ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত ২০৬ বাংলাদেশিকে কুমিল্লার আটটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ২২ মে শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নেয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বাসিন্দা। জেলা প্রশাসন সূত্র মতে, গত চার দিনে ভারত থেকে আসা ২০৬ বাংলাদেশির প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে এখন ...
Read More »কুমিল্লায় এক হাজার পিস ইয়াবাসহ আটক ৫
কুমিল্লার মুরাদনগরে এক হাজার পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আমিন নগর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ব্রাহ্মণ চাপিতলা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে খবির হোসেন (৩৫), ব্রাহ্মণ চাপিতলা গ্রামের জহুর মিয়ার ছেলে ওয়ারিশ সরকার (৩২), কৈয়া পাথর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬), শাহগদা ...
Read More »বিদ্রোহী কবিতা লিখেই নজরুল ‘বিদ্রোহীকবি ’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-বিদ্রোহী কবি হিসেবেই সর্বাধিক পরিচিতি সাহিত্য চর্চার দিনগুলোতেই পান। তাঁর এ বিশেষ বিশেষণ টি তাঁর নামের সাথে সংযুক্ত হয় বিদ্রোহী কবিতা রচনার মধ্য দিয়ে । এ কবিতাটি লিখে তৎকালীন কলকাতা যথা বাংলা-ভারত বর্ষে আলোড়ন সৃষ্টি করেন প্রিয় কবি নজরুল। তাই বলা যায-বিদ্রোহী কবিতা লিখেই নজরুল বিদ্রোহী কবি হয়ে যান। বৃটিশদের প্রায় দু’শ বছরের অত্যাচার,নিপীড়ন ও জর্জরিত ...
Read More »সব নৌকা-ট্রলারকে ফেরার নির্দেশনা
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লঘুচাপটি আজ শনিবারই সৃষ্টি হতে পারে। পরে যা সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ, এরপর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘যশ’। সম্ভাব্য এই ঘূর্ণিঝড় ‘যশ’-এর কারণে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে আগামীকাল রবিবারের (২৩ মে) মধ্যে ফিরে আসতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২২ ...
Read More »মেঘনায় ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার, নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া
লকডাউনে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোলার চরফ্যাশন-মনপুরা নৌরুটে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে ট্রলারে। এছাড়া এসব ট্রলারে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও পাওয়া গেছে। তবে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। সরেজমিন দেখা যায়, ভোলার চরফ্যাশনের বেতুয়া এলাকায় নতুন স্লুইচগেট এলাকা থেকে প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ২টায় মনপুরার জনতা বাজার ঘাটে যাত্রী নিয়ে যাচ্ছে দুইটি বড় ট্রলার। ধারণ ক্ষমতার অধিক ...
Read More »সাড়ে ৯৭ লাখ ডোজ টিকা দেয়া শেষ
করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৯৭ লাখ ৫০ হাজার ৬৬৩ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন,আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৯ লাখ ৩০ হাজার ৭৫১ জন। বৃহস্পতিবার ২০ মে স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। অধিদফতরের দেয়া তথ্যমতে, প্রথম ডোজ টিকা ...
Read More »বজ্রপাতে এক উপজেলায় প্রাণ গেল ৬ জনের
জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে ৬ জন নিহত ও ৭ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে পাথর্শী ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামের হাছেন আলীর ছেলে কালা মিয়া (৩৫), একই গ্রামের কাইলা শেখের ছেলে শাহ জামাল (৪৫), আব্দুল জব্বারের ছেলে এনামুল ...
Read More »সাংবাদিক রোজিনার জামিন শুনানি শেষ, আদেশ পরে
সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানান। বৃহস্পতিবার (২০ মে) দুপুর ২টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ’র ভার্চুয়াল আদালতে শুনানি শেষ হয়। শুনানি শেষে বিচারক বলেন, এ বিষয়ে তিনি পরে আদেশ দেবেন। রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, আদালত যত শিগগির সম্ভব আদেশ দেবেন বলেছেন। দুএকদিনের মধ্যেই আদেশ হতে পারে। আদালত ...
Read More »২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ
মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন,সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে আগামি ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ ধরতে না পারে সেজন্য সম্প্রতি কোস্ট গার্ড,নৌ-পুলিশ ও নৌবাহিনীর সহযোগিতা চেয়ে জননিরাপত্তা বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি দিয়েছে মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। ...
Read More »ভারতফেরত ১১ জনের করোনা পজিটিভ
সাতক্ষীরায় ভারতফেরত ১১ বাংলাদেশির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মঙ্গলবার রাতে ১১ জনের ‘পজিটিভ’ প্রতিবেদন আসে। তবে এটা ভারতীয় ধরন কিনা পরীক্ষার জন্য আইইডিসিআরে নমুনা পাঠানো হবে বলে জানা গেছে। বুধবার সকালে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আলাদা ইউনিটে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলার সিভিল সার্জন হুসাইন শাফায়াত বলেন, ১৫০ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ শেষে পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাতে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur