Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

একাদশ সংসদ নির্বাচনের ৩ বছর পূর্তি আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩ বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১৮ সালের এই দিনে জাতীয় নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোর নিরঙ্কুশ বিজয় লাভ করে। আওয়ামী লীগ টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করে। ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত সরকারে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গঠন করা হয় ৪৭ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা। ওই বছরের ৮ ...

Read More »

চাকরিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট

চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটি।   মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে মাদকের বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করতে আলাদা আদালত গঠনের পক্ষেও মতামত দেওয়া হয়। এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি তাদের ইতিবাচক মনোভাবের কথাও জানান। একই সঙ্গে অনলাইনে মাদক বেচাকেনা বন্ধে কঠোরভাবে মনিটরিং ...

Read More »

যুক্তরাষ্ট্র খুনিদের আশ্রয় দিয়ে আবার ন্যায়বিচারের কথা বলে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকার মতো জায়গা, যারা সব সময় ন্যায়বিচারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু আমাদের যে মানবধিকার লঙ্ঘন হয়েছিল, আমরা যে ন্যায়বিচার পাইনি… তারপর যখন এই বিচার হলো, সেই খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে। নূরকে আশ্রয় দিয়ে রেখেছে কানাডা, আর খুনি রাশেদ এখনও আমেরিকায়। তিনি বলেন, তাদের কাছ থেকে আমাদের ...

Read More »

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

hasina

মালদ্বীপ সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন, ছয় দিন মালদ্বীপে থেকে স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে গত ২২ ডিসেম্বর ...

Read More »

দেশকে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান শিক্ষামন্ত্রীর

Dipu-Mon

দেশকে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান শিক্ষামন্ত্রীর। তিনি ২৬ ডিসেম্বর রোববার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর দনিয়া কলেজে‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষ’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন,‘ আমরা নিজের মা কে যেমন ভালোবাসি, তেমনি ভাষাকে ভালোবসবো, দেশ মা কে ভালোবাসবো। সেই মায়ের প্রয়োজনেই নিজেকে বিলিয়ে দিতে পারবো। এ ভালোবাসা দিয়েই দেশটা গড়ে ...

Read More »

জেলা প্রশাসক সম্মেলন ১১-১৩ জানুয়ারি

অবশেষে দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি ডিসি সম্মেলন হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. জিল্লুর রহমান চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি ডিসি সম্মেলন হবে। তবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে সেশনগুলোসহ অন্যান্য বিষয় এখনও চূড়ান্ত হয়নি। সম্মেলনের পুরো কর্মসূচি চূড়ান্ত ...

Read More »

আনন্দমুখর পরিবেশে ইউপিতে ভোট দিয়েছে মানুষ: ইসি সচিব

election

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। শুধু এই ধাপের নির্বাচনই নয়, আগের তিন ধাপসহ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তিনি দাবি করেন। রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে চতুর্থ ধাপের নির্বাচন শেষে সংবাদ সম্মেলনে ইসি সচিব এ ...

Read More »

শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার আহবান শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘রাজনীতি সচেতন না হলে সফল মানুষ হতে পারবে না, সুনাগরিক হতে পারবে না, তুমি তোমার নিজের দায়িত্বও যথাযথভাবে পালন করতে পারবেন না। রাজনীতি করো বা না করো— কেউ রাজনীতির বাইরে নয়। তাই শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে।’ রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর দনিয়া কলেজে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির ...

Read More »

নির্বাচনী কাজে অংশ নেওয়া এমপিদের এলাকা ছাড়ার নির্দেশ

election

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রচারণা বা নির্বাচনী কাজে এমপি ও সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। শনিবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সিনিয়র ...

Read More »

উৎসব-উৎকণ্ঠায় ৮৩৮ ইউপিতে ভোট কাল

ইসি

সংঘাত-সংঘর্ষ ও সহিংসতার মধ্যে আগামিকাল চতুর্থধাপে ৮৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ৮৩৮ ইউপির মধ্যে ৮শ ইউপিতে ব্যালট এবং ৩৮টিতে ইভিএমে ভোট হবে। আজ ২৫ ডিসেম্বর ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি মালামাল পাঠাবে ইসি। এদিকে এ ধাপের নির্বাচনকে ঘিরে উৎসব-আমেজের মধ্যে উৎকণ্ঠাও রয়েছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। গতকালও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ...

Read More »