Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

চাঁদপুরবাসী ঈদুল আজহা উদযাপনে যেসব প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে চাঁদপুর জেলার ঈদ প্রস্তুতিমূলক সভা (ভার্চুয়াল পদ্ধতিতে) অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে ঈদের জামাত বিষয়ে স্বাস্থ্যবিধি বজায় নিশ্চিতকল্পে বেশ কিছু সিদ্ধান্ত হয়। কুরবানির পশুর হাট,বর্জ্য ব্যবস্হাপনা এবং চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে নির্দেশনা দেন জেলা ...

Read More »

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করোনা আক্রান্ত

মানুষকে সচেতন করা এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এবার করোনায় আক্রান্ত হলেন,চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ। বর্তমানে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদের নির্দেশে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, বৈশ্বিক মহামারী করোনায় স্বাস্থ্য মন্তণালয়ের ঘোষিত স্বাস্থ্য নীতিমালা মেনে চলার আহবান জানিয়ে চাঁদপুর সদর উপজেলার জনগণকে সচেতন করতে ...

Read More »

চাঁদপুরে গাঁজার বড় চালানসহ যুবক গ্রেফতার

চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে ১২ কেজিসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের নিজ বাড়ি থেকে গাঁজাসহ মো. রায়হান জমাদার (৩৫) কে গ্রেফতার আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়। গ্রেফতার রায়হান জমাদার সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের টাওয়ার খীল গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ...

Read More »

১৭ দিন পর চালু : স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চাঁদপুর লঞ্চঘাটে উপচে পড়া ভিড়

স্বাস্থ্যবিধি উপেক্ষা

১৭ দিন পর অন্যান্য গণপরিবহনের সাথে নৌপথে চালু হলো যাত্রীবাহী লঞ্চ চলাচল। ১৫ জুলাই বৃহস্পতিবার ভোর থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে চাঁদপুর লঞ্চঘাটে। বন্দর ও বিআইডাব্লিউটিএ স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের আয়োজন করলেও যাত্রীদের চাপে তা ব্যর্থ হচ্ছে। এসময় যাত্রীরা টার্মিনালে নিয়োজিত বন্দর কর্তৃপক্ষ ও লঞ্চ কর্মচারীদের সঙ্গে মারমুখী আচরণও করে। ফলে একপ্রকার বাধ্য হয়েই নির্ধারিত ...

Read More »

চাঁদপুরে আরও ১৩৯ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ২৯৯টি নমুনার মধ্যে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬.৪৯%। ১৪ জুলাই বুধবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৯জন, মতলব দক্ষিণের ২১জন, মতলব উত্তরের ২জন, হাজীগঞ্জের ২১জন, ফরিদগঞ্জের ৫জন, হাইমচরের ৫জন, শাহরাস্তির ২০জন ও কচুয়ার ৬জন রয়েছেন। একই দিনে ৪৩জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর ...

Read More »

চাঁদপুর থেকে লঞ্চ ট্রেন বাস চলাচল শুরু

করোনা মহামারির সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের কারণে ১৫ দিনেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে গণপরিবহন। তবে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল করায় আজ বৃহস্পতিবার থেকে আবার চলাচল শুরু করেছে বাস, ট্রেন ও লঞ্চ। ইতিমধ্যে প্রস্তুতি সস্পন্ন করে মালিক ও শ্রমিকপক্ষ কাজ শুরু করে দিয়েছে সরকারি প্রজ্ঞাপনে প্রতি টিপ শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত ...

Read More »

চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে একদিনেই উঠেছে হাজার মন ইলিশ

চাঁদপুরে বেড়েছে ইলিশের আমদানি। দেশের ইলিশের সবচেয়ে বড় বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে সোমবার প্রায় এক হাজার মন ইলিশ উঠেছে। তবে এই ইলিশের মধ্যে মাত্র একশ’ মণ চাঁদপুরের পদ্মা-মেঘনার। বাকি সবই হাতিয়া, সন্দ্বীপসহ সাগর অঞ্চলের মাছ। মাছের আমদানি বাড়ায় দামও কিছুটা কমতে শুরু করেছে। এতে করে কর্মচাঞ্চল্যতা ফিরেছে জেলে, ঘাটের শ্রমিক, আড়তদার ও ব্যবসায়ীদের মাঝে। চাঁদপুর বড় স্টেশনের আড়ৎদার ইমান ...

Read More »

শাহরাস্তিতে আরও ২০ জনের করোনা শনাক্ত

চাঁদপুরের শাহরাস্তিতে নতুন করে আরও ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬শ’১৬ জন। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড এন্টিজেন টেস্ট (আরএটি) ল্যাবের টেকনিশিয়ান মোঃ খোরশেদ আলম জানান, ১৪ জুলাই করোনার র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৪২ টি নমুনার বিপরীতে ২০ জনের করোনা পজেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দীন জানান, এ পর্যন্ত ...

Read More »

শাহরাস্তিতে মাছ শিকারের ছদ্মবেশ ধরে মাদক বিক্রি করে মানিক

চাঁদপুরের শাহরাস্তিতে মাছ শিকারের ছদ্মবেশ ধরে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এক হাতে মাছ ধরার টেঁটা, অন্য হাতে টর্চ লাইট, সাথে মাছ রাখার ব্যাগ। রাত ৩টায় মানিকের (৪০) জীবন সংগ্রামের এ চিত্র তার জীবনের বাস্তবতা নয়। পুলিশি তল্লাশীতে কোমর হতে বেরিয়ে এল ইয়াবা। পুলিশ জানায়, মানিক একজন মাদক ব্যবসায়ী। ১৪ জুলাই বুধবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। থানা ...

Read More »

শাহরাস্তিতে হত্যার গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা, আটক ৬

চাঁদপুরের শাহরাস্তিতে হত্যার গুজব ছড়িয়ে এক ব্যক্তিকে গণপিটুনিতে উদ্যত জনতার হামলায় পুলিশসহ ৫ জন আহত হয়েছে।এ ঘটনায় ১৪ জুলাই বুধবার পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ৬ জনকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, ১৩ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বেততলা গ্রামের শাহ আলমের মাছের ঘের নিয়ে একই এলাকার আহসান হাবিবের ছেলে শুক্কুরের ...

Read More »