স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন,‘ ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বয়সী শিক্ষার্থীদের দেয়া হবে ফাইজারের টিকা। শনিবার ১৮ সেপ্টেম্বর মানিকগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ মালেক বলেন,‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নেয়ার চেষ্টা করছি। অনুমোদন পেলে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাদান কার্যক্রম ...
Read More »নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানালেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ৭১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন উপলক্ষে নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ৭১টি গোলাপের একটি ফুলের তোড়া ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করে। ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের রাজ্য ও কেন্দ্রিয় সরকার মোদির রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দায়িত্ব গ্রহণের ...
Read More »১৬১টি ইউপি নির্বাচনের প্রচারণা শেষদিন আজ, সোমবার ভোট
আজ শনিবার রাত ১২টায় শেষ হচ্ছে প্রথম ধাপের স্থগিত ১৬১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯টি পৌরসভা এবং স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপনির্বাচনের নির্বাচনী প্রচার-প্রচারণা। সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এসব নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ইসি ...
Read More »বাইডেনের সম্মেলনে শেখ হাসিনার ৬ প্রস্তাব
আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে সব অংশীজনের সঙ্গে কাজ করার জন্য বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা ‘মেজর ইকোনমিজ ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষ সম্মেলন শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে পূর্বে ধারণ করা ভাষণে প্রধানমন্ত্রী ফোরামের বিবেচনার জন্য ছয় দফা প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী তার প্রথম ...
Read More »করোনায় আরও ৩৮ জনের মৃত্যু
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ১৪৭ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৯০৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য ...
Read More »শিক্ষকদের একটা বড় অংশ ঘটনাচক্রে শিক্ষক : শিক্ষামন্ত্রী
‘আমাদের শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ ঘটনাচক্রে শিক্ষক। যারা হয়তো অন্য কোনো পেশায় না গিয়ে এ পেশায় এসেছেন। আমাদের প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন’। শুক্রবার মহান শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি আয়োজিত ‘শিক্ষা: ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনের বাস্তাবিক কৌশল’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন,‘ ১৯৬২ সালের এ দিনে পাকিস্তানি ...
Read More »গণমাধ্যমে শৃঙ্খলা আনার দাবি সাংবাদিকদেরই : তথ্যমন্ত্রী
গণমাধ্যমে শৃ্ঙ্খলা আনার ওপর গুরুত্ব আরোপ করছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেন,‘সাংবাদিকরাই গণমাধ্যমের নানা বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা আনার দাবি জানিয়েছেন। আমি সাংবাদিকদের একজন হয়ে সেই চোখ দিয়ে বিষয়গুলোগুলো দেখি। তাদের সঙ্গে আলোচনা করেই বিশৃঙ্খলা দূর করার চেষ্টা করি।’ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন,‘বেসরকারি টিভি ...
Read More »নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু, দিনে ৩০০ রোগী
নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। এখনও দিনে ২৫০-৩০০ জন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। অনেকে বাসায় কাতরাচ্ছেন। ত্যক্ত-বিরক্ত নাগরিকরা ক্ষোভ ঝাড়ছেন নগর কর্তৃপক্ষের প্রতি। কর্তৃপক্ষ বলছে, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের অন্যতম কারণ আবহাওয়া। চলতি মাসে আবহাওয়া অনুকূলে ফিরবে। তখন ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। অন্যদিকে কীটতত্ত্ববিদরা বলছেন, যেভাবে কাজ চলছে তাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে না। এজন্য আরও জনবল দিয়ে এলাকাভিত্তিক কাজ করা দরকার। স্বাস্থ্য অধিদফতরের ...
Read More »নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তিনি সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেনটি বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অবতরণ করবে। সেখানে দুই দিনের যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। যাত্রা বিরতিতে প্রধানমন্ত্রী হেলসিঙ্কির হোটেল ক্যাম্প-এ (Hotel Kämp) থাকবেন। ...
Read More »করোনায় আরও ৫১ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১০৯ জন। ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬২ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur