করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ১৭২ জনে। এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন হাজার ৫০ জন। যা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ২৯ হাজার ৯৭২। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ...
Read More »সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ল
করোনার সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়িয়েছে সরকার।গত ২৬ এপ্রিল থেকে চলমান এই নিষেধাজ্ঞার মেয়াদ এবার ১৬ দিন বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস। সচিব বলেন, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। আপাতত চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর ...
Read More »কোরবানি পশুর হাট নিয়ে যা ভাবছে সরকার
আসন্ন ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে কোরবানির পশুর হাট বসবে। এর বাইরে হাট বসতে দেওয়া হবে না। এমন সিদ্ধান্তই নিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে রোববার অনলাইনে ঈদুল আজহা-২০২১ উপলক্ষ্যে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু জবাই এবং বর্জ্য অপসারণের প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যেস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও ...
Read More »এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব না হলে বিকল্প চিন্তা : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন,‘ চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত আকারে নেয়ার প্রস্তুতি চলছে। পরীক্ষা নেয়া সম্ভব না হলে বিকল্প চিন্তাও করা হবে। রোববার ১৩ জুন জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন,‘আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হই। এখনও শিক্ষাপ্রতিষ্ঠান ...
Read More »চীন থেকে আরও ৬ লাখ টিকা আসছে আজ
চীনের উপহারের আরও ৬ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা আজ রবিবার ১৩ জুন দেশে আসছে। টিকা আনতে বিমান বাহিনীর দুটি বিমান শনিবার ১২ জুন রাতে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানগুলোতে এসব টিকা আনার কথা রয়েছে। আজ বিকাল ৫টা নাগাদ টিকা পরিবহনকারী বিশেষ বিমানটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কুর্মিটোলায় ...
Read More »আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
আজ ১২ জুন (শনিবার) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে। বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনিসেফসহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থা যৌথভাবে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ...
Read More »ভারতও শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ : তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৮ সালের ১১ জুন জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তারের মাধ্যমে গণতন্ত্রের পায়ে শেকল পরানো হয়েছিল। আর এই দিন জনগণের দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আমরা সেই অবরুদ্ধ গণতন্ত্রকেই মুক্ত করেছিলাম। আজ শুক্রবার রাজধানীর কলাবাগান মাঠে স্বেচ্ছাসেবক ...
Read More »করোনায় আরও ৪৩ জনের মৃত্যু
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩২ জনে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৪ জন।এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসে ৪০ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৭৬ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের ...
Read More »প্রধানমন্ত্রীর তহবিলে ৭ কোটি টাকা দিল শিক্ষা মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিল ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে ৭ কোটি টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১০ জুন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস ৭ কোটি টাকার চেক গ্রহণ করেন। এ সময় গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী সংযুক্ত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন সংস্থা,দফতর ও বিশ্ববিদ্যালয় এ অনুদান প্রদান করে। ...
Read More »শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur