Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

চাঁদপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ৪ সদস্য গ্রেফতার

চাঁদপুর জেলার সদর মডেল থানার ফরিদগঞ্জ রোডের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সরকার এন্টার প্রাইজ দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে  পাসপোর্ট দালাল চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মো. সাকিব হোসেন সোমবার সকালে চাঁদপুর টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামিরা হলোঃ ১। চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার ষোলঘর গ্রামের শংকর ...

Read More »

চাঁদপুরে ডাকাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিহত ৫

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটি বোঝাই ট্রলারের ৫ শ্রমিক নিহত হয়েছে। ৩১ জানুয়ারি সোমবার ভোরে চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে ভাগ্যক্রমে ১১ শ্রমিকের মধ্যে ৬ জন প্রাণে বেঁচে যান। নিহতরা হলেন, আউয়াল মাঝি (৫৫) মোবারক হেসেন( ৩৫), নাছির হোসেন (৩২), আলামিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। নিহতদের সকলের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। নিহতরা ...

Read More »

চাঁদপুরে ৮৫ জনের করোনা শনাক্ত

corona test

চাঁদপুরে আরও ৮৫জনের করোনার শনাক্ত হয়েছে। রোববার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। করোনার শনাক্ত এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৫জন, ফরিদগঞ্জের ১৭জন, হাজীগঞ্জের ১২জন, কচুয়ার ৫জন, শাহরাস্তির ৯জন, মতলব উত্তরের ১জন ও মতলব দক্ষিণের ৬জন রয়েছেন। একই দিনে সুস্থ ঘোষণা করা হয়েছে ২৩জনকে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭৮টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ...

Read More »

মতলবে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার ৪৮ ঘন্টা অনশন করেছে। ২৯ ও ৩০ জানুয়ারী ই গ্রামের আবুল হোসেন প্রধানীয়া বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, উত্তর দিঘলদী গ্রামের আবুল হোসেন প্রধানীয়ার ছেলে নুর মোহাম্মদ নুরুর সাথে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বিল্লাল বেপারীর মেয়ে মুক্তা আক্তার (১৯) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছে। এছাড়া বিয়ের ...

Read More »

বাকশাল দিবসে তারেক রহমানের সাথে চাঁদপুর জেলা বিএনপি’র ভার্চুয়াল সভা

বাকশাল দিবস উপলক্ষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে চাঁদপুর জেলা বিএনপির ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের মুনিরা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালে তারেক রহমান বলেন, ‘জনগনের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করুন। সময় এসেছে আন্দোলনের। প্রস্তুত থাকতে হবে রাজপথে। সারা দেশে বিএনপির ৩০ লক্ষ নেতা-কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। বিদেশে কয়েক হাজার কোটি পাচার ...

Read More »

নীলকমল ইউনিয়নের ঈশানবালায় কম্বল বিতরণ

nil.

হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিম তীরে ৪নং নীলকমল ইউনিয়নের ঈশানবালায় অসহায়,দরিদ্র ও গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয় । নীলকমল ইউনিয়নের ঈশানবালায় ৩০ জানুয়ারি বিকেলে অসহায় দরিদ্র মানুষের মাঝে পূর্বে বরাদ্দকৃত দু’শতাধিক কম্বল বিতরণ করেন নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান সউদ আল নাসের এলাকায় এ কম্বল বিতরণ করেন। শীতের আগমনের পূর্বে জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে নীলকমল ইউনিয়নেে এ ...

Read More »

চাঁদপুরে ৬৭ জনের করোনা শনাক্ত

corona

চাঁদপুরে একদিনে এবার ৬৭জনের করোনার শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৪জন, ফরিদগঞ্জের ২১জন, হাজীগঞ্জের ২জন, কচুয়ার ২জন, শাহরাস্তির ১জন, হাইমচরের ২জন, মতলব উত্তরের ১জন ও মতলব দক্ষিণের ৪জন রয়েছেন। একি দিনে সুস্থ ঘোষণা করা হয়েছে ২০জনকে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩০৬টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২১.৮৯%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার দিনভর ...

Read More »

চাঁদপুরে ৫০ চিকিৎসকের পদ শূন্য : স্বাস্থ্যসেবা ব্যাহত

স্বাস্থ্য নাগরিকদের মৌলিক অধিকার গুলোর মধ্যে একটি। চাঁদপুরর ৮ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউএসসি ২০টি,এইচ এন্ড এফডব্লিউসি,১টি বক্ষব্যাধি হাসপাতাল ও ২৩০টি কমিউনিটি ক্লনিক রয়েছে। এসব প্রতিষ্ঠানে ১৯৯জন চিকিৎসকের পদ রয়েছে। কর্মরত আছেন ১৪৯ জন। এতে ৫০ জন চিকিৎসকের পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। শূন্য পদগুলোর মধ্যে রয়েছে- মেডিক্যাল অফিসার ,সহকারী সার্জন,জুনিয়র কনসালটেন্ট সার্জারী ও গাইনী,মেডিসিন,চক্ষু, শিশু,অর্থেো সার্জারী ,ইুএনটি ও চর্ম,যৌন ...

Read More »

দেশের ১৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

দেশের প্রায় ১৮ জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। এছাড়া আরও ১৪ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে। এই অবস্থা আরও দুদিন অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা বেড়ে আবার বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামীকাল (৩০ জানুয়ারি) দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতে আবার কমে যাবে। এরপর তাপমাত্রা বেড়ে আগামী তিন-চার দিন পর বৃষ্টি ...

Read More »

মতলব দক্ষিণে এমপি রুহুলের শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণে দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুঃস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপির সহযোগিতায় ২৯ জানুয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ হারুন রশীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল ডনের ...

Read More »