তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের তিন বছর পূর্তি আজ শুক্রবার ৭ জানুয়ারি । ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে দলটি। টানা তৃতীয় বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এদিকে বর্তমান সরকারের ১৩ বছর পূর্তিও আজ। ২০০৯ ...
Read More »ডিজিটাল ডিভাইস রপ্তানি দেশের একটি অর্জন : টেলিযোগাযোগ মন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন,ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানি বাংলাদেশের জন্য এক অভাবনীয় অর্জন। তিনি বলেন,‘আমদানিকারক দেশ থেকে উৎপাদনকারী এবং রপ্তানিকারী দেশে বাংলাদেশের রূপান্তর জাতীয় জীবনে এক অভাবনীয় অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ৬ আগস্ট ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠায় যে স্বপ্ন জাতিকে দেখিয়েছিলেন,তা আজ পূরণ করতে আমরা সক্ষম হয়েছি। মোস্তাফা জব্বার বৃহস্পতিবার ...
Read More »করোনা ওমিক্রন প্রতিরোধে পুলিশের প্রতি নির্দেশনা
পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং করোনাভাইরাস-এর নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স-এর এআইজি (অপারেশনস্-২) মোহাম্মদ উল্ল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস-এর নতুন ধরণ ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে প্রত্যেক পুলিশ সদস্য দায়িত্ব পালনের সময় অবশ্যই মাস্ক,গ্ল্যাভস,হেডকভার, ফেসশিল্ড প্রভৃতি পরিধান ...
Read More »প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার বলেন, ‘প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষ্যে আগামীকাল (আজ) সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন।’ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতে তাঁর ভাষণটি সম্প্রচারিত হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ...
Read More »যেসব শিক্ষার্থী টিকা নেয়নি তারা অনলাইনে ক্লাস করবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের কোনোভাবেই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি এবং এটি চলছে। এটাকে আরও বেগবান করতে হবে। তিনি আরও বলেন, যেভাবে টিকাদান কর্মসূচি চলছে তাতে খুব শিগগিরই যেসব শিক্ষার্থীর বয়স ১২ বছরের বেশি তাদের বেশিরভাগেরই টিকা দেওয়া হয়ে যাবে। যাদের এখনও (টিকা) দেওয়া হয়নি তাদের অনলাইনে ক্লাস চলতে থাকবে। তারা সে সুবিধাগুলো নেবে। ...
Read More »পাঁচ মাসে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১ হাজার ১৪০ জনের শরীরে করোনা ধরা পড়েছে। গতকাল যা ছিল ৮৯২ জনে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের ...
Read More »টিকা সনদ ছাড়া ট্রেন, প্লেন, লঞ্চেও চলাচল করা যাবে না
করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলে প্রবেশ করা যাবে না। একই সঙ্গে ট্রেন, প্লেন, লঞ্চেও চলাচল করা যাবে না। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ ...
Read More »বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর উদ্বোধন করেন। জাদুঘরের গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের যে ইতিহাস রয়েছে—স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই সঙ্গে আমাদের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক সশস্ত্র বাহিনী—দেশের মানুষ যেন সে সম্পর্কে জানতে পারে, উপলব্ধি ...
Read More »করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯০ জন। একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৯২ জন। এনিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন। বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো ...
Read More »ওমিক্রন : সারা দেশে ১৫ নির্দেশনা জারি
করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে সারা দেশে ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগমে নিরুৎসাহিত করা হয়েছে জারিকৃত ওই নির্দেশনায়। ৪ জানুয়ারি মঙ্গলবার বিকালে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ দফা নির্দেশনার কথা জানানো হয়। যে ১৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে, সেগুলো হলো- (১) দেশের বন্দরগুলোতে ওমিক্রন আক্রান্ত দেশ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur