Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

মতলব বাজারে ৬৫ লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে শনিবার বিভিন্ন মুদি দোকানে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া। অভিযানে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখার অপরাধে অপু তপু ঘোষের মুদি দোকানের ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ওই জব্দকৃত সয়াবিন ...

Read More »

হাজীগঞ্জে পিকআপভ্যান চাপায় বাবা-ছেলে নিহত

চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে পিকআপভ্যানের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ রাখে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাজীগঞ্জ বলাখাল এলাকার জিল্লুর রহমান (৪৬) ও তার শিশুপুত্র বায়জিদ (৮)। নিহতের বড় ছেলে জুবায়ের বলেন, বলাখাল বাজারে আমার মালিকানাধীন মদিনা প্লাস্টিকের দোকান উদ্বোধন করা ...

Read More »

কচুয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

চাঁদপুরের কচুয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের জগতপুর এলাকায় বাসে তল্লাসি চালিয়ে তিন কেজি ৫শ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, চৌদ্দগ্রাম উপজেলার কাদুর উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও মো. শাহজাহান। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর ...

Read More »

চাঁদপুরে জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোটের মানববন্ধন

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় পোশাক পরা বন্ধের হুমকী, সংখ্যালঘু নির্যাতন এবং পারিবারিক আইন পরিবর্তনের পাঁয়তারার প্রতিবাদে চাঁদপুরে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট চাঁদপুর জেলা শাখার আয়োজনে শহরের শপথচত্বরে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশব্যাপী একযোগে এই মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ...

Read More »

১১৭ রোগীকে অর্থ সহায়তা হাতে তুলে দিলেন ডিসি

চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১১৭ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৫৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক(ডিসি) সম্মেলন কক্ষে এ চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, ...

Read More »

চাঁদপুরে সাফল্যের ধারাহাহিকতায় বিটাকের প্রশিক্ষণ চালমান

Bitac-chandpur-

চাঁদপুরে বাংলাদেশ ক্ষুদ্র কুটির ও কারিগরি শিল্প সহায়তা কেন্দ্রের দু’টি প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। সাফল্যের ধারাহাহিকতায় এ প্রতিষ্ঠানটি বিগত একদশক ধরে এর সুনাম অক্ষুন্ন রেখে চলছে। চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠানটির ২টি প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে। এর একটি হলো ওয়েল্ডিং অপরটি হলো ইলেকট্রিক এন্ড মেইনটেনেন্স । ২০২১-২০২২ অর্থবছরের চাঁদপুর জেলায় তিন মাসব্যাপি ৩টি ব্যাচ ইতিমধ্যে সম্পন্ন ...

Read More »

ফরিদগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব সাহাপুর গ্রামে সম্পত্তিগত বিরোধ নিয়ে আব্দুল হান্নান (৫৫) নামে ব্যাক্তিকে পিটিয়ে হত্যার দায়ে মো. এমরান হোসেন (২৭), আব্দুল মমিন (৩২) ও বুলু বেগম (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এই রায় দেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এমরান হোসেন পুর্ব সাহাপুর গ্রামের মো. আবু শেখের ছেলে, ...

Read More »

চাঁদপুরে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা রক্ষায় চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় কোস্টগার্ডের অভিযানে জব্দ ১০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ৩ মার্চ বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্টেট্রের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা। অভিযানে অংশগ্রহনকারী সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেলেদের পেতে ...

Read More »

কচুয়ায় কৃষি উন্নয়ন সেবা কেন্দ্রের বেহাল দশা

চাঁদপুরের কচুয়ায় ১২টি ইউনিয়নে কৃষি বিভাগের নির্মিত কৃষি উন্নয়ন সেবা কেন্দ্রের বেহাল দশা বিরাজ করছে। ১৯৬১ থেকে ১৯৬৫ সালের মধ্যে পাকিস্তান আমলে এ কৃষি উন্নয়ন সেবা নির্মিত হলেও প্রায় সব ক’টি কেন্দ্রের ভবন সমূহের ছাদ ও দেওয়াল উভয়ই ধসে পড়ছে। দুই থেকে তিনটি ছাদ ও দেওয়াল থাকলে ও এগুলোতে ফাটল সৃষ্টি হয়েছে। রডে ধরছে মরিচা, দরজা-জানালা ভাংচুর। ভাংচুর এসব দরজা-জানালা ...

Read More »

চাঁদপুরে জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন শুরু

দেশের প্রাণি সম্পদ ও মৎ্স্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত মার্চ-এপ্রিল মাসে চাঁদপুর মেঘনা নদী দেশের অভয়াশ্রমগুলোতে ৩৭২ কিলোমিটার নৌ-সীমানার অভয়াশ্রমগুলোতে সরকার মৎস্য আহরণ নিষিদ্ধ করে জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ১ মার্চ মঙ্গলবার থেকে এ কার্যক্রম দেশের অভয়াশ্রমগুলোতে তথা চাঁদপুর,লক্ষ্মীপুর,ভোলা, বরিশাল, পটুয়াখালী ও শরিয়তপুর জেলার মোট ৩৭২ কি.মি এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জাটকা নিধন বন্ধ হলে দেশের নদ-নদী জাটকাগুলো ...

Read More »