Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

বাজারে বেড়েছে ৯ পণ্যের দাম

রাজধানীর বাজারে নতুন করে নয় পণ্যের দাম বেড়েছে। এগুলো হচ্ছে : ভোজ্যতেল, ডাল, রসুন, আদা, তেজপাতা, মাছ, মাংস, গুঁড়া দুধ ও আয়োডিনযুক্ত লবণ। সপ্তাহের ব্যবধানে এসব পণ্য ভোক্তাকে বাড়তি দরে কিনতে হচ্ছে। রাজধানীর খুচরা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। দাম বৃদ্ধির চিত্র সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার মূল্যতালিকায়ও দেখা ...

Read More »

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৪ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৫৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে। বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ ...

Read More »

স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২১ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ মে বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ পুরস্কার দেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে চার জন মরণোত্তর। তারা হলেন- এ কে এম ফজলুর রহমান, শহীদ আহসান উল্লাহ মাস্টার, ব্রিগেডিয়ার জেনারেল ...

Read More »

সৌদিগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

Airlines

আগামি ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্তারোপের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে আরও বলা হয়, ২০-২৪ ভ্রমণের জন্য বুকিংকৃত যাত্রীদের তাদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন‍্য নিকটবর্তী ...

Read More »

করোনায় মৃত্যু বেড়ে ৩৭

কোভিড-১৯ এ বিপর্যস্ত গোটা বিশ্ব। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না এই মহামারি। বাংলাদেশে গত কয়েকদিনে করোনায় মৃত্যুর গ্রাফ নিম্নগামী থাকার পর আবারও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে। যা মঙ্গলবারের চেয়ে ৭ জন বেশি। করোনার আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান জানাতে স্বাস্থ্য অধিদফতরের বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে দেশে ...

Read More »

সাংবাদিক রোজিনাকে গ্রেপ্তার উদ্বেগজনক: জাতিসংঘ

Rojina

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে, বিষয়টির দিকে তারা নজর রাখছে। এটি স্পষ্টতই উদ্বেগের বিষয়। ১৯ মে মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিককে হয়রানি ও গ্রেপ্তারসংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন। ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী সাংবাদিক রোজিনা ইসলামের ...

Read More »

দেশে ফাইজারের টিকা আসছে ২ জুন

fizer corona

বাংলাদেশকে শিগগিরই অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদানের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। আর মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে টিকা বিষয়ে ড. মোমেনের এই অনুরোধ করার দিনই নতুন আশার খবর এলো। আগামী ২ জুন ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার ডোজ করোনার টিকা বাংলাদেশে আসছে। মঙ্গলবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে ...

Read More »

দেশের ক্ষতি হয় এমন কারও পরামর্শ নেব না: প্রধানমন্ত্রী

সরকার দেশের কোনো ক্ষতি হয় এমন কারও কোনো পরামর্শ গ্রহণ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এক সময় (অন্যের) পরামর্শেই দেশ চলেছে, কিন্তু আমি এটা করব না। কারণ দেশটা আমাদের এবং আমরাই ভালো জানি কিসে দেশের এবং জনগণের উন্নতি হবে। ১৮ মে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এসব কথা বলেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ...

Read More »

করোনায় আরও ৩০ জনের মৃত্যু

corona

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন মারা গেছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন ৩০ জনসহ দেশে মোট মৃত্যু ১২ হাজার ২১১ জনে দাঁড়িয়েছে। আর ১ হাজার ২৭২ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ ...

Read More »

করোনায় মৃত্যু সংখ্যা আবারও বাড়ল

করোনাভাইরাসে দেশে আবারও মৃত্যু সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গিয়েছেন ৩২ জন। এ নিয়ে প্রাণঘাতি এই মহামারিতে প্রাণহানি বেড়ে ১২ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৯৮ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা ব্যুরো চীফ

Read More »