আজ ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দেশে প্রতিবছর এ দিনে দিবসটি পালন করে আসছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবারও দিবসটি পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়,দুর্যোগ প্রস্তুতি সবসময়’। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বহির্বিশ্বে রোল মডেল বিবেচিত হলেও ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য জাতীয় পর্যায়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি ...
Read More »২৩ মার্চ সউদী আরব,বাংলাদেশে ২৪ মার্চ রোজা শুরু
বাংলাদেশ,ভারত ও পাকিস্তানে পবিত্র মাসটি শুরু হবে ২৪ মার্চ শুক্রবার থেকে, যদি একই দিন এসব দেশে রমজানের চাঁদ দেখা না যায়। সেই হিসাবে এসব দেশে ঈদুল ফিতর হবে ২২ এপ্রিল শনিবার। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস ডটকম জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র নিশ্চিত করেছে যে,আগামি ২২ মার্চ বুধবার রমজানের নতুন চাঁদ দেখা যাবে। সেই হিসাবে ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে কিছু আরব দেশে ...
Read More »৪ দিনে বিস্ফোরণে ঝরল ৩৪ প্রাণ
চার দিনে ঢাকা-চট্টগ্রামসহ দেশের পাঁচটি বিস্ফোরণে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার (৭ মার্চ) বিকালে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একই রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ২ সন্তানের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার রাজধানীর সায়েন্স ল্যাবে একটি ...
Read More »আরও দুই মরদেহ উদ্ধার, নিহত ১৯
রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে আজ বুধবার বিকেলে আরও দুজনের মরদেহের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। ইতিমধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরকজনের মরদেহ এখনো ভেতরে রয়েছে। ওই মরদেহটি উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহটি ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ১৯ জনের মরদেহ পাওয়া গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান সাংবাদিকদের ...
Read More »এসব নাশকতা বিএনপি ঘটিয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গুলিস্তান, সীতাকুণ্ড ও রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে তা বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাদের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। বুধবার (৮ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে যৌথ সভাটি অনুষ্ঠিত হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী ...
Read More »প্রবাসে কোনো অপরাধীর দায়িত্ব সরকার নেবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের তারা যে দেশের জন্য কাজ করেন, সেসব দেশের আইন কঠোরভাবে মেনে চলতে হবে। আইনভঙ্গ করে কেউ কোনো অপরাধে যুক্ত হলে বাংলাদেশ সরকার তাদের বাঁচাতে ন্যূনতম প্রচেষ্টাও চালাবে না। প্রবাসে কোনো অপরাধীর দায়িত্ব সরকার নেবে না। বাসস জানায়, মঙ্গলবার কাতারের দোহায় বাংলাদেশ এমএইচ স্কুলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনা আনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব ...
Read More »ফেব্রুয়ারিতে রেল-নৌ-সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৫২২ জনের
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রেল, নৌ ও সড়ক পথে সারাদেশে ৫০৭টি দুর্ঘটনায় ৫২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৯৫ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের ‘দুর্ঘটনা পর্যবেক্ষণ’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ৭ মার্চ মঙ্গলবার সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও ...
Read More »গুলিস্তানে ভবনে বিস্ফোরণে নিহত বেড়ে ১৫, আহত ৭০
গুলিস্তানে সাত তলা ভবনে বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন।নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ...
Read More »বিএনপি ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল
বিএনপি ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৭ই মার্চ উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। যে ভাষণ ইউনেসকো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছে, সেই ভাষণ তারা এই ...
Read More »বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাঙ্গালির স্বাধীনতার শপথ
দেশের বিভিন্ন শিক্ষাবিদরা বলেছেন, বঙ্গবন্ধুর যুগান্তকারী ৭ মার্চের ভাষণটি ছিল মুক্তিযুদ্ধের জন্য বাঙ্গালি জাতির শপথ। কারণ, ওই দিন ভাষণটি শোনার পর গোটা জাতি শপথ নেয় এবং দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষাবিদ ও ঢাবি’র সাবেক ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ঐতিহাসিক ৭ মার্চের প্রাক্কালে বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষণটি শুধু একটি ঐতিহাসিক ভাষণই ছিল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur