Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬২৩০

দেশে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। শনাক্ত ও মৃত্যুতে অতীতের রেকর্ড ভেঙে হচ্ছে নতুন রেকর্ড। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৬ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে ...

Read More »

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

কোভিড-১৯ মহামারীর ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে গত বছর ১৭ মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কয়েক দফায় তারিখ ঘোষণা করেও খোলা সম্ভব হয়ে ওঠেনি। শিক্ষার্থীদের মধ্যে ভর করেছে হতাশা। কবে খুলছে ক্যাম্পাস এই প্রশ্ন এখন মুখে মুখে। সংক্রমণের মাঝে শিক্ষার্থীদের করোনা থেকে সুরক্ষায় টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছে সরকার। টিকা দেওয়া শেষ হলে অল্প সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ...

Read More »

করোনা টেস্টে গ্রামীণ জনগণের ভীতি নিরসনে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

hasina

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের করোনা রোগীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আর্তমানবতার সেবায় আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, করোনা টেস্ট নিয়ে গ্রামীণ জনগণের মনে যে ভীতি সেটা দূর করতে এবং টিকা প্রদানে উৎসাহিত করতে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন,‘টেস্ট করলে (করোনা) তার যে চিকিৎসাটা হবে, সে যে ভাল হবে বা সে অন্য কাউকে সংক্রমিত করবে না এবং নিজে ...

Read More »

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা জরুরি : শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও শুধু জ্ঞান অর্জন নয়, শিক্ষার্থীদের চাকরি পেতে উপযুক্ত করতে হবে বলে জনিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। ২৭ জুলাই মঙ্গলবার অনলাইনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের আয়োজনে এক ওয়েবিনার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা, ইউজিসি সক্ষমতা আইন, শিক্ষা কমিশন নিয়ে কাজ ...

Read More »

করোনায় রেকর্ড ২৫৮ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৫৮ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৯ জনে। এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৪ হাজার ৯২৫ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর ...

Read More »

দেশে খাদ্য নিরাপত্তায় সাফল্য অর্জিত হয়েছে : আব্দুর রাজ্জাক

A--RAZZAK-...

কৃষিমন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। মন্ত্রী সোমবার ২৬ জুলাই সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি ইটালির রোমে অনুষ্ঠিত ৩ দিনব্যাপি ‘জাতিসংঘের ফুড সিস্টেম প্রিসামিটের’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। কৃষি ও ফুড সিস্টেম ট্রান্সফর্মেশনের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বাংলাদেশ কীভাবে কাজ করছে এবং এক্ষেত্রে আরও কী কী প্রয়োজন ...

Read More »

এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে তিন বিষয়ে

ssc

সময় ও নম্বর কমিয়ে গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক কোনো বিষয়ে পরীক্ষা নেওয়া হবে না। তবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দিয়ে ফলাফলে যোগ করা হবে। ২৬ জুলাই সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত জরুরি ...

Read More »

সর্বোচ্চ মৃত্যুর দিনে শনাক্তেও নতুন রেকর্ড

দেশে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শনাক্ত ও মৃত্যুতে অতীতের রেকর্ড ভেঙে হচ্ছে নতুন রেকর্ড। একদিনে শনাক্ত ও মৃত্যু-দুটোতেই হয়েছে রেকর্ড। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ১৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো ...

Read More »

প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০ টি ভেন্টিলেটর সংগ্রহ

hasina..

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কানাডা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসকদের একটি দল ডা.জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে এ মোবাইল ভেন্টিলেটরগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য সংস্থার কাছ থেকে বিনামূল্যে সংগ্রহ করে। যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংস্থাটি কয়েকশ’ভেন্টিলেটর ভারতীয় সংস্থা ‘হেলথকিউব’কে প্রদান করে,যার সঙ্গে ২৫০টি ভেন্টিলেটর বাংলাদেশের জন্য বরাদ্দ ...

Read More »

ওয়ার্ড-ইউনিয়নে টিকাদান কার্যক্রম জোরদার হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

zahid-malek-...-.

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,‘ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম জোরদার করা।’ সোমবার ২৬ জুলাই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। জাহিদ মালেক বলেন,‘প্রধানমন্ত্রী ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছেন। ওয়ার্ড পর্যায়ে বয়স্ক লোকদের ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা,ভ্যাকসিন নেয়া নিয়ে তাদের মধ্যে একটা অনীহা আছে। হাসপাতালে ...

Read More »