Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ৩ চুক্তি

বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আজ দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে উভয় নেতার উপস্থিতিতে আজ সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বৈত কর পরিহার চুক্তিসহ বাংলাদেশ ও মালদ্বীপের ...

Read More »

দেশকে এগিয়ে নিতে অপশক্তির চূড়ান্ত পতন প্রয়োজন: তথ্যমন্ত্রী

ভুয়া সাংবাদিক

দেশকে আরও এগিয়ে নিতে স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তির চূড়ান্ত পতন প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএনপিকে স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে তিনি বলেন, দুঃখজনক হলেও এটাই সত্যি। বিএনপি-জামায়াত যদি গত ৫০ বছর স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে নেতিবাচক, প্রতিহিংসাপরায়ণ, পেট্রলবোমা আর সন্ত্রাসী অপরাজনীতি ষড়যন্ত্র না করতো, দেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার ...

Read More »

প্রধানমন্ত্রী মালদ্বীপ যাচ্ছেন আজ

shekh Hasina

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে ৬ দিনের সরকারি সফরে আজ মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের নিয়ে দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।’ বিমানটি স্থানীয় সময় বেলা ৩টায় মালে পৌঁছাবে। ...

Read More »

সরকারের দ্রুত পদক্ষেপে করোনা বড় ধরনের ক্ষতি করতে পারেনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বাধিক ঝুঁকিতে থাকা মানুষ ও ব্যবসা সুরক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপের কারণে কোভিড-১৯ মহামারি বাংলাদেশে বড় ধরনের ক্ষতি করতে পারেনি। সোমবার নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় সাময়িকী ফরচুনে প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ কোভিড-১৯ এর শিকার হতে পারতো। কিন্তু আমরা আমাদের সর্বাধিক ঝুঁকিতে থাকা জনগণ ও ব্যবসাগুলোর সুরক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি।’ নিচে শেখ হাসিনার সম্পূর্ণ নিবন্ধটি দেওয়া হলো ...

Read More »

কোনো দেশ উন্নতি করলে তার শত্রু বাড়ে: পররাষ্ট্রমন্ত্রী

momen

কোনো দেশ উন্নতি করলে তার শত্রু ও চাপ দুটোই বাড়ে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বলেন, যখনই কোনো দেশ উন্নতি করতে থাকে, তার শত্রু বাড়ে, চাপও বাড়ে। আপনি যখন ভালো করেন, অনেক সহকর্মীই শত্রু হয়ে দাঁড়ায়। আপনি বেশি ভালো করেন, কিছু শত্রুর দেখা পাবেন।  মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।  বিজ্ঞানমনস্ক লেখক ...

Read More »

নতুন ইসি গঠনের আগে আইন প্রণয়নের প্রস্তাব জাপার

নতুন নির্বাচন কমিশন গঠনের আগেই আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে জাতীয় পার্টির প্রতিনিধিদলের পক্ষ এসব প্রস্তাব দেওয়া হবে। বঙ্গভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে সংলাপে অংশ নেন ৮ সদস্যের একটি প্রতিনিধিদল। বিকাল ৪টা থেকে প্রায় ২ ঘণ্টা এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে বেরিয়ে জাপা চেয়ারম্যান ...

Read More »

দেশের প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে হবে: নৌঅফিসারদের প্রধানমন্ত্রী

প্রশিক্ষণ শেষে নতুন কমিশন লাভ করা নৌবাহিনীর অফিসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের প্রয়োজনে তোমাদের সদা প্রস্তুত থাকতে হবে।’ সোমবার (২০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৯ আলফা ও ডিরেক্ট এন্ট্রি অফিসার ২০২১ ব্রাভো ব্যাচের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এ কথা বলেন। তিনি বলেন, ‘সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও ...

Read More »

ভালো স্কুলে দুর্বলরাও পড়ার সুযোগ পাচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভালো স্কুলে পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হতো। এতে দুর্বলরা ভালো স্কুলে পড়ার সুযোগ পেতো না। সেটি বন্ধ করতে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল ভর্তি লটারি স্থায়ী করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নতুন চ্যালেঞ্জ নিতে হবে। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বেসরকারি মাধ্যমিক স্কুলে ডিজিটাল লটারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ...

Read More »

বিজিবি সদস্যদের দেশপ্রেম-শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।’ রোববার (১৯ ডিসেম্বর) সকালে ‘বিজিবি দিবস-২০২১’ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর পিলখানা বিডিআর সদরদপ্তরে ...

Read More »

কস্তাকে দিয়েই দেশে বুস্টার ডোজ শুরু

করোনা প্রতিরোধে সম্মুখসারি ও ষাটোর্ধ্ব বয়সীদের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মত বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে আজ। বুস্টার ডোজে ব্যবহার করা হচ্ছে ফাইজারের টিকা। দেশে প্রথম টিকা নেওয়া নার্স রনু বেরনিকা কস্তাকে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ রোববার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সিভিল সার্জনসে (বিসিপিএস) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ ...

Read More »