জনসেবা ও কূটনীতি ক্ষেত্রে বিশেষ অবদান রাখা এশিয়ার নোবেল প্রাইজখ্যাত ফিলিপাইনের গুসি শান্তি পুরস্কার পেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বছর বাংলাদেশ থেকে ডা. দীপু মনিসহ অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, ভারত, ইতালি, জাপান, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, নরওয়ে, সৌদি আরব, স্পেন ও ফিলিপাইনের ১৪ জনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ফিলিপেন গ্রান্ড হলরুমে এই পুরস্কার গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। বিশ্ব ...
Read More »গ্রাহক পর্যায়ে ফেব্রুয়ারিতে বাড়ছে বিদ্যুতের দাম
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির পর এবার গ্রাহক পর্যায়ে দাম বাড়তে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম প্রায় ২০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, এখনই গ্রাহক পর্যায়ে দাম বাড়বে না। কিন্তু এরই মধ্যে বিতরণ কোম্পানিগুলো মূল্যবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। কোম্পানিগুলোর ...
Read More »বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শর্ত সাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সদরঘাটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের রাজনীতি করার অধিকার রয়েছে। তারা নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলক রাজনীতি করবে। এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। তারা যদি রাজনৈতিক নিয়ম ভঙ্গ করে কিছু ...
Read More »দেশের ১০ কোটি মানুষ দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী
দেশের ৬০ % ভৌগোলিক এলাকার ১০ কোটি মানুষ দ্রুতগতির ইন্টারনেট সুবিধার আওতায় এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে.আব্দুল মোমেন। তিনি বলেন,‘ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান,স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস এবং অন্যান্য সরকারি অফিসসহ গ্রাম পর্যায়ে ১ লাখ ৯ হাজার ২৪৪টি সরকারি প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড সংযোগ দেয়া হচ্ছে। প্রকল্প এলাকায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ২২ নভেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ...
Read More »১০ তারিখ কোনো বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ১০ তারিখ ঘিরে যে হুংকার দিচ্ছে, তাতে কোনো কাজ হবে না। কারণ আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তিতে চলে। আমরা সে জন্যই ইলেকশনকে বিশ্বাস করি। জনগণের মান্ডেটকে বিশ্বাস করি। আর যারা ষড়যন্ত্র বিশ্বাস করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে তারা সবসময়ই এক ষড়যন্ত্রের পর আরেক ষড়যন্ত্র করে আসছে। তিনি বলেন, বিএনপি ঢাকায় গণজমায়েত হয়ে একদফা ...
Read More »রিজার্ভ আরও কমলো
কমেই চলেছে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন (রিজার্ভ)। দেশে চলমান ডলার সংকট মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক প্রতিদিনই ডলার সরবরাহ করছে। চলতি নভেম্বর মাসের শুরুতে ৩৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার রিজার্ভ থাকলেও সোমবার (২১ নভেম্বর) তা কমে ৩৪ দশমিক ২১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা দিয়ে সর্বোচ্চ ৪ মাসের (প্রতি মাসে ৮ বিলিয়ন হিসাবে) আমদানি ব্যয় মেটানো যাবে। ...
Read More »পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল
এবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়ল। সোমবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নিয়ন্ত্রক এ সংস্থার কাছে গত জানুয়ারি মাসে দাম বাড়ানোর আবেদন করেছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তখন সেই আবেদন খারিজ করে দিয়েছিল তারা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এক মাসের মাথায় আপিল করে পিডিবি। এ আবেদন ...
Read More »সোমবার বিদ্যুতের নতুন দাম ঘোষণা
একমাস আগে বিদ্যুতের পাইকারি দাম না বাড়ানোর ঘোষণা দিলেও সোমবার (২১ নভেম্বর) সেই দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। যেহেতু বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো এখনও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়নি। সেহেতু এতে এখনই বাড়ছে না গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম। তবে পাইকারি বিদ্যুতের দাম বাড়লে গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। বিইআরসির এক কর্মকর্তা জানান, গতবার পিডিবি বিদ্যুতের ...
Read More »ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৫৫৯
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ২২৬ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে চলতি বছরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে, এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২০১৯ সালে ১৭৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৫৯ জন ডেঙ্গু ...
Read More »রেডিও-টেলিভিশন প্রতিটায় হট টক: প্রধানমন্ত্রী
দলের উপজেলা পরিষদের সঙ্গে বৈঠককালে বেসরকারি টেলিভিশনের টক শোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রচুর বেসরকারি টেলিভিশন অনুমোদন দিয়েছে। এখন তারা কথা বলার সুযোগ পেয়ে আওয়ামী লীগের সমালোচনা করছেন।’ ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই ইচ্ছেমতো কথা বলছেন বলেও তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটি সরকারি টেলিভিশন আর একটি রেডিও ছিল। আমরা এখন প্রচুর ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur