Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

দেশের ভাবমূর্তি আরও জোরদারে কাজ করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের দেশের ভাবমূর্তি আরও জোরদারে আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে বলেছেন। তিনি বলেছেন, দেশের ভাবমূর্তি আরও উন্নত করতে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করুন। আজ (শুক্রবার) ঢাকায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। ...

Read More »

বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ অন্ধকারে থাকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকারের যুগে ফিরে যাবে। তবে আমি জানি, জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না। বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ অন্ধকারে থাকে।’ স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসির হলিডে একপ্রেস ইন হোটেলে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) শাসনামলে ...

Read More »

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নিয়ে যা বললেন আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার। গত সোমবার এ আবেদন করেছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে সোমবার আবেদন করা হয়েছে। এ ব্যাপারে আইনি মতামত জানতে চেয়ে ...

Read More »

গণমাধ্যমে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতাকে হস্তক্ষেপ করে বা সীমিত করে দেয়, এরকম কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেবে না বলে প্রত্যাশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করলে আগামীতে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদেরও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে শাহরিয়ার আলম বলেন, ...

Read More »

ভিসানীতি বিদেশগামী শিক্ষার্থীর ওপর প্রভাব ফেলবে না: শিক্ষামন্ত্রী

ভিসানীতিতে বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। সরকার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সোনার মানুষ প্রয়োজন। আমাদের প্রতিটি শিক্ষার্থীকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে স্মার্ট নাগরিক ...

Read More »

দুর্গাপূজায় গুজব রটনাকারীদের বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকতে হবে: আইজিপি

police

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোন গুজব ছড়াতে না পারে, সেজন্য সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি পূজা উপলক্ষে পুলিশের টহল জোরদার করারও নির্দেশনা প্রদান করেন। মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ প্রদান ...

Read More »

পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ইসির নীতিমালা জারি

ec

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় এ নীতিমালা জারি করে। বিদেশি পর্যবেক্ষক বা গণমাধ্যমকর্মীদের যোগ্যতা, করণীয়, ভিসা প্রক্রিয়া এসব বিষয় সম্পর্কে সুনির্দিষ্টভাবে নীতিমালায় বলা হয়েছে। নীতিমালা অনুযায়ী,কেবলমাত্র অভিজ্ঞরাই নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পাবেন। পর্যবেক্ষক সংস্থার নির্বাচনি কাজ, সুশাসন,গণতন্ত্র, শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার সম্পর্কিত কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন নিতে হবে এবং তার প্রমাণপত্র দাখিল করতে ...

Read More »

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান। এর আগে শপথ নিতে সকাল ১১টার আগে বঙ্গভবনে প্রবেশ করেন নতুন প্রধান বিচারপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের কয়েকজন মন্ত্রী, বিমান ও নৌ-বাহিনীর প্রধান ও বেশ কয়েকজন বিচারপতি। ...

Read More »

খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারের কিছু করার নেই : আইনমন্ত্রী

ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয়েছিল, তাই তাকে বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার ২৫ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান,শর্তের পরিবর্তন করতে হলে প্রথমে খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তি বাতিল করে সহাবস্থানে আনতে হবে। ...

Read More »

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা ২২ মিনিটে তিনি ভাষণ শুরু করেন। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তুলে ধরেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ...

Read More »