Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

মেয়াদ শেষে সরতে হবে জেলা পরিষদ চেয়ারম্যানদের, বসবে প্রশাসক

মেয়াদ শেষ হলে পদ ছেড়ে সরে দাঁড়াতে হবে জেলা পরিষদ চেয়ারম্যানদের। বসানো যাবে প্রশাসক। এমন বিধান রেখে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২১’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ...

Read More »

ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। ২২ নভেম্বর সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফয়সাল নাসিম স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি ঢাকা-মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন। ঢাকা সফরকালে ফয়সাল নাসিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল ...

Read More »

জানুয়ারির মধ্যে ১৫ কোটি ডোজ টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

zahid-malek-...-.

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,‘ইতোমধ্যে ৯ কোটি ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। আগামি জানুয়ারির মধ্যে আশা করা যায় আরও ৬ কোটি ডোজ টিকা দেয়া হবে। ১৫ কোটি ডোজ টিকা দেয়া হলে দেশের সাড়ে ৭ কোটি মানুষ করোনার দু’ডোজ করে টিকা পেয়ে যাবে। শনিবার ২০ নভেম্বর বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ...

Read More »

নদী দখলদারদের তালিকা জমাদানের নির্দেশ : হাইকোর্ট

-অধিকার

দেশের সব নদীর পূর্ণাঙ্গ তালিকা ও প্রতিটি বিভাগে নদী দখলদারদের তালিকা আগামি ৬ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (২১ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের সচিব,পানি উন্নয়ন বোর্ড এবং সকল জেলা প্রশাসককে ৬ মাসের মধ্যে নদীর তালিকা ও নদী দখলকারীদের তালিকা ...

Read More »

আজ সশস্ত্র বাহিনী দিবস

সশস্ত্র বাহিনী দিবস আজ। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দিবসটি উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ ...

Read More »

কর্মমুখী শিক্ষা নিশ্চিতে কারিকুলাম পরিবর্তন করতে চাই : শিক্ষামন্ত্রী

Dr-Dipo-Moni-...

কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে কারিকুলাম পরিবর্তনের কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। তিনি বলেন,`আমরা সনদধারী শিক্ষার্থী তৈরি করতে চাই না। লেখাপড়া শেষে কেউ বেকার থাকবে-এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। কারণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখনও সিংহভাগ শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের কর্মমুখী শিক্ষা নিশ্চিতে কারিকুলাম পরিবর্তন করতে চাই। যাতে তারা লেখাপড়া শেষে কাজ পায় ও স্বনির্ভর হতে পারে। শনিবার ২০ নভেম্বর ...

Read More »

অপপ্রচারের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

ধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়নের পরও যারা দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে—এমন লোকজনের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এত উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে সচেতন হতে হবে, অপপ্রচারের জবাব দিতে হবে।’ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে তার সরকারি বাসভবন গণভবনে ...

Read More »

বজ্রপাতে মৃত্যু কমাতে হাওরে থাকবে এক হাজার ছাউনি : ত্রাণ প্রতিমন্ত্রী

resize ..

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.মো.এনামুর রহমান জানিয়েছেন, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে ‘লাইটার অ্যারেস্টার’ সংবলিত বজ্রপাত-নিরোধক কংক্রিটের ছাউনি (শেল্টার) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের হাওর অঞ্চলসহ বজ্রপাতপ্রবণ ২৩ জেলায় এগুলো নির্মাণে প্রকল্প হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকায় আইইবি ভবনে আয়োজিত ‘বজ্রপাত ও বজ্রপাতের কারণ: নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এবং ক্ষয়ক্ষতি কমানো’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব তথ্য ...

Read More »

২০২২ সালের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

Book-bitoron

করোনার সংক্রমণের কারণে আগামি বছরও পাঠ্যপুস্তক উৎসব হয়তো করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। তবে উৎসব না হলেও বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানান তিনি। বৃহস্পতিবার ১৮ নভেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এইচএসসি এবং মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এবছর যথা সময়ে বই দেয়া সম্ভব হবে ...

Read More »

৪৬ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল

৪৬টি ওষুধ কোম্পানির উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। মন্ত্রী বলেছেন, ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট রয়েছে। নকল-ভেজাল ওষুধ বিক্রি প্রতিরোধে সরকার কঠোর। আর নকল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের ...

Read More »