চলমান কঠোর লকডাউনের মেয়াদ আগামী ১০ আগস্ট মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ১১ আগস্ট থেকে খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিংমল। সীমিত পরিসরে চলবে গণপরিবহণ। ...
Read More »গণটিকার পরিবর্তিত তারিখ ১৪ আগস্ট
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামি ৭ আগস্ট শুরু হওয়ার কথা করোনা ভাইরাসের গণটিকাদান কর্মসূচি। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী টিকাদান কর্মসূচি সাতদিন পেছানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৪ আগস্ট থেকে শুরু হবে গণটিকা কার্যক্রম। বৃহস্পতিবার ৫ আগস্ট সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন ৭ আগস্ট ভ্যাকসিন দেয়া হবে। তারপর সাতদিন বন্ধ ...
Read More »করোনায় আরও ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৯১০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪১ মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬৩৮ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে। এর আগে মঙ্গলবার করোনায় ...
Read More »‘টিকা নেওয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না’- তথ্যটি সঠিক নয়
টিকা নেওয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না বলে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যটি প্রকাশ হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ স্ক্রলে টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’ বলে যে সংবাদটি প্রচার ...
Read More »চলমান কঠোর লকডাউনের মেয়াদ বাড়ল
করোনা মহামারি নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে। অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ১৪ হাজার ...
Read More »লকডাউন বাড়তে পারে ৭ দিন, যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউন বাড়ছে কিনা সেই সিদ্ধান্ত আজ নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আরও ১০ দিন লকডাউন বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। তবে ১০ দিন নয়, ৫ আগস্ট থেকে আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে বিধিনিষেধ। লকডাউন বাড়ানো না বাড়ানো নিয়ে আজ বেলা ১১ টায় অনলাইনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। ওই বৈঠকের মতামতের ভিত্তিতে ...
Read More »ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা
সরকার নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসাবে দায়িত্বরত সাদিয়া ফয়জুন্নেসাকে ব্রাজিলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ২ আগস্ট এ নিয়োগের কথা জানানো হয়। পেশাদার কূটনীতিক ফয়জুন্নেসা বিসিএস ১৮তম ব্যাচে ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি তার পেশায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ বিষয়ক মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপ-স্থায়ী ...
Read More »সংক্রমণ-মৃত্যু বাড়ার জন্য স্বাস্থ্য বিভাগ দায়ী না: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়ী নয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলো স্বাস্থ্যসেবা দেয়া, যেটা আমরা হাসপাতালে দিচ্ছি। আমাদের দায়িত্ব টিকা দেয়া, আমরা টিকা দেয়ার চেষ্টা করছি। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আসলে আমাদের দায়িত্ব তাকে সেবা দেয়া, চিকিৎসা দেয়া। আমরা চেষ্টা করে যাচ্ছি। এটাও বলি হাসপাতালে কতগুলো বেড আছে, ...
Read More »গত অর্থবছরে রিটার্ন জমা পড়েছে ২৪ লাখ ৩০ হাজার ৬৪৫
চলমান করোনা মহামারির মধ্যেও সদ্যবিদায়ী ২০২০-২১ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের সংখ্যা বেড়েছে। এ সময়ে ২৪ লাখ ৩০ হাজার ৬৪৫ জন কর সনাক্তকরণ নাম্বারধারী (টিআইএন) রিটার্ন জমা করেছেন,যা এর আগের বছরের তুলনায় প্রায় ১৫% বেশি। এনবিআরের হিসাবমতে ২০১৯-২০ অর্থবছরে আয়কর রিটার্নের সংখ্যা ছিল ২১ লাখ ১৪ হাজার ৩৮৫। সে তুলনায় সদ্যবিদায়ী ...
Read More »আওয়ামী লীগের মাসব্যাপি আগস্টের কর্মসূচি
আগামি ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি সীমিত পরিসরে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে পালন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে ৩১ জুলাই এ তথ্য জানিয়েছেন। মাসব্যাপি আগস্টের কর্মসূচির মধ্যে রয়েছে ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় আবাহনী ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur