Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

স্মার্ট সমাজ গড়তে ৫ মূল সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন সহযোগীদের কাছে স্মার্ট, উদ্ভাবনী এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য পাঁচটি মূল সহায়তা চেয়েছেন, যা একটি শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজে উন্নীত করতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। সোমবার (৬ মার্চ) কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারের (কিউএনসিসি) অডিটোরিয়াম-৩ এ অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর ওপর জাতিসংঘের পঞ্চম সম্মেলনে ‘স্মার্ট অ্যান্ড ইনোভেটিভ সোসাইটির জন্য স্বল্পোন্নত দেশগুলোতে গবেষণা ও উন্নয়নে ...

Read More »

মোটরসাইকেলের গতি ৩০ কিলোমিটার প্রস্তাবে যা বললেন পরিবহন ও সেতুমন্ত্রী

obaydul kader

ঢাকা ও অন্যান্য শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার বেঁধে দেওয়ার প্রস্তাব করে একটি নীতিমালার খসড়া তৈরি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এছাড়াও মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করার প্রস্তাবও করা হয়েছে। তবে সেটি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৬ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ...

Read More »

জাতীয় পাট দিবস আজ : পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

জাতীয় পাট দিবস আজ সোমবার (৬ মার্চ)। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালন করবে। এছাড়াও ‘পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাট বীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস, পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতা, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য এবছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হচ্ছে। ...

Read More »

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নরেন্দ্র মোদির অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার মুক্তিযোদ্ধা হিসেবে অবদান এবং বিচারক হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অকৃত্রিম সম্পর্ক দুই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কের মধ্যে গভীরভাবে প্রোথিত। প্রধানমন্ত্রী মোদি বলেন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে দু’দেশের জনগণের কল্যাণে ...

Read More »

সেপ্টেম্বরের মধ্যে ৫ সিটিতে নির্বাচন

election (1)

আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি জানান- গাজীপুর, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা- এ পাঁচ সিটিতে আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ইসি আলমগীর বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিলের বিষয়ে কোনো ...

Read More »

সরঞ্জাম সংকটে চরম বিপাকে হৃদরোগীরা

ডলার সংকটে অন্যসব পণ্যের মতো হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত আমদানিনির্ভর সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে জরুরি অস্ত্রোপচারের জন্য হার্টের রিং, অ্যাওটিক ভাল্ব, পেসমেকার, বেলুন ও অক্সিজেনেটর সরবরাহে টান পড়েছে। ডলারের বাড়তি দামের অজুহাতে ব্যবসায়ীরাও মূল্য বাড়িয়েছেন। চাহিদা অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সরঞ্জাম না পাওয়া এবং উচ্চমূল্যের কারণে হৃদরোগীদের বিপাকে পড়তে হচ্ছে। যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পাঁচ মাস ধরে ...

Read More »

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আগুন লাগলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিস্ফোরণ ও আগুনে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্তত ৩০ জন দগ্ধ ও আহত হয়েছে। হতাহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (৪ মার্চ) ...

Read More »

বিগত সরকারের সময়ে সঠিক পরিকল্পনার অভাব ছিল

বিগত সরকারগুলোর সময়ে দেশে সঠিক কোনো পরিকল্পনা ছিল না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ৩ মার্চ শুক্রবার বিকেলে ক্ষেতলাল সাঈদ আলতাফুন্নেছা সরকারি কলেজ মাঠে শিক্ষকদের অংশগ্রহণে দুইদিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সঠিক পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করছে। কিন্তু বিগত সরকারগুলোর সময় দেশে সঠিক কোনো ...

Read More »

প্রধানমন্ত্রী দোহা যাচ্ছেন আজ

hasina

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে ৫ম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে আজ (শনিবার) কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশ এলডিসি থেকে সহজ উত্তরণের জন্য বৈশ্বিক সমর্থন চাইবেন বলে আশা করা হচ্ছে। ৫-৯ মার্চ দোহায় অনুষ্ঠিতব্য সম্মেলনে এই গ্রুপের সদস্য রাষ্ট্র হিসেবে এটি ঢাকার শেষ অংশগ্রহণ বলে মনে করা ...

Read More »

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনের নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিবস উপলক্ষে দেশের সব ইংলিশ মিডিয়ামসহ স্কুল-কলেজে যথাযথ মর্যাদায় দিনটি উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাতে হবে। আর দিবসটি উদযাপনে ওইদিন বা সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের নিয়ে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠের আয়োজন ...

Read More »