Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

সদরঘাটে লঞ্চে আগুন

Launch

রাজধানীর সদরঘাটে একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২৬ মার্চ) দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, সদরঘাটের ঠিক বিপরীত পার্শ্বে অপেক্ষমান যাত্রীবাহী এমভি ডান্ডা-২ লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।   বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ...

Read More »

‘আমি আপনাদের কষ্টের বিষয়টা জানি,সে খবরও আমার কাছে আছে’

টানা পাঁচ দিন অবস্থানের পর শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা ২০ মার্চ থেকে অবস্থান করছিলেন। আন্দোলনের দিনগুলোতে অন্তত ১৫ জন শিক্ষক ঠাণ্ডা, পানিশূন্যতাসহ নানা রোগে আক্রান্ত হন। রোববার শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর এক মাসের আলটিমেটাম দিয়ে ওই আন্দোলন স্থগিত করা হল। আজ শিক্ষক নেতাদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে ...

Read More »

চাঁদপুরের একজনসহ শিক্ষা প্রশাসনে বড় রদ-বদল

education law

শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থাকা ১৮ জনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং ২৬ জনকে নতুন পদে পদায়ন করার হয়েছে। রোববার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি পৃথক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর এবং পাঠ্যপুস্তক বোর্ডসহ কয়েকটি দফতর ও বড় সরকারি কলেজেও নতুন মুখ আসছে বলে একাধিক সূত্র জানিয়েছে। প্রশাসনের ...

Read More »

বিটাকে চাকরি জন্যে যেভাবে আবেদন করবেন?

Bitac-chandpur

দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চাকরির বাজারে এই দু’সময়ে সুসংবাদ নিয়ে এলো বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। সরকারি খরচে থাকা-খাওয়া আর প্রশিক্ষণ শেষে সনদের সঙ্গে চাকরির নিয়োগপত্র দিচ্ছে (বিটাক)। এছাড়া প্রশিক্ষণকালীন সময়ে ভাতাও প্রদান করা হয়। সেপা প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বল্পশিক্ষিত, দরিদ্র এবং পিছিয়ে পড়া বেকার যুব-মহিলাদের ৯টি ট্রেডে তিন মাস এবং যুবকদেরকে ৩টি ট্রেডে ...

Read More »

লক্ষ্মীপুরে আড়াই ঘণ্টায় ৩ ভোট!

Vote

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের ৫ উপজেলার ৪৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। রোববার(২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারের উপস্থিতি দেখা যায়নি। এই কেন্দ্রে ১ হাজার ৩১ মহিলা ভোটারের মধ্যে দুটি বুথে ৩টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার কামরুল হাসান। আর পুরুষ বুথের চারটির একটিতেও কোনো ভোটই পড়েনি। বাকি তিনটিতে ...

Read More »

না ফেরার দেশে কিংবদন্তী কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ

Sahnewaz

কিংবদন্তী কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই (ইন্নানিল্লাহি… রাজিউন)। শনিবার (২৩ মার্চ) দিনগত রাত ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সংগীত পরিচালক শওকত আলী ইমন ও গীতিকার-গায়ক শফিক তুহিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। শওকত আলী ইমন জানান, ‘আমি একটু আগেই খবরটা পেলাম। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। বাসাতেই ছিলেন। উনার মৃত্যু একটা অধ্যায়ের সমাপ্তি টেনে দিল। তার জন্য ...

Read More »

ডাকসু ভিপির দায়িত্ব নিচ্ছেন নুরুল হক

Nur...

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সহসভাপতির (ভিপি) দায়িত্ব নিচ্ছেন নুরুল হক। আজ শুক্রবার(২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে নুরুল নিজেই দায়িত্ব গ্রহণের বিষয়টি জানান। ১১ মার্চ ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হওয়ার পর নুরুল দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আজ এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করলেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ...

Read More »

মেঘনায় পড়ে যাওয়া যাত্রীর ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

Launch ghat

ভোলার চরফ্যাশন উপজেলায় যাত্রীবাহি লঞ্চে ওঠার সময় মেঘনা নদীতে পড়ে যাওয়া যাত্রী মো. হানিফের (৬০) সন্ধান এখনও মেলেনি। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে চরফ্যাশনের বেতুয়া ঘাটে লঞ্চে ওঠার সময় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি। পুলিশ ও স্থানীয়রা জানান, নাতিকে নিয়ে হানিফ নামের ওই বৃদ্ধ ঢাকা যাওয়ার জন্য বেতুয়া ঘাট দিয়ে ফারহান-৫ লঞ্চে ...

Read More »

আমরা আমাদের শিক্ষাকে ‘ব্র্যান্ডিং’ করতে চাই : শিক্ষামন্ত্রী

Dipu Moni Dhaka

দেশের শিক্ষাব্যবস্থাকে ‘ব্র্যান্ডিং’ করতে মানসম্মত শিক্ষা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, গত দশ বছরে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে। শিক্ষার গুণগত মানের উন্নয়নে কাজ করার এখনই উপযুক্ত সময়। আমরা চাই আমাদের শিক্ষাকে ‘ব্র্যান্ডিং’ করতে। এজন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষসহ সবাইকেই দায়িত্বশীল হতে হবে। বৃহস্পতিবার(২১ মার্চ) রাজধানীর উত্তরায় ১৪ ...

Read More »

প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার নির্দেশ

Teacher-chandpurtimes

শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে সব ধরনের পরীক্ষা আগামী শিক্ষাবর্ষ থেকেই তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে সব ধরনের পরীক্ষা তুলে ...

Read More »