Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

নতুন সময়সূচি শুরু হলো অফিস-ব্যাংক-প্রাথমিক বিদ্যালয়ে

রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে। গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।‌ প্রথম রোজা থেকেই এ সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এবার রমজানের প্রথম ও দ্বিতীয় ...

Read More »

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবসের প্রত্যুষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৬ মার্চ) ভোরে সারা দেশের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ভোর ৬টার ...

Read More »

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

আজ শনিবার (২৫ মার্চ) দুপুরে আওয়ামী লীগের সংদীয় মনোনয়ন বোর্ড সভার স্বাগত বক্তব্যে তিনি এ স্বীকৃতি দাবি করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভাটি অনুষ্ঠিত হচ্ছে।  সভায় শেখ হাসিনা বলেছেন, সাড়ে সাত কোটি মানুষের মধ্যে ৩ কোটি মানুষ মানুষ গৃহহারা হয়, এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। রাস্তায় রাস্তায় লাশ পড়ে ছিল, লাশ শেয়াল কুকুরে খেয়েছে, সেটা ...

Read More »

আমরা যুদ্ধ ও সংঘাত চাই না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রকার বৈষম্য ও সাম্প্রদায়িকতামুক্ত সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান। আগামীকাল ‘গণহত্যা দিবস’। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ পরিচালনা করে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি স্মরণ করেন একাত্তরের ২৫ মার্চের কালরাতে আত্মোৎসর্গকারী সকল শহীদদের, ...

Read More »

কোচিং ব্যবসায় ক্ষতি হবে, তাই নতুন শিক্ষাক্রমের বিরোধিতা: শিক্ষামন্ত্রী

Dipu-Mon

কারও কোচিং ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, কেউ কেউ ভাবছেন তাদের নোট-গাইডের ব্যবসা চলবে না। এজন্য নতুন শিক্ষাক্রমের বিরোধিতা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ভেতর থেকেও বিরোধিতা চলছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমি শিক্ষার্থীদের ...

Read More »

স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ীদে এ পুরস্কার দেন তিনি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এবার চার জন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তারা হলেন– বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা ...

Read More »

রমজানে প্রতিদিন বাজারে অভিযান চালাবে বিএসটিআই

পবিত্র রমজান মাসে পণ্যে ভেজাল রোধ, মান ও দাম নিয়ন্ত্রণে ঢাকার বাজারে প্রতিদিন তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। জাতীয় মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। বন্ধের দিনও চলবে এ কার্যক্রম। পাশাপাশি সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে এ কার্যক্রম চলানো হবে।  শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ...

Read More »

৭ জেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৭টি জেলা এবং ১৫৯ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। গণভবন থেকে দেশের বিভিন্ন উপজেলার ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও ঘর দেওয়ার অনুষ্ঠানে যুক্ত হয়ে বুধবার এ ঘোষণা দেন সরকারপ্রধান। ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলাগুলো হলো- রাজশাহী, জয়পুরহাট, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা। এর আগে গত বছর মাগুরা ও পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা ...

Read More »

৯ জেলায় ভূমি ও গৃহহীন থাকছে না কেউ

দেশের আরও সাত জেলা আজ গৃহহীন ও ভূমিহীনমুক্ত হচ্ছে। এর আগে দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় ও মাগুরা জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। অর্থাৎ এসব জেলায় ঘর কিংবা জমি ছাড়া কেউ বসবাস করছে না। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, দেশের কোনও মানুষ ভূমিহীন-গৃহহীন থাকবে না’ লক্ষ্যে বুধবার (২২ মার্চ) গণভবন থেকে সকাল সাড়ে ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের তিনটি ...

Read More »

রেলে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, শতভাগ অনলাইনে

train

আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আগামী ১ এপ্রিল থেকে কাউন্টারে রেলের কোনো টিকিট বিক্রি হবে না। শুধু অনলাইনেই মিলবে টিকিট। এমন সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। মঙ্গলবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেল ভবনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। রেলমন্ত্রী বলেন, ...

Read More »