ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন,‘ডিজিটাইজেশনের প্রসারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সাম্প্রদায়িক দাঙ্গাসহ সামাজিক-রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কারণে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই সংকট অতিক্রমের জন্য আমরা কাজ করছি।’ শুক্রবার ২২ অক্টোবর রাতে অনলাইনে ডিজিটাল সিকিউরিটি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তি উদ্যোক্তারা। ...
Read More »করোনায় আরও ৯ জনের প্রাণহানি
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৮১৪ জনের প্রাণ কেড়ে নিল। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৮ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ ...
Read More »‘শিক্ষার্থীরা যেন উদ্যোক্তা হতে পারে সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা যেন নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স কোর্সের পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। পাশাপাশি যেন তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারে।’ শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০২০-২১ ...
Read More »‘কু’ নাম দিয়ে বিভাগ দেবো না, চাঁদপুর নাম তো আরও সুন্দর: প্রধানমন্ত্রী
কুমিল্লা নাম নিলেই খন্দকার মোশতাকের কথা মনে আসে, তাই ‘কু’ নাম দিয়ে বিভাগ দেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী। নতুন দুটো বিভাগ করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি- আমি দুটো বিভাগ বানাবো দুই নদীর ...
Read More »ফের পেছালো সিনহাসহ ১১ জনের মামলার রায়
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার রায় আবারও পিছিয়ে ৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ দিন ধার্য করেন। আজ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। গত ...
Read More »তিস্তার সব গেট খুলে দিয়েছে ভারত : বাড়ছে নদ-নদীর পানি
তিস্তা ব্যারেজের গাজলডোবা অংশের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। এর ফলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৬০ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২০ অক্টোবর বুধবার ভোর থেকে তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের ৩ উপজেলার তিস্তার চর এলাকায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, ১৯ অক্টোবর মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ...
Read More »সিনোফার্মের ৫৫ লাখ টিকা ডোজ আসছে কাল
চীনের সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসবে। আগামিকাল বৃহস্পতিবার ২১ অক্টোবর রাত ১১টায় এ টিকা আসার কথা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল সোমবার ১৮ অক্টোবর রাত ১১টায় সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসে। বার্তা কক্ষ,২০ অক্টোবর ২০২১ এজি
Read More »দেশে ১ কোটি ২৭ লাখ টিকা মজুত
বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনা ভ্যাকসিন আনছে বাংলাদেশ। এখন পর্যন্ত বিভিন্ন উৎস থেকে ৭ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা দেশে এসেছে। এর মধ্যে মঙ্গলবার ১৯ অক্টোবর পর্যন্ত ৫ কোটি ৮৮ লাখ ১ হাজার ৫৫ ডোজ টিকা প্রদান করা হয়েছে। বর্তমানে মজুত টিকার পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৩৬২ ডোজ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান ...
Read More »কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখানে সব মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানে সেই নির্দেশনা দেওয়া আছে। আমাদের ইসলাম ধর্মও সেই কথাই বলে। নবী কারিমও (সা.) বলেছেন- ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।’ প্রধানমন্ত্রী বলেন, আমরাও চাই- কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে।সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী ...
Read More »পিএসসির প্রশ্নফাঁসে ৩ থেকে ১০ বছরের কারাদণ্ড
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইনে প্রশ্নফাঁসে জড়িতদের সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে তিনি এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur