Home / ট্যাগ আন্তর্জাতিক

Tag Archives: আন্তর্জাতিক

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক আর নেই

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক আর নেই (ইন্না…রাজিউন)। আজ মঙ্গলবার দেশটির রাজধানী কায়রো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। আরব বসন্তের ধাক্কায় ২০১১ সালে ১৮ দিনের তীব্র আন্দোলনের মুখে মোবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটে। পুরো আরব বিশ্ব কাঁপিয়ে তোলা ওই গণ-অভ্যুত্থানে গদি হারানো নেতাদের মধ্যে মোবারকই প্রথম, যাকে নানা অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছে। ক্ষমতা ...

Read More »

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফিরলেন মাহাথির

গত দুই দিনের রাজনৈতিক অস্থিরতার পর নিজ কার্যালয়ে ফিরেছেন মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সে দেশের সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, মঙ্গলবার সকালে মালয়েশীয় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে দেখা গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজার কাছে পদত্যাগপত্র পাঠান মাহাথির। বিকালে তার পদত্যাগপত্র গ্রহণের পর মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পারতুয়ান আগং পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের ...

Read More »

মাহাথিরই মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ

mahathir-mohammed-...

মাহাথির মোহাম্মদের পদত্যাগপত্র গ্রহণের পর আবারও তাকে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ। সোমবার তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করেন তিনি। সোমবার দুপুরে আচমকা পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। পদত্যাগের পর স্থানীয় সোমবার বিকেল ৫টায় তিনি মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে যান। এসময় পুনরায় তাকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ ...

Read More »

ট্রাম্পের সফরের মাঝেই রণক্ষেত্র দিল্লি : নিহত পুলিশ সদস্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মাঝেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এক পুলিশ সদস্যের প্রাণহানি ঘটেছে। সংঘর্ষে দিল্লি পুলিশের একজন ডেপুটি কমিশনারও আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে আহমেদাবাদ থেকে রাজধানী দিল্লিতে ফেরার কথা রয়েছে ট্রাম্পের; তার আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর ...

Read More »

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগ

mahathir-mohammed-...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলেন। সোমবার ২৪ ফেব্রুয়ারি দুপুর ১ টার সময় মালয়েশিয়ার রাজার কাছে পদত্যাগপত্র পাঠানো হয়। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে মাহাথির মোহাম্মদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। কৌশলগত কারণে মাহাথির মোহাম্মদ পদত্যাগ করতে পারেন বলেও অনেকে ধারণা করছেন। পাকাতান হারাপান দলের বেশ কয়েকজন নেতাও বিষয়টি নিশ্চিত করেছেন। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এমন খবর প্রকাশ করে। নেতাদের মতে, ...

Read More »

করোনার চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য সিঙ্গাপুরের

সিঙ্গাপুরে আরও তিনজনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৯ জন। তবে নতুন রোগীদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ৩২ বয়সী এক সিঙ্গাপুরিয়ান নাগরিক রয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি চীনের উহান থেকে ফেরত আনা ব্যক্তিদের মধ্যে একজন তিনি। এদিন ৩০ বছর বয়সী ...

Read More »

করোনাভাইরাসে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি আক্রান্ত

সংযুক্ত আরব আমিরাতে একজন প্রবাসী বাংলাদেশির শরীরে করোনাভাইরাস খ্যাত ‘কভিড-১৯’ পাওয়া গেছে। ওই বাংলাদেশির নাম প্রকাশ করা না হলেও তিনি ৩৯ বছর বয়সী বলে জানা গেছে। দেশটিতে আরও দুইজনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের মধ্যে ওই বাংলাদেশিও রয়েছেন। তাঁর অবস্থা বর্তমানে ‘স্থিতিশীল’ বলে জানিয়েছেন আমিরাতের চিকিৎসকরা। সব মিলিয়ে আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে বলে আমিরাতের ...

Read More »

আজ ইরানের সংসদ নির্বাচন

ইরানে আজ শুক্রবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। এবারের সংসদ নির্বাচনে ২৯০ আসনে প্রার্থী হয়েছেন সাত হাজার ১৫৭ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রধান জামাল উর্ফ বলেছেন, সারা দেশে ৫৪ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন পাঁচ কোটি ৭৯ ...

Read More »

২১ ফেব্রুয়ারি যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো

Unesco

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।। দিনটি ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেসকোর ৩০তম অধিবেশন বসে। ...

Read More »

কম্পিউটারের কাট-কপি-পেস্টের জনকের মৃত্যু

কম্পিউটারের কাট-কপি-পেস্টের ধারনা দেয়া বিজ্ঞানী ল্যারি টেসলার সোমবার মারা গেছেন। এসময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৪৫ সালে নিউইয়র্কের ব্রোনেক্সে জন্মে নেয়া টেসলার পড়াশুনা করেছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে। স্নাতকে ডিগ্রির পর ল্যারি ‘ইউজার ইন্টারফেস ডিজাইন’ নিয়ে কাজ শুরু করেন। যাতে কম্পিউটার পরিচালন আরও ব্যবহার উপযোগী হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার কাজ করার পর তিনি জেরোক্স’স পালো অ্যালটো গবেষণা ...

Read More »