Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা পৌঁছেছে

tika

চীন থেকে কেনা সিনোফার্মের দ্বিতীয় ব্যাচের ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। শনিবার (১৭ জুলাই) রাত ৩টার দিকে টিকা নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ডা.শামসুল হক ও ইপিআই এর প্রোগ্রাম ম্যানেজার ডা.মাওলা বক্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বিমান বন্দরে উপস্থিত থেকে সিনোফার্মের করোনা টিকার এ ভ্যাকসিন গ্রহণ করেন। এর আগে,চীন থেকে ...

Read More »

স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : স্বাস্থ্যমন্ত্রী

zahid-malek-...-.

সবাই স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৭ জুলাই) ‘Khurshid’s Decoding Surgery’নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এ কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে দেশের হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য নির্ধারিত শয্যা খালি নেই। চিকিৎসাসেবা দিতে দিতে ডাক্তারও ক্লান্ত।’ তিনি ...

Read More »

নিবন্ধন ছাড়াই টিকা পাচ্ছেন ২৫ লাখ পোশাক শ্রমিক

গাজীপুরে নিবন্ধন ছাড়াই পোশাক শ্রমিকরা করোনাভাইরাস প্রতিষেধক টিকা নিতে পারবেন। আগামীকাল রোববার (১৮ জুলাই) চারটি গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে। ১৭ জুলাই শনিবার গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরের পোশাক শ্রমিকদের করোনার টিকা দেয়া হচ্ছে। এ জন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের ...

Read More »

করোনায় আরও ২০৪ মৃত্যু, শনাক্ত ৮৪৮৯

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২০৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৬৬৯ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও আট হাজার ৪৮৯ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে। ...

Read More »

ঈদের পর লকডাউন কঠোর থেকে কঠোরতর হবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোরবানিকে ঘিরে আমাদের বিশাল অর্থনীতি রয়েছে। অনেকে গরু প্রতিপালন করেছে। সবকিছু বিবেচনা করে চলাফেরার উপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন ভ্যাকসিন দেয়া না হয় ততোদিন মাস্ক ব্যবহার করতে হবে। ঈদের পর ১৪ দিন যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। শনিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবির ৯৬তম ...

Read More »

শোকের মাসে কর্মসূচি অসহায় মানুষের পাশে দাঁড়ানো : ওবায়দুল কাদের

এবারের শোকের মাসের প্রধান কর্মসূচি হচ্ছে অসহায়,খেটে খাওয়া,দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ১৭ জুলাই জাতীয় সংসদ ভবন এলাকাস্থ বাসভবনে ব্রিফিংকালে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন,‘বঙ্গবন্ধু আজীবন গণমানুষের রাজনীতি করেছেন। তাই শোকের এ মাসে সাহায্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালে তার আত্মা শান্তি পাবে। তাই দলের সকল ...

Read More »

করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু, শনাক্ত ১২১৪৮

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা ১৭ হাজার ৪৬৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৪৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল দেশে ...

Read More »

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

শিক্ষকগণ জনপ্রতি ৫ হাজার টাকা পাবেন

বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। ১/১১-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট,হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। সেদিন ভোরে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় দু’সহস্রাধিক সদস্য সম্পূর্ণ বে-আইনীভাবে শেখ হাসিনার ধানমন্ডিস্থ বাসভবন সুধা সদন ঘেরাও করে। এমতাবস্থায় শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করেন। সকাল সাড়ে ...

Read More »

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন চাঁদপুরের কৃতি সন্তান শামসুল আলম

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক হওয়া সদস্য (সিনিয়র সচিব) চাঁদপুর জেলার কৃতি সন্তান ড. শামসুল আলম। তিনি দীর্ঘ ১২ বছর ধরে চুক্তিভিত্তিক এই বিভাগের দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়েছে। আগামী রোববার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। ১৬ জুলাই শুক্রবার সকালে তিনি নিজেই ফোন করে বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক ড. ...

Read More »

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৩০০ ছাড়াল

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বর্তমানে রাজধানীর সরকারি হাসপাতালে ২৯৯ জন এবং বেসরকারি হাসপাতালে চারজনসহ মোট ৩০৩ জন রোগী চিকিৎসাধীন। ১৫ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ...

Read More »