Home / ট্যাগ হাজীগঞ্জ

Tag Archives: হাজীগঞ্জ

হাজীগঞ্জে ১০ মিনিটেই ছাই হয়ে গেল এক পরিবারের চার বসতঘর

মাত্র ১০ মিনিটেই ছাই হয়ে গেল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসর গ্রামের একই পরিবারের চার বসতঘর। ২১ মার্চ শনিবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মতলব ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই নিঃস্ব হয়ে যায় চার পরিবার। পুড়ে যাওয়া ঘরগুলো হলো মুকুন্দসর গ্রামের সূত্রধর বাড়ীর বাসান চন্দ্র সূত্রধর, পরিতোষ চন্দ্র সূত্রধর, অমূল্য চন্দ্র সূত্রধর ও অমল ...

Read More »

হাজীগঞ্জে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

দ্রব্যমূল্যের দাম বেশি

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই সময় ৪টি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না এবং ভোক্তাদের কাছে বেশি মূল্য রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো মজিব স্টোর ১০ হাজার, পরান স্টোর ১০ হাজার, ইফরান স্টোর ৩ হাজার ...

Read More »

হাজীগঞ্জে দুপুরের খাবার পেলো দুই হাজার সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দুপুরের খাবার খেল ৫ শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার শিক্ষার্থী। ১৭ মার্চ মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ফুলছোঁয়া মাদরাসা, রাজাপুরা মাদরাসা, পূর্ব রাজারগাঁও মাদরাসা, তারাপাল্লা মাদরাসা এবং পথ শিশুদের ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান প্রভাত আনন্দ স্কুল। প্রভাত আনন্দ স্কুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ...

Read More »

করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সকল প্রস্ততি রয়েছে : এমপি রফিক

করোনা ভাইরাস মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সকল প্রস্তুতি রয়েছে, এতে জনগণ ভয় পাওয়ার কিছু নেই। উপজেলা প্রশাসন ইতিমধ্যে গণসচেতনা বৃদ্ধির লক্ষে একাধিক বৈঠকে ডাক্তারদের সুরক্ষাসহ নানা বিষয়ে উদ্যোগ গ্রহন করেছে। মুজিবর্ষে সরকারের পরিকল্পনা অনুযায়ী ভূমিহীন পরিবারসহ অসহায়দের মাঝে নতুন ঘর তৈরি করার লক্ষে আরো নামের তালিকা চেয়েছে। আওয়ামী লীগ সরকার এ দেশকে ...

Read More »

বর্নিল কৈশোর সেরা দশে হাজীগঞ্জের নাশিত ও মেশকাত

পরিবার পরিকল্পনা অধিদপ্তের আয়োজনে স্কুলভিত্তিক প্রতিযোগীতা মুলক অনুষ্ঠান বর্নিল কৈশোরের সেরা দশে বিজয়ী হাজীগঞ্জের দুই শিক্ষার্থী। এরা হচ্ছে, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবিকুন্নাহার নাশিত ও নুরে মেসকাত মিশু। তাদেরকে সনদ,ক্রষ্ট ও এক বছরের শিক্ষাবৃত্তি ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয। দেশে সেরা ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে ৮ টি প্রতিষ্ঠানের ১০ জন সেরা বের করে আনা ...

Read More »

হাজীগঞ্জে অপহরণ মামলায় শিক্ষকসহ আটক দুই : শিক্ষার্থী উদ্ধার

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আলোচিত অপহরণ মামলায় শিক্ষক শরীফ হোসাইন সহ দুই জনকে আটক ও অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। ১১ মার্চ বুধবার সকালে ঢাকা ও কুমিল্লা অভিযান পরিচালনা করে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরীফ হোসাইন ও তার দুলাভাই মনির হোসেন (৩২)। অপহৃত এসএসসি পরীক্ষার্থী হাজীগঞ্জ পৌরসভার তপন সাহার মেয়ে ঋত্বিকা সাহা। ...

Read More »

হাজীগঞ্জে স্বাধীনতা ও মুজিববর্ষ মেলায় ব্যাপক প্রস্তুতি

চাঁদপুর হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জে জমে উঠেছে স্বাধীনতা ও মুজিববর্ষ মেলা। সোমবার বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। মেলা প্রাঙ্গণে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ও নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক তদারকি করা হয়। মেলায় পোশাক, তৈজসপত্র, খাদ্য ও খেলনা সামগ্রী, শোপিস (ঘর সাজানো মালামাল), জুতা, মেয়েদের সাজানো পন্য (চুড়ি, ফিতা, ...

Read More »

হাজীগঞ্জে পিকআপ উল্টে আহত দুই

Accident

চাঁদপুর হাজীগঞ্জ-গৌরীপুর বিশ্বরোডের বদরপুর নামক স্থানে পিকআপ উল্টে চালকসহ দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে, চলতি মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তির সংখ্যা ২১ জন। এদের মধ্যে তিনজন নিহত হয়। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে বদরপুর মোড়ে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ...

Read More »

ইতালি ফেরত হাজীগঞ্জের এমরান করোনা ভাইরাস নিয়ে যা বললেন

করোনাভাইরাস

করোনা ভাইরাস ফেসবুকে ভয়াবহতা দেখা যায়, বাস্তবতা তেমন না। এভাবেই বললেন ইতালির কোমা শহর থেকে আসা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা এমরান হোসেন। সোমবার সন্ধ্যার পর তাকে দেখে পাড়া-মহল্লার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তিনি রবিবার সকাল ৯টায় রাজধানীর শাহজালাল বিমানবন্দরে করোনা ভাইরাস স্ক্যানিং শেষে বাড়ি ফিরেন। চাঁদপুর টাইমসকে তিনি বলেন, ইতালি বিমানবন্দরে একবার স্ক্রিনিং করা হয়েছে, তারপর ঢাকায় করা হয়েছে। আমার ...

Read More »

হাজীগঞ্জে ৩০ টি ডাকঘরের নিজস্ব ভবন নেই

চাঁদপুরের হাজীগঞ্জে ৩০ টি ডাকঘরের নিজস্ব কোনো ভবন নেই। এসব ডাক ঘরের কার্যক্রম চলছে দোকানপাট, সরকারি বিভিন্ন পরিত্যক্ত কক্ষে, নিজস্ব টাকায় ভাড়া করা ঘরে। ফলে স্থানীয় লোকজন ডাকসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পোস্ট অফিসের কার্যালয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জে ১০১টি ডাকঘর পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে ৩০ টি ডাকঘরের নির্দিষ্ট কোন কার্যালয় নেই। পোস্ট মাস্টাররা নিজ বাসায়, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ফেরারী হয়ে, ...

Read More »