শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ শব্দগুচ্ছ পরিবর্তন করে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার ২৪ মার্চ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদফতর দেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদফতরের জারি করা নির্দেশনায় বলা হয়,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গত ২৩ মার্চ সব ...
Read More »বঙ্গবন্ধুর আদর্শকে কথা, কাজ ও হৃদয়ে ধারণ করতে হবে: শিক্ষামন্ত্রী
স্বাধীনতার পর দেশ যখন ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছিলো, ঠিক তখনই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরিকল্পনা করা হয়। ঘাতকরা জানতো, বঙ্গবন্ধু পরিবারের একজন বেঁচে থাকলেও দেশকে এগিয়ে নিয়ে যাবে। ঘাতকদের সেই ধারনা অমূলক ছিলো না, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে এগিয়ে নিচ্ছেন। ২৬ মার্চ শনিবার সাড়ে ১০টায় মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি ...
Read More »‘দেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। এছাড়া কোনো সরকার তা করেনি, বরং প্রাণহানি ঘটিয়েছে। শনিবার চার দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, সেই ৭১ থেকে ৭৫ সাল এবং ৭৫ এর ১৫ আগস্টের চরম আঘাত। তারপরে অন্ধকারের যাত্রা ...
Read More »স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা গ্রহণ ও প্রেরণ কেন্দ্র সলিমপুর ওয়্যারলেস স্টেশন বিষয়ে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিটের পাশাপাশি ১০ টাকার উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন তিনি। এ উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক ...
Read More »বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে সকাল ৬টা ৩৮ মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ...
Read More »বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ
আজ ২৬ মার্চ। বাঙালির সেই গৌরবদীপ্ত দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এ দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের বাংলাদেশ নামে দেশটি স্বগৌরবে স্থান পায়। বাঙালি জাতির জীবনে ২৬ মার্চ দিনটি একইসঙ্গে গৌরব ও শোকের। একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক জান্তা বাঙালির ওপর ...
Read More »একটি ভাষণের মধ্য দিয়ে আর কোনও জাতি রাষ্ট্রের জন্ম হয়নি: শিক্ষামন্ত্রী
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বাঙালির ২৩ বছরের যে বঞ্চনা সেটিকে সামনে তুলে ধরে, আমরা আসলে কী চাই সেটি বঙ্গবন্ধু বলে দিয়েছিলেন এই ভাষণের মধ্য দিয়ে। বলে দেন সেই চাওয়াটা কীভাবে বাস্তবায়ন করতে হবে। সেখানে বাঙালিকে কী করতে হবে তা যেমন বলা আছে, তেমনি শাসকদের দিকেও নির্দেশনা আছে যে তাদের কী করতে হবে। ...
Read More »একাত্তরের কালরাত স্মরণ করল বাংলাদেশ
১৯৭১ সালের ২৫ মার্চের বিভীষিকাময় কালরাতের হত্যাযজ্ঞ স্মরণে আজ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ। এই ১ মিনিট অন্ধকারে ছিল পুরো দেশ।এর মাধ্যমে অর্ধশতক আগে এই রাতে নিরীহ বাঙালি জাতির ওপর পাকিস্তানি বাহিনীর নিধনযজ্ঞের বিভীষিকার স্মৃতি স্মরণ করা হলো। ১৯৭১ সালের এই দিনে রাতের আঁধারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। অপারেশন ...
Read More »মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গত ২ মার্চ ইউক্রেনে আগ্রাসন সংক্রান্ত জাতিসংঘের একটি রেজল্যুশনে ভোটদানে বিরত থাকলেও গত বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেন সংক্রান্ত আরেকটি রেজুলেশনে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। ওই রেজুলেশনে ১৪০টি দেশ পক্ষে ভোট দেয়, ৩৮টি দেশ ভোটদানে বিরত ছিল এবং পাঁচটি দেশ বিপক্ষে ভোট দেয়। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শুক্রবার (২৫ মার্চ) সকালে সাংবাদিকদের বলেন, ‘রেজুলেশনের পক্ষে ভোট দেওয়ার মূল ...
Read More »জাতীয় গণহত্যা দিবস আজ
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে বাঙালি জাতির জীবনে এক বিভিষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানানদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে কাপুরুষের মতো তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য ছিল-বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur