যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল ৭টা ৫ মিনিটে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচার করবে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ ...
Read More »ফাইভ-জি যুগে বাংলাদেশ
দেশে পরীক্ষামূলকভাবে চালু হলো ফাইভ-জি সেবা। ডিজিটাল রূপান্তরের যাত্রা ত্বরান্বিত করতে ও দেশের সব গ্রাহক যেন পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) মোবাইল প্রযুক্তির অত্যাধুনিক সুবিধা উপভোগ করতে পারে, সেজন্য ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে এই সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে রাষ্ট্রীয় টেলিকম অপারেটর টেলিটক বাংলাদেশ পরীক্ষামূলকভাবে দেশে ফাইভ-জি সেবা চালু করেছে। রোববার রাতে রাজধানীর রেডিসন হোটেলে ‘নিউ ইরা উইথ ৫ জি’ শীর্ষক এক অনুষ্ঠানের ...
Read More »পঞ্চমবারের মতো উদযাপন হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’
ডিজিটাল বাংলাদেশ দিবস আজ। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে পঞ্চম বারের মতো যথাযথ মর্যাদায় জেলা-উপজেলাসহ দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত দেশের সকল জনগণ’। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ...
Read More »উদ্ভাবনী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী
উন্নয়নশীল দেশগুলোর কাছে প্রযুক্তির সহজলভ্য ও পর্যাপ্ত হস্তান্তর নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের (ফোরআইআর) সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হবে উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলা। তিনি বলেন, সরকার চতুর্থ শিল্প বিপ্লবের আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন সময়োপযোগী নীতি ও ব্যবস্থা গ্রহণ করছে।প্রধানমন্ত্রী বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের মতো করে ...
Read More »করোনার নতুন ধরন ওমিক্রন বাংলাদেশে শনাক্ত
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে। ভাইরাসটির নতুন এ ধরনে দুইজন আক্রান্ত হয়েছেন। তারা দুজনই জিম্বাবুয়েফেরত জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ আছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার ঢাকা শিশু হাসপাতালের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া একই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ...
Read More »শিক্ষার্থীদের জিজ্ঞাসা করার সুযোগ দিতে হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের জন্য শিক্ষাই মূল হাতিয়ার। চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো মোকাবিলায় আমাদের প্রস্তুত হতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থী দুদিক থেকেই আমাদের ঘাটতি রয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের জিজ্ঞাসা করার সুযোগ দিতে হবে। তারা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে। শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। ...
Read More »কুয়াশায় যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ
সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ, তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গাড়ি চালনার ক্ষেত্রে সবাইকে ফগ লাইট জ্বালানোসহ গতিসীমার বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের চলমান বিভিন্ন পদক্ষেপে সংশ্লিষ্ট সবার সহযোগিতা আশা করেছেন মন্ত্রী। ...
Read More »শিক্ষার্থীরা যেন টিকটক-লাইকির ফাঁদে পাচারের শিকার না হয়
কোমলমতি শিক্ষার্থীরা যেন কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকে, সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরা যেন টিকটক, লাইকির লোভনীয় ফাঁদে পা দিয়ে মানবপাচারের শিকারে পরিণত না হয়, এ বিষয়েও সতর্ক থাকতে হবে। শুক্রবার (১০ ডিসেম্বর) মানবাধিকার দিবস- ২০২১ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ-অডিটোরিয়ামে মানবাধিকার কমিশন আয়োজিত আলোচনায় বঙ্গভবন থেকে পূর্বে ...
Read More »দেশের ৪০১ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন
দেশের ৪৭০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪০১ উপজেলায় কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হয়েছে। এতে প্রায় ৯৮০ কোটি টাকা ব্যয়ে হয়েছে। এছাড়া আরও ৩২ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ চলমান রয়েছে। ৯ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ...
Read More »বিশ্ব মানবাধিকার দিবস আজ
বিশ্ব মানবাধিকার দিবস আজ। “ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার”- এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫০ সাল থেকে বিশ্বে এ দিবসটি পালন করা হয়। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এরপর ১৯৫০ সালে এ দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন আজ মানববন্ধন, আলোচনা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur