Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

জেলেদের জালে ইলিশের ছড়াছড়ি

ELISH-

কক্সবাজারের টেকনাফের উপকূলে সাগরে ধরা পড়ছে প্রচুর ইলিশ। ফলে দাম আগের তুলনায় কমেছে। ইলিশে পচন ধরার শঙ্কায় জেলেরা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেছেন নৌকার মালিকেরা। তাঁদের হিসাবে গত দুই দিনে ৩০০ মেট্রিকটনের বেশি মাছ ধরা পড়েছে। জেলেরা বলছেন, হঠাৎ করে প্রচুর ইলিশ ধরা পড়ায় স্থানীয়ভাবে কমে গেছে চাহিদা। এ ছাড়া লবণ ও বরফের দাম বেড়ে যাওয়ায় ...

Read More »

বোতলজাত পাঁচ প্রতিষ্ঠানের পানি ‘মানহীন’

water

বাজারে বোতলজাত খাবার পানি সরবরাহকারী অ্যাকোয়াসহ পাঁচ প্রতিষ্ঠানের ‘পানি মানহীন’ বলে আদালতকে জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানগুলো হলো- অ্যাকোয়া মিনারেল, ইয়ামি ইয়ামি, ওসমা, সিনমিন ও সিএফবি। সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী এমন তথ্য জানান। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানির জন্য এদিন উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। ...

Read More »

দেশের ৪৯২ উপজেলার কোনটিতে ভোট, কোনটিতে নয়

vote valot

দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টি উপজেলা পরিষদে ৫ ধাপে ভোট করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের তফসিল ৩ অথবা ৪ ফেব্রুয়ারি ঘোষণা করে মার্চে ভোট করার পরিকল্পনা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির। তবে এবার বিভিন্ন জটিলতার কারণে ১২টি উপজেলা পরিষদে ভোট হচ্ছে না। এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ৩৯ রাজনৈতিক দলের বাইর কেউ নির্বাচন করতে চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে আসতে হবে। ...

Read More »

মাসব্যাপি বন্ধ থাকছে সব কোচিং সেন্টার

E Hoque coaching

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২২ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার রাখার বন্ধ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে রোববার(২০ জানুয়ারি) সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এবার ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ...

Read More »

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় নিহত ৮

Accident

কুমিল্লায় পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় ৮জন নিহত হয়েছে।শনিবার(১৯ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এসব দুর্ঘটনা ঘটে।দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে ২ জন নিহত হয়। ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক এখলাসুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুপুর সাড়ে ...

Read More »

মেঘনায় ট্রলারডুবি: এখনো ২০ নিখোঁজের সন্ধান মিলেনি

Launch dubi

মেঘনায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মাটিবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী কালিপুরা এলাকার মেঘনায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরাত দিয়ে গজারিয়া থানার ওসি হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলটি চাঁদপুরের মতলব উপজেলা ও মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলার সীমান্তবর্তী কালিয়াপুর এলাকার মেঘনা নদীতে। মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ট্রলারডুবির ...

Read More »

যে কারণে স্থগিত ভিটামিন ‘এ’ খাওয়ানো কর্মসূচি

Child eat vitamin a

সময় ঘোষণার এক সপ্তাহের মাথায় স্থগিত করা হয়েছে দেশজুড়ে অনুষ্ঠিতব্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইন সংশ্লিষ্টদের ভাষ্যমতে, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠা, ক্যাপসুলোর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অভাব, ক্যাপসুলে ছত্রাকের বিস্তার ও শিশুদের স্বাস্থ্যঝুঁকি— এই চার কারণ বিবেচনায় নিয়ে ক্যাম্পেইনটি স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের নমুনা পর্যবেক্ষণের সময় বলেছেন, ...

Read More »

এসএসসি পরীক্ষায় নকল রোধে বসছে আধুনিক প্রযুক্তি

Student SSC

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বন রোধ করতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে বলে জানা গেছে। এসব যন্ত্রের মধ্যে রয়েছে ম্যাগনেট অপ্টিক ও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এসব প্রযুক্তি দিয়ে অসদুপায় অবলম্বনকারীদের শনাক্ত করা যাবে। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। এই পরীক্ষা সামনে রেখেই এসব পদক্ষেপ হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশ। শুধু ...

Read More »

‘তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে’

anisul haq

বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী জজ/সমমান কর্মকর্তাদের চার মাসব্যাপী ৩৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইনমন্ত্রী বলেন, শুধু তারেক রহমানই ...

Read More »

কুমিল্লায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু : ভোগান্তি কমবে চাঁদপুরবাসীর

visa

আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রচারণা ছাড়াই আজ রোববার(১৩ জানুয়ারি) থেকে কুমিল্লা নগরীতে শুরু হয়েছে দীর্ঘ প্রত্যাশিত ভারতীয় ভিসা আবেদন সেন্টারের কার্যক্রম। নগরীর নজরুল এভিনিউ এলাকার কর ভবনের বিপরীতে গাঙচিল ভবনের দ্বিতীয় তলায় শুরু হয়েছে এ কার্যক্রম। নিচতলায় স্থাপন করা হয়েছে ইউক্যাশে ভিসার টাকা (৮৭০) জমা দেয়ার বুথ। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের ...

Read More »