কোরবানির ঈদের কারণে শিথিল করা হচ্ছে চলমান লকডাউন। বুধবার মধ্যরাত থেকে লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।ফলে বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল শুরু করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। ১৩ জুলাই মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মন্ত্রিপরিষদ যে নির্দেশনা দিয়েছে, ...
Read More »করোনায় মৃত্যু ২০৩, শনাক্ত ১২১৯৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৮৪২ জনের মৃত্যু হলো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ ...
Read More »কঠোর লকডাউন শিথিল হলেও যা মানতে হবে
১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে সরকার। তবে এসময়ের মধ্যে মেনে চলতে হবে কিছু বিষয়। ১৩ জুলাই মঙ্গলবার এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই মধ্যরাত ...
Read More »কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক বলেছেন,`ইউরোপসহ উন্নত দেশে ফলমূল ও শাকসবজিসহ কৃষিপণ্যের রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।’ তিনি বলেন,‘শুধু মধ্যপ্রাচ্যে নয়,ইউরোপ,জাপানসহ উন্নতদেশসমূহের মূল বাজারে আমরা কৃষিপণ্য রপ্তানি করতে চাই।’ কৃষিমন্ত্রী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষিপণ্যের রপ্তানি সহায়ক বিএডিসির হিমাগার পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষিপণ্যের রপ্তানি প্রসঙ্গে মন্ত্রী আরও ...
Read More »৪-৫ ডিসেম্বর বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন : মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড.একে আবদুল মোমেন বলেছেন,‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সরকার আগামি ৪ ও ৫ ডিসেম্বর পরিকল্পিত ‘বিশ্ব শান্তি সম্মেলন’অনুষ্ঠানের জন্য নির্ধারণ করেছে।’ তিনি তার বাসভবনে সাংবাদিকদের বলেন,‘আমাদের বিজয়ের মাসে আমরা সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্মেলনে ‘বঙ্গবন্ধু শান্তি পুরষ্কার’ঘোষণা ও ভূষিত করা হবে।’ তিনি বলেন,‘ভারতে গান্ধী শান্তি পুরষ্কার এবং দক্ষিণ আফ্রিকার ম্যান্ডেলা ...
Read More »স্বাস্থ্যবিধি ভাঙলে ইজারা বাতিল
এবার রাজধানীতে পশুর ২০টি হাট বসতে যাচ্ছে। এর মধ্যে ১৮টি অস্থায়ী এবং ২টি স্থায়ী। ইতোমধ্যে হাটগুলোর ইজারা চূড়ান্ত হয়েছে। ইজারাদাররা হাট বসানোর প্রস্তুতিমূলক কাজ ও প্রচার শুরু করেছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর বিধিনিষেধ দিয়েছে দুই সিটি করপোরেশন। এসব শর্ত ভাঙলে জরিমানা ও হাট ইজারা বাতিল হবে। ১৭ জুলাই থেকে হাটগুলোয় পশু বিক্রি শুরু হবে। সংশ্লিষ্টরা জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দুই সিটির ...
Read More »সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ২২০
করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে গেছে গত ২৪ ঘণ্টায়। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন, যা এক দিনে সর্বোচ্চ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ...
Read More »করোনায় মৃত্যুতে বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে লাফিয়ে। মৃত্যুর দিক থেকে এখন বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে (৯ জুলাই পর্যন্ত হালনাগাদ) করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। রোববার করোনাভাইরাসের সংক্রমণে একই দিনে সর্বোচ্চসংখ্যক মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে। গতকাল সারা দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু ...
Read More »ঈদকে সামনে রেখে লবণে সিন্ডিকেট, বস্তায় বাড়ল ১৫০ টাকা
কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে পশুর চামড়া সংরক্ষণের প্রধান উপাদান লবণের দাম। এক সপ্তাহ আগেও যেখানে প্রতি বস্তা লবণ বিক্রি হতো ৫৫০ টাকায়, কয়েক দফা বেড়ে এখন ওই বস্তা বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবারই সংকটের কথা বলে একটি অসাধু চক্র কোরবানির আগে লবণের দাম বাড়িয়ে দেয়। এবারও তারাই দাম বাড়াচ্ছে। পাইকার ও আড়ৎদারদের দাবি সরবরাহের ঘাটতির কারণে দাম ...
Read More »ঈদে কঠোর লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
দেশের করোনা সংক্রমণ রোধে আরও এক সপ্তাহ চলমান ‘কঠোর লকডাউন’ বা কঠোর বিধিনিষেধ বাড়ানো হতে পারে। পবিত্র ঈদুল আজহা ও কোরবানীর হাট- এ দুটোই নিয়ন্ত্রণ করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এসব পরিস্থিতি সুনিয়ন্ত্রিতভাবে মোকাবিলা করতে চায় সরকার। সোমবার রাতে এ সংক্রান্ত কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সে অনুযায়ী ১৩ জুলাই বিধিনিষেধ সংক্রান্ত আদেশ জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur