Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

করোনায় একদিনে রেকর্ড ২৩০ জনের মৃত্যু

corona

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২৩০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৮৭৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে। এর ...

Read More »

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ভর্তি তিন শতাধিক

রাজধানীতে করোনার পাশাপাশি এডিস মশাবাহিত ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। গত মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৭১ জন। আর চলতি জুলাই মাসের প্রথম ১০ দিনে রোগীর সংখ্যা তিনশ ছাড়িয়ে গেছে। মাসের শুরুতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ...

Read More »

করোনায় মৃত্যু ১৮৫, শনাক্ত ৮৭৭২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ১৮৯ জনের মৃত্যু হলো। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ ...

Read More »

২১ জুলাই ঈদুল আজহার সম্ভাবনা

eid .....

সৌদি আরব,আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আরব জ্যোতির্বিদদের মতে ১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হবে। ১৯ জুলাই হজ বা আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে। আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০ জুলাই ঈদ উদযাপন হবে। মুসলমানদের বড় ...

Read More »

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পিটার ডি. হাসকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সিনেট অনুমোদন দিলে বর্তমান রাষ্ট্রদূত আর মিলারকে জায়গায় স্থলাভিষিক্ত হবেন পিটার। ১০ জুলাই শুক্রবার হোয়াইট হাউসের এক নোটিশে এ কথা জানানো জানানো হয়। পিটার হাস বর্তমানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কর্মরত। এর আগে, হাস স্টেট ডিপার্টমেন্টের ‘ট্রেড পলিসি অ্যান্ড ...

Read More »

ঢাকার ৫ স্থানে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত

দেশে মহামারি করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারসহ রাজধানীর ৫টি স্থানে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু মেডিকেলের টিকা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য ...

Read More »

করোনায় মৃত্যু ২১২, শনাক্ত ১১৩২৪

corona

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ রেকর্ড মৃত্যু। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৪ জনের মৃত্যু হলো। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আগের দিন বৃহস্পতিবার (৮ জুলাই) ১৯৯ জনের মৃত্যু হয়। আর বুধবার মারা যান ২০১ জন।এর আগে গত ...

Read More »

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোদির চিঠি

উপহারের আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, বাংলাদেশ থেকে আম পাঠানোর সৌজন্যতা আমাকে ছুঁয়ে গেছে। এ ঘটনা সাম্প্রতিক ঢাকা সফরে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছে, সেটিই স্মরণ করিয়ে দিল আরেকবার। চিঠিতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির প্রতিবন্ধকতা সত্ত্বেও দুই দেশের ...

Read More »

জলবায়ু মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাবনা

জলবায়ু পরিবর্তন এবং চলমান করোনা মহামারির প্রভাব মোকাবিলায় তহবিল সরবরাহসহ পাঁচ দফা প্রস্তাবনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় গণভবন থেকে ‘প্রথম জলবায়ু ঝুকিপূর্ণ দেশগুলোর অর্থ সম্মেলন (ভার্চুয়াল)’ উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি শেখ হাসিনা তার প্রথম প্রস্তাবে বলেন, ‘বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধিকে ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখতে গ্রিনহাউস গ্যাস ...

Read More »

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেয়া হয়েছে সবকটি গেট

উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল থেকে তিস্তার পানি হুহু করে বৃদ্ধি পাওয়ায় তিস্তার চর অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি চরাঞ্চলগুলোতে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। ব্যারাজ রক্ষায় সবকটি গেট খুলে দেয়া হয়েছে। এর আগে সন্ধ্যা ৬টায় লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর ...

Read More »