দীর্ঘদিন পর দেশে করোনাভাইরাসে মৃত্যু পঞ্চাশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৩২ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৩২৫ জন। ...
Read More »ভারত থেকে টিকা আসার বাধা কাটবে অক্টোবরে: তথ্যমন্ত্রী
ভারত থেকে টিকা আসার ক্ষেত্রে যে বাধা সেটি আসছে অক্টোবর নাগাদ কেটে যাওয়ার আশা করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সম্প্রতি ভারত সফর করে আসা সরকারের এই মন্ত্রী শুক্রবার রাজধানীর মিন্টো রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতের সেরাম ইনিস্টিটিউট উৎপাদন বাড়াতে না পারায় বাংলাদেশ চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পায়নি। আসছে অক্টোবরের শেষ দিকে এ প্রতিবন্ধকতা ‘কেটে যেতে পারে’। ...
Read More »সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে আবার বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে আমরাও সেই ধরনের পরামর্শ দেব। তিনি বলেন, ১৮ ...
Read More »সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ শেখ হাসিনার
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিকনির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী সংসদের সভা শেষে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভা শেষে গণভবনের মূল ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পরবর্তী (দ্বাদশ) নির্বাচনের প্রস্তুতির ...
Read More »সরকার ৯০ হাজার মে. টন সার, ৫০ হাজার মে. টন গম ক্রয় করবে
দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ৯০ হাজার মেট্রিক টন সার ও ৫০ হাজার মে.টন গম ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৩০তম বৈঠকে ৯ সেপ্টেম্বর এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সভায় আজ ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)-এর ...
Read More »বঙ্গবন্ধুর ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের নির্দেশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বিশ্ববিদ্যালয়,কলেজ এবং মাধ্যমিক স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিষয়টি নিয়ে ইতোপূর্বে জারি করা রুলের ওপর শুনানি নিয়ে আজ এ রায় দেন। রিটকারী আইনজীবী ড.বশির আহমেদ আদালতের আদেশের বিষয়টি বাসসকে জানান। তিনি বলেন,রায়ে আদালত বলেন, একটি ...
Read More »“শস্যচিত্রে বঙ্গবন্ধু” চিত্র কর্মে সম্পৃক্ত ১৯৪ জনকে সম্মাননা
গিনেজ বুকে স্থান পাওয়া “শস্যচিত্রে বঙ্গবন্ধু” নামে সর্ববৃহৎ চিত্রকর্ম তৈরিতে সম্পৃক্ত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র ১৯৪ জন ক্যাডেটকে বিএনসিসির পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে বগুড়া জিলা স্কুলের মুত্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে মেডেল ও সনদ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন শস্য চিত্রে বঙ্গবন্ধুর ৮০ % ক্ষেত্র প্রস্তুত করেছে ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা। এ সকল বিএনসিসি’র ...
Read More »তালেবান সরকারকে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছে চীন
আফগানিস্তানে গঠিত নতুন তালেবান সরকারকে চীন জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে। আফগানিস্তানে শৃঙ্খলা ফেরানোর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে গঠন করা হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। গত সপ্তাহে আফগানিস্তানকে ‘ইসলামি আমিরাত’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। সরকার গঠনের পরপরই আফগানিস্তানে ২০০ মিলিয়ন ইউয়ান বা প্রায় ৩ কোটি ১০ লাখ ডলার জরুরি সহায়তার ঘোষণা চীন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬৪ কোটি ...
Read More »চাঁদপুরের শামীমকে নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
সব জল্পনা-কল্পনার পর অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ১৫ সদস্যের মূল দলের পাশাপাশি রিজার্ভ হিসেবে আরও দুজন খেলোয়াড়কে নিয়ে ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ দল। বৃহস্পতিবার দুপুর ১২টার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন অন্য ...
Read More »শিক্ষাপ্রতিষ্ঠানের রুটিন তৈরিতে ১১ নির্দেশনা
করোনার কারণে দীর্ঘ বন্ধের পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হবে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে শ্রেণি পাঠদান নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্দেশনা অনুযায়ী রুটিন তৈরি করবে। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রুটিন তৈরির একটি নির্দেশনা জারি করেছে। প্রতিদিন নির্দিষ্ট শ্রেণিতে ২টি করে ক্লাস ধরে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur