Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

করোনায় আরও ১৭ জনের মৃত্যু

corona

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু কমেছে। নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারিতে দেশে ১২ হাজার ৪৫৮ জনের মৃত্যু হলো। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ১৪৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে গত একদিনে। এ নিয়ে সংক্রমণ বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জনে। অনলাইন ডেস্ক,২৫ মে ...

Read More »

১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়ানো হয়েছে। আগামি ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। বুধবার ২৬ মে ভার্চুয়াল মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে আগামি ...

Read More »

এইচএসসির ফরম পূরণের সুযোগ থাকছে না ১০ কলেজের

-অধিকার

২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পাসের সুযোগ চেয়ে দশটি কলেজের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপেক্ষর আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বিভাগ মঙ্গলবার (২৫ মে) এ আদেশ দেন। ফলে ওই ১০ কলেজের সংশ্লিস্ট শিক্ষার্থীদের ফরম পূরণের আবেদন করার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে ...

Read More »

জেলায় জেলায় লকডাউন দেওয়া হবে

jahid-malik-

যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেখানে কঠোর লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। তিনি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের মতো অন্যান্য সীমান্তবর্তী যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেসব জেলাকে আইসোলেটেড করে রাখা হবে। প্রয়োজনে আলাদা করে লকডাউনও দেওয়া হবে। মঙ্গলবার বেলা ১২ টায় চীনের দেওয়া উপহারের টিকার মাধ্যমে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনা কার্যক্রমের উদ্বোধনী ...

Read More »

জাতীয় কবির জন্মবার্ষিকীতে আ.লীগের শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৫ মে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত কবির কবরে দলটির নেতারা শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এতে অংশ নেন দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, আফজাল ...

Read More »

দেশে দুজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত

করোনা মহামারির মধ্যে ভারতে ছড়িয়ে পড়া বিরল ও ভয়ংকর ছত্রাকজনিত রোগ ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা মিউকরমাইকোসিস আতঙ্কে ভুগছে বাংলাদেশ। এমন আতঙ্ককে বহুগুণে বাড়িয়ে দিল যে খবর, দেশে অন্তত দুজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। চলতি মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে দুজনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। বারডেম হাসপাতালের কর্মকর্তারা জানান, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক ...

Read More »

গতি বাড়িয়েছে ঘূর্ণিঝড় ইয়াস, ২ নম্বর সতর্ক সংকেত

weather

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস গতি বাড়িয়েছে। গত ৬ ঘণ্টায় ইয়াস ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে ধারণা আবহাওয়াবিদদের। আগামী ১২ ঘণ্টায় শক্তি সঞ্চয় করে ইয়াস প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তার পরের ২৪ ঘণ্টায় আরও শক্তি নিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠবে। সোমবার সন্ধ্যায় ভারতের আবহাওয়া ...

Read More »

করোনায় ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪১

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ। সোমবার (২৪ মে) ...

Read More »

সৌদিগামী ফ্লাইট চালু ২৯ মে

Airlines

সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালু হবে ২৯ মে থেকে। রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। অর্থাৎ সৌদি আরবে যেতে হলে আগে ভ্রমণকারী ও প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ...

Read More »

ইসরায়েলে বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে

বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন পাসপোর্টে ইসরায়েল প্রসঙ্গ সংশোধন করা হলেও সে দেশে বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ২৩ মে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের একজন কূটনীতিকের টুইটারের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া ইসরায়েল ও মধ্যপ্রাচ্য নীতিতে বাংলাদেশ আগের অবস্থানেই রয়েছে। সূত্র জানায়, বাংলাদেশের পাসপোর্টে এতদিন ধরে লেখা থাকতো ...

Read More »