Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

নভেম্বরে রেমিট্যান্স এলো ২১১৮১ কোটি টাকা

সদ্যবিদায়ী নভেম্বর মাস শেষে ১৯৩ কোটি ডলার বা ১.৯৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) যা ২১ হাজার ১৮১ কোটি ৭৫ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশের মধ্যে ডলারের বাজারের অস্থিরতা বেশ পুরোনো। এ সংকট ক্রমান্বয়ে বাড়ছে। বৈদেশিক মুদ্রার অভাবে আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন ...

Read More »

নতুন শিক্ষাক্রম নিয়ে ভয়ানক অপপ্রচার চলছে: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রম নিয়ে একটি গোষ্ঠী ভয়ানক অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে অভিভাবকদের প্রতি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। রোববার (৩ ডিসেম্বর) রাজধানীর পরীবাগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচির বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। নতুন শিক্ষাক্রম জোর করে চাপিয়ে দেয়া নয় উল্লেখ করে দীপু ...

Read More »

ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এ সমাবেশে করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপি-জামায়াতের ...

Read More »

কুমিল্লায় ভূমিকম্পে আতংকিত হয়ে আহত ২০

ভূমিকম্পে কুমিল্লায় অন্তত ২০ জন আহত হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি মসজিদের দেয়ালে ফাটল ধরেছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার মীরশ্বানি এলাকায় ভূমিকম্পে একটি গার্মেন্টসের ১৭ জন শ্রমিক আহত হয়। এছাড়াও সিড়ি দিয়ে নামতে গিয়ে এক ছাত্রী পা ভেঙ্গে ফেলেছেন।আহতদের স্থানীয় আসপাতালে প্রথমিক চিকিৎসা দেয় হয়। এদের কয়েকজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকাল ৯:৩৫ মিনিটে কুমিল্লাসহ আশে পাশের এলাকায় ...

Read More »

চলতি বছর ১১ ভূমিকম্প : বাড়ছে ঝুঁকি

দিনকে দিন ভূমিকম্পপ্রবণ অঞ্চল হয়ে উঠেছে বাংলাদেশ। মাঝেমধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ। এসব ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিককালে বড় মাত্রার ভূমিকম্প না হলেও ভৌগোলিক অবস্থানের কারণে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। কিন্তু ভূমিকম্পের তেমন কোনো পূর্বাভাসের ব্যবস্থা নেই। ৭ মাসে দেশে অন্তত ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ বছর ...

Read More »

ঢাকা-কক্সবাজার ট্রেনের যাত্রা শুরু, যোগাযোগে নতুন দিগন্ত

বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘কক্সবাজার এক্সপ্রেস’ যাত্রা শুরু করে। এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার গোলাম রব্বানী। তিনি বলেন, প্রথম ট্রেন দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এতে যাত্রী ছিল এক হাজার ...

Read More »

কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি সীমার মনোনয়ন সংগ্রহ

কুমিল্লা -৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আফজল খানের মেয়ে। বুধবার (২৯ নভেম্বর) তার পক্ষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন তার সমর্থিত নেতাকর্মীরা। মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম শিকদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ...

Read More »

ছেলের মুখটা শেষবার দেখতে চান সাইফুলের বৃদ্ধ বাবা-মা

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত কুমিল্লার দেবিদ্বারের সাইফুলের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। আদরের ছোট ছেলের মৃত্যু মেনে নিতে পাছেন না বাবা-মা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পরিবেশ। সরকারের কাছে তাদের একটাই চাওয়া, লাশটা যেন দ্রুত দেশে আসে। জীবিত সন্তানকে না পেলেও মরদেহটা নিজেদের কাছে এনে কবরস্থ করতে চায় তারা। বুধবার (২৯ নভেম্বর) সকালে সাইফুলের বাড়িতে গিয়ে দেখা যায় শোকাবহ চিত্র, ...

Read More »

বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ শুরু

জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ডাকা বিএনপির আরও ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।  বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে এ অবরোধ চলবে।  এদিকে ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে হরতাল পালিত ...

Read More »

দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ন্যাশনাল রিপোর্ট মতে , দেশের মোট জনসংখ্যা কত সেটি জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জাতীয় পরিসংখ্যান সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের চূড়ান্ত জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গ্রামে বসবাস করেন দেশের মোট ...

Read More »