিকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। অন্য সাত জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল ...
Read More »যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাপ্রধান
রাষ্ট্রীয় সফরে শুক্রবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। দেশটির সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে সেখানে যাচ্ছেন তিনি। সফরকালে তিনি অফিস অব দি সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নেবেন। এছাড়া তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধা পরিদর্শনসহ মার্কিন সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ...
Read More »দেশে আরও ১৫ করোনা রোগীর মৃত্যু, শনাক্ত ৫০৯
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৫০৯ জন। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫০৯ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। আরও ১৫ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ...
Read More »‘অপপ্রচারে কান দেবেন না’- টিকা নেয়ার পর পলক
দেশের প্রথম আইনপ্রণেতা হিসেবে করোনাভাইরাসের টিকা নিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নেন তিনি। পরে তিনি সাংবাদিকদের বলেন, “একটা শ্রেণি টিকা নিয়ে অপপ্রচার করছে। আমি টিকার নেওয়ার পরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি। কোনো সমস্যা হচ্ছে না।” বিশ্বের অন্যসব দেশের মত বাংলাদেশের মানুষও এ মহামারীর ...
Read More »করোনার এ টিকা সবচেয়ে নিরাপদ : স্বাস্থ্যমন্ত্রী
টিকা সম্পর্কে ভীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে,তার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ। এ টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’ তিনি আরও বলেন, ‘আপনারা নির্ভয়ে টিকা নেন। টিকা পরবর্তী যা করণীয়, তা করা হবে। আপনারা ভয় পাবেন না। ইতোমধ্যে মন্ত্রিপরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন, স্বাস্থ্য সচিবও টিকা নিয়েছেন। টিকা যারা নিয়েছেন তারা ভালো ও সুস্থ আছেন। ...
Read More »পাঁচ হাসপাতালে টিকা দেওয়ার কাজ শুরু
রাজধানীর পাঁচ হাসপাতালে টিকা দেওয়ার কাজ শুরু হলো। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া দিনের প্রথম টিকা নিয়েছেন। আজ এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ মোট ২০০ জনের টিকা নেওয়ার কথা আছে। ২৭ জানুয়ারি বুধবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ...
Read More »এইচএসসি নিয়ে আইনি জটিলতা শেষ, ফল চলতি মাসে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এইচএসসি ও সমমানের ফল নিয়ে আইনি জটিলতা শেষ হয়েছে। শিক্ষাবোর্ডগুলোকে ফল তৈরি, প্রকাশ ও সনদ বিতরণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) সময় দিলে চলতি মাসে (জানুয়ারি) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। ২৭ জানুয়ারি বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এক সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু ...
Read More »করোনায় দেশে আরও ১৭ জনের মৃত্যু
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭২ জনে। এই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫২৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ...
Read More »করোনা টিকা প্রদানে অগ্রাধিকার প্রাপ্তদের তালিকা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের টিকা প্রদানে অগ্রাধিকার প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ জানুয়ারি বুধবার জাতীয় সংসদে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এই তালিকা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসময় ভ্যাকসিন নিয়ে সরকারের পরিকল্পনাসমূহও তুলে ধরেন তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনসহ ...
Read More »টিকা দিতে প্রস্তুত কুর্মিটোলা হাসপাতাল
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার বিকেল সাড়ে তিনটায় নির্বাচিত কয়েক শ্রেণি-পেশার মানুষকে টিকা দেয়ার মাধ্যমে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। ২৭ জানুয়ারি বুধবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি চলছে। ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। হাসপাতাল ভবনের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur