Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০ টায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হজ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে মতবিনিময়ও করেন। তিনি হজ পালনে সৌদি আরবের নিয়ম-কানুন মানতে সংশ্লিষ্টদের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, হজযাত্রীদের হয়রানি দূর করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে সরকার।  রাজধানীর আশকোনার হজক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ...

Read More »

টাকার মান আরও কমলো

ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, ২৯ মে ডলারের বিপরীতে টাকার মান কমে। সে সময় ডলারের বিপরীতে টাকার মান এক ধাক্কাতেই ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকা করা ...

Read More »

সব প্রটোকল মেনে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, উভয় পক্ষই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ, নিয়মিত, সস্তা ও সুশৃঙ্খল কর্মসংস্থান নিশ্চিত করার উপায় তৈরি করতে সক্ষম হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী তার সরকারের টিকাদান ও অন্যান্য আনুষ্ঠানিকতাসহ প্রয়োজনীয় সব প্রটোকল বজায় রেখে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর আশ্বাস দিয়েছেন। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তার ...

Read More »

এলপিজির দাম আরও কমল

ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার বিকালে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে বলে জানান তিনি। এতে এক হাজার ৩৩৫ টাকা থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম দাঁড়ালো এক হাজার ২৪২ টাকায়। আব্দুল জলিল বলেন, বেসরকারি এলপিজির ...

Read More »

শুক্রবার হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Omrah-Hajj

শুক্রবার ৩ জুন চলতি বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০ টায় রাজধানীর আশকোনার হজক্যাম্পে ‘হজ কার্যক্রম-২০২২’এর উদ্বোধন করা হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার ২ জুন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। আশকোনা হজক্যাম্প প্রান্তে ধর্ম প্রতিমন্ত্রী ...

Read More »

বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার : হাইকোর্ট

Highcort

সারাদেশের ১৫ টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দু মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব,ধর্ম মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার ২ জুন বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে ...

Read More »

নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম চালু করা একটি চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তরুণরাই পারবে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে। সেই তরুণদের ক্ষমতায়িত করে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ১ জুন বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কর্তৃক আয়োজিত নবীন শিক্ষার্থীদের বরণ ও বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, তরুণরা যেন ...

Read More »

নির্বাচনে সরকারি পদের অপব্যবহার করলে ৫ বছরের কারাদণ্ড: ইসি

EC

নির্বাচনে কেউ সরকারি পদের অপব্যবহার করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি নির্বাচনের ফলাফল প্রভাবিত করার জন্য পরিকল্পিত ...

Read More »

অনুসন্ধানী সাংবাদিকতা মানুষের কাহিনী তুলে আনে : ড.হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী

সমাজের সুষ্ঠু বিকাশে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন,‘সমাজ যাদের দিকে তাকানোর সুযোগ পায় না,অনুসন্ধানী সাংবাদিকতা সেই মানুষের না বলা কাহিনী তুলে ধরে।’ সোমবার ৩০ মে সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন গ্রুপের ...

Read More »

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী

anisul haq

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন,দরকার হলে আইনটি সংশোধন করা হবে। মঙ্গলবার ৩১ মে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ তথ্য জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। আইনমন্ত্রী জানান,এ আইনে অনেক ...

Read More »