জনসচেতনতার অভাবে দিন দিনই ভেস্তে যাচ্ছে চাঁদপুর জেলা প্রশাসন ঘোষিত ক্লীন চাঁদপুর, গ্রীন চাঁদপুর। গত কয়েক বছর পূর্বে ইলিশের বাড়ি চাঁদপুরের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসন ক্লীন চাঁদপুর গ্রীন চাঁদপুর ঘোষনা করলেও জন সচেতনতার অভাবে যেনো তা বাস্তবায়িত হচ্ছেনা। শহরের বিভিন্নস্থানে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন থাকলেও যত্রতত্র ফেলা হচ্ছে বিভিন্ন বাসা বাড়ির ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আর্বজনা। গত তিন , ...
Read More »মতলব ধনাগোদা নদীরপাড় থেকে অজ্ঞাত নারী উদ্ধার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীরপাড় থেকে আনুমানিক ৭০ বছর বয়সি এক বৃদ্ধ মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় থানার উত্তর পাশের্^ লঞ্চঘাট সংলগ্ন থেকে ওই অজ্ঞাত মহিলাকে উদ্ধার করা হয়। জানা যায়, নদীরপাড় অজ্ঞাত মহিলাকে পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দিলে সাথে সাথে ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ...
Read More »কুমিল্লায় ডিবি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে রাসেল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বুধবার (২৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে জেলার সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে। পুলিশ ...
Read More »চাঁদপুর ডিশ ক্যাবল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশংকা
চাঁদপুরে প্রতিষ্ঠিত ক্যাবল নেটওয়ার্ক ব্যবসাকে ধ্বংস করে নিজেদের আয়ত্ত্বে আনার স্বার্থে অবৈধ দখল প্রক্রিয়ায় নেমেছে একটি চক্র। চক্রটি স্থানীয় প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চাঁদার জন্যে গ্রাহকদের জিম্মি করে শহরের ডিশ ব্যবসাকে বৈধ লাইসেন্সধারী মালিকদের কাছ থেকে চিনিয়ে নেয়ার চেষ্টা করছে। এ নিয়ে দু’পক্ষের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এর ফলে শহরের সাধারণ মানুষদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। বন্ধ ...
Read More »চাঁদপুর মডেল থানায় ৩ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুর মডেল থানা আরো ৩ মাদক ব্যবসায়ী থানার শেষ সুযোগ চেয়ে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসিম উদ্দিন বরাবর পশ্চিম বাগাদীর ঢালীর ঘাট এলাকার জাহাঙ্গীর গাজী ওরফে কেডি জাহাঙ্গীর, মানিক ঢালী ও সোহেল ঢালী ওরফে ইয়াবা সোহেল নামে ৩ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে। পুলিশ পরিদর্শক মো.আব্দুর রব বলেন,‘৩জন মাদক ব্যবসায়ী ...
Read More »চাঁদপুরে স্কুল-শিক্ষিকা খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
চাঁদপুরের স্কুল-শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীর খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ । বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কে এ মানববন্ধন হয়। প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে উপজেলার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফররুখ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ...
Read More »মতলবে মাথা বিচ্ছিন্ন করে কাঠমিস্ত্রির খুনে আরো একজন গ্রেফতার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পিয়ারীখোলা গ্রামে কাঠমিস্ত্রি সোহেল রানা (১৭) হত্যার ঘটনায় মো. রুবেল (২৮) নামের আরও একজনকে আটক করা হয়। গত মঙ্গলবার রাত ১০টায় উপজেলার পিয়ারীখোলা গ্রামে নিজ বাড়ি থেকে রুবেলকে আটক করে পুলিশ। ওসি স্বপন কুমার আইচ বলেন, নিহত সোহেল রানার ১৫ হাজার টাকা দামের মুঠোফোনের সেটটি ছিনিয়ে নেওয়ার জন্যই ফরহাদ ও রুবেলসহ তাঁদের কয়েকজন বন্ধু মিলে এ ...
Read More »মতলবে পৌনে ৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বাজার থেকে ১৮ লাখ ৬২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্ট গার্ড। বুধবার ২১ আগস্ট) দুপুর একটায় অভিযান চালিয়ে মতলব বাজারের তিনটি গুদামঘর থেকে এ সব জাল জব্দ এবং ৪ জনকে আটক করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কোস্টগার্ড, প্রশাসন ও মৎস্য অফিস বুধবার দুপুরে বাজারের কাঠবাজার সংলগ্ন এলাকার প্রণয় চন্দ্র, মিঠু দেবনাথ ...
Read More »চাঁদপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকার ছৈয়াল বাড়ি রোড থেকে ১শ ৩৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২১ আগষ্ট) দুপুরে ঐ এলাকার ছৈয়াল বাড়ি রোডের তালুকদার ভিলার ৬ষ্ঠ তলা থেকে আটক করা হয় তাদের । আটককৃতরা হলেনঃ মতলব দক্ষিণ উপজেলার মধ্য পিংড়া বকাউল বাড়ির নূর ইসলাম বকাউলের ছেলে মো.লিটন বকাউল (৩৩) ও তার স্ত্রী সীমা বেগম(২৮)। ...
Read More »মতলবে মাথা বিচ্ছিন্ন করে খুনের অভিযোগে যুবক গ্রেফতার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাথা বিচ্ছিন্ন হয়ে খুন হওয়ার যুবকের হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে পাঁচটায় ফরহাদ হোসেন প্রকাশ (খলু) নামে যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে মতলব দক্ষিণ উপজেলায় পিয়ারীখোলা গ্রামে কাঠমিস্ত্রি সোহেল রানা (১৭) হত্যাকান্ডের পরদিন অর্থাৎ গত সোমবার রাতে সোহেলের বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেফতার হওয়া ফরহাদের তথ্যানুযায়ী ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur