বেসরকারি পর্যায়ে চিকিৎসকরা রোগীদের সেবা দিয়ে কত টাকা ফি নেবেন, এটা নির্ধারণ করবে সরকার। ২২ ফেব্রুয়ারি সোমবার স্বাস্থ্য অধিদফতরে এ-সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অধিদপ্তরের একজন অতিরিক্ত মহাপরিচালককে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। এতে চিকিৎসাসংশ্লিষ্ট সব স্টেক হোল্ডার সম্পৃক্ত রয়েছেন। তাদের আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট মত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফি নির্ধারণের বিষয়ে ক্ষুব্ধ ...
Read More »নতুনভাবে ৪০ হাজার যুবককে ড্রাইভিং শেখাবে সরকার
নতুনভাবে ৪০ হাজার যুবককে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, দক্ষ গাড়ি চালক তৈরির লক্ষে ৪০ হাজার যুবককে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ২২ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। ক্র্যাবে সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের নেতৃত্বে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ...
Read More »সিঙ্গাপুর ও রোমানিয়া ১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে
সিঙ্গাপুর ও রোমানিয়া বিভিন্ন খাতে ১২ হাজার বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সোমবার তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিঙ্গাপুর থেকে খবর পেলাম, এর মধ্যে তারা ১০ হাজার অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। সিঙ্গাপুরে আমাদের মিশন প্রতিনিধি পাঁচ শতাধিক ওয়ার্ক পারমিট ইস্যু করছেন। এ সুখবর আমি সবার সঙ্গে শেয়ার ...
Read More »মানব ও অর্থ পাচারের দায়ে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল
মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত লক্ষীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি সোমবার সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। স্বাধীনার পর বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটিই প্রথম। খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে বিষয়টি ...
Read More »২৪ মে বিশ্ববিদ্যালয় খোলা: শিক্ষামন্ত্রী
দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ মে থেকে হল খুলে দেওয়া হবে। আর ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে পাঠদান শুরু হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছেন। ভার্চুয়াল মাধ্যমে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষক ও শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। তিনি আরও জানান, খুলে দেওয়ার জন্য সব বিশ্ববিদ্যালয়েরই প্রস্তুতি ...
Read More »জরুরি সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি
করোনা মহামারিতে দীর্ধ এক বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ও উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জোর করে হলে ঢুকে পড়ার খবরের মধ্যেই মন্ত্রীর সংবাদ সম্মেলনের এ খবর এলো। সোমবার দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত বছরের ১৭ ...
Read More »আরও ২০ লাখ টিকা আসছে আজ
ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে করোনা টিকার ২০ লাখ ডোজের দ্বিতীয় চালান আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দেশে আসবে। ২১ ফেব্রুয়ারি রোববার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে সোমবার কখন এ টিকা দেশে পৌঁছাবে তা নিশ্চিত করে বলেননি তিনি। তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি এবং রোববার থাকায় দুই দেশেই সরকারি ছুটি চলছে। এজন্য কখন টিকা আসছে ...
Read More »প্রথমবার ৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন আন্তর্জাতিক মাতৃভাষা পদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন। প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারি রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর পক্ষে এ পদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এখন থেকে প্রতি দুবছর অন্তর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মাতৃভাষার সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে অবদানের জন্য এ পদক দেয়া হবে। এদিন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ...
Read More »মাতৃভাষা শিখতে হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে: প্রধানমন্ত্রী
মাতৃভাষা শেখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আন্তর্জাতিক যোগাযোগের জন্য আমাদের অবশ্যই অন্যান্য ভাষা শিখতে হবে, পাশাপাশি আমাদের মাতৃভাষাও শিখতে হবে। শেখ হাসিনা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে রোববার শেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, ...
Read More »কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন। একুশের প্রথম ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur