হাজীগঞ্জে সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সড়কের বিভিন্ন মোড়ে পুলিশ প্রশাসনের চেকপোস্ট জোরদার করা হয়েছে। ভোর থেকে দেখা গেছে, চাঁদপুর কুমিল্লা মহাসড়কসহ হাজীগঞ্জ উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেক পোস্ট বসিয়ে জোরদার করেছে। সেই সাথে চলছে তল্লাশি। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। একেবারেই গুরুত্বপূর্ণ ছাড়া কাউকে রাস্তায় চলতে দেয়া হচ্ছেনা। ব্যক্তিগত গাড়ী ...
Read More »হাজীগঞ্জের মানুষ যেন করোনাকে জয় করে ফেলেছে
হাজীগঞ্জের মার্কেটগুলোতে যে হারে নারী-পুরুষ আর শিশুদের মার্কেটিং করার ঢল নেমেছে তা দেখে মনে হচ্ছে হাজীগঞ্জের মানুষ যেন করোনাকে জয় করে ফেলেছে। যেন মানুষ করোনাকে ভুলে ঈদের শপিং করতে ব্যস্ত। করোনা নামের মরণব্যাধি আমাদেরকে দিন দিন গ্রাস করার জন্যে যে আমাদের খুব কাছে ঘোড়াফেরা করছে সেদিকে কারো কোনো ভ্রূক্ষেপ নেই। প্রশাসন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে আর ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বারবার বসে ...
Read More »হাজীগঞ্জে পাঁচ বছরেই সফল নার্সারি ব্যবসায়ী আব্দুর রহমান
হাজীগঞ্জে নার্সারি ফলন করে সফলতার মুখ দেখছেন আব্দুর রহমান রুবেল গাজী।তিনি হাজীগঞ্জের ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গাজী বাড়ীর আমির গাজীর ছেলে। চাঁদপুর-কুমিল্লা সড়কের খাটরা বিলওয়াইতে ২০ শতক জায়গা ভাড়া নিয়ে গাজী নার্সারি গড়ে তোলেন আব্দুর রহমান। রাজনীতির পাশাপাশি নার্সারি পেশাকে আয়ের একমাত্র উৎস হিসেবে বেছে নিয়েছেন তিনি। বন্ধু ও স্বজনদের কাছ থেকে টাকা ধার দিয়ে ২০১৭ সালে গাজী নার্সারি ...
Read More »হাজীগঞ্জে সরকারি সেচ খালের উপর কালভাট নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জে একের পর এক সরকারি সেচ খালের উপর কালভাট তৈরি করে পুরাপুরি অংশ দখলের অভিযোগ পাওয়া যায়। বছরের পর বছর এসব সেচ খাল দখল করে আসলেও যেন প্রশাসনের কোন নজর নেই। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামের শত বছরের পুরানো সেচ খালের উপর গ্রামের মিজি বাড়ীর নুরুল্ল্যার ছেলে প্রবাসী ইউসুফ জোরপূর্বক সরকারি খালের উপর কালভাট নির্মাণ ...
Read More »হাজীগঞ্জে করোনা উপসর্গে মাদ্রাসার অধ্যক্ষের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. শফিকুর রহমান (৫৮) এর মৃত্যুর খবর পাওয়া যায়। ৭ এপ্রিল বুধবার মাগরিবের নামাজের সময় তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ২নং ওয়ার্ডের বলাখাল গ্রামের নিজ বাড়ি জমজম ভিলায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া…রাজিউন)। ৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে রামচন্দ্রপুর কাশেমিয়া ছিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার মাঠে জানাজা শেষে মরহুমের পৈত্রিক গ্রাম ফরিদগঞ্জ উপজেলার আস্টা ...
Read More »হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের লকডাউন বিরোধী বিক্ষোভ
চাঁদপুরের হাজীগঞ্জে সরকার ঘোষিত ৫ এপ্রিল সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনের ২য় দিনে লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে বাজার ব্যবসায়ীরা। ৬ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হাজীগঞ্জ বাজারের হর্কাস মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হাজীগঞ্জ পশ্চিম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাজারের লক্ষী নারায়ন জিউড় আখড়া প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি পূর্ব বাজার আমিন রোড ঘুরে হাজীগঞ্জ প্লাজার সামনে ...
Read More »হাজীগঞ্জে গোডাউন, দোকান ও বসতঘর আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি
চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউন, দোকান ও বসতঘরসহ ১০টি ঘর ও মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ৪ এপ্রিল রোববার রাত ৮টায় পৌরসভার টোরাগড় গ্রামের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কামরুল কাজীর এসকেরাফের (ভাঙাড়ি) দোকান, কাদের মোল্লার এসকেরাফের দোকান, আউয়ালের প্লাস্টিকের বড় ঝুড়ির গোডাউন, নজরুল ইসলামের মুদি দোকান, কবির হোসেনের মুদি দোকান ও মজনুর মুদি দোকান, ...
Read More »হাজীগঞ্জে লকডাউন মানছে না জনসাধারণ, যানবাহন চলাচল অব্যাহত
করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন ঘোষণা করার পরেও চাঁদপুরের হাজীগঞ্জে বিভিন্ন অযুহাতে বাড়ির বাইরে ঘোরাফেরা করছে জনসাধারন। চলতি বছরে প্রথম লকডাউন সোমবার থেকে শুরু হলেও হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ মানছে না লকডাউন। বিশেষ করে হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় পায়ে হেটে ও মোটরসাইকেলে চড়ে ঘোরাফেরা করছেন অনেকেই। তবে সংক্রমণ মোকাবেলায় বসে নেই পুলিশ ও উপজেলা প্রশাসন। হাজীগঞ্জ থানার কর্মকর্তা ...
Read More »হাজীগঞ্জে একই স্থানে ফের ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
হাজীগঞ্জের টোরাগড়ে একই স্থানে আবারো ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খোবর পাওয়া যায়। পৌরসভার টোরাগড় মনির ফিলিং স্টেশনের সংলগ্নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সড়কের দুই পাশে জনতার ভিড়। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী। এতে প্রায় ৭/৮ টি দোকানের মালামাল পুড়ে যায়। ৪ এপ্রিল রোববার সন্ধ্যায় একটি ভাংগারীর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা ...
Read More »লকডাউন ঘোষণায় হাজীগঞ্জ বাজারে উপচেপড়া ভিড়
চাঁদপুরসহ দেশব্যাপী লকডাউন ঘোষণায় হাজীগঞ্জ বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। ৪ এপ্রিল রোববার সকাল থেকে দূর দূরান্তের লোকজন হাজীগঞ্জ বাজারে ভিড় জমাতে দেখা যায়। সরেজমিনে দেখা যায়, বাজারের সবচেয়ে বেশী ভিড় লক্ষ করা যায়, মুদি, ঔষুধ ও কাচাঁমালের দোকানে। এক একজন ক্রেতা বস্তা বরে চাল, ডাল, আটা, লবন, চিনি, সুজি, মাছ, মাংসসহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিশপত্র ক্রয় করে নিচ্ছেন। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur