করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ার কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। জেলাগুলো হলো- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা। আজ রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিষয়ক কমিটির একজন সদস্য গণমাধ্যমকে বলেছেন, গতকাল শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় ...
Read More »ভূমিকম্পে ফের কেঁপে উঠল সিলেট
সিলেটে ফের মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ৩০ মে রোববার ভোর ৪টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টায় পর পর পাঁচবার মৃদু ভূকম্পন হয়েছে সিলেটে। এ ভূকম্পনে সিলেটজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। সর্বশেষ শনিবার দুপুর ১টা ৫৮ মিনিটে পঞ্চমবার ...
Read More »যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বন্ধ হচ্ছে
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদনে কঠোর হতে যাচ্ছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার আগে তার প্রাপ্যতা ও যৌক্তিকতার অনুমোদন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে নিতে হবে। একইসঙ্গে প্রতিষ্ঠানের মধ্যে লাইব্রেরি এবং নির্ধারিত নিজস্ব জমি থাকতে হবে। পরিদর্শনের পর সার্বিক বিষয় বিবেচনা করে প্রাথমিক অনুমোদন দেবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। এরপর পাঠদান, একাডেমিক স্বীকৃতি, বিষয় এবং বিভাগ খোলার অনুমোদন দেবে শিক্ষা মন্ত্রণালয়। যত্রতত্র ব্যাঙের ছাতার মতো মানহীন ...
Read More »সারা দেশে বেপরোয়া ‘কিশোর গ্যাং’
রাজধানী ঢাকাসহ সারা দেশে বেপরোয়া হয়ে উঠেছে ‘কিশোর গ্যাং’-এর সদস্যরা। ‘কিশোর গ্যাং’ হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করলেও বাস্তবে যুবক-তরুণরাও এর সদস্য। তাদের মধ্যে ছিন্নমূল পরিবারের সন্তান থেকে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীও রয়েছে। তারা তুচ্ছ ঘটনায় সহিংসতায় জড়িয়ে পড়ছে। পাড়া-মহল্লায় দল বেঁধে ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া, মোটরসাইকেল নিয়ে মহড়া, তরুণীদের উত্ত্যক্ত করা, মাদকসেবনসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে গ্যাং সদস্যরা। শুধু তা-ই নয়, ...
Read More »আজ বিঘ্নিত হবে ইন্টারনেট সংযোগ
আজ শুক্রবার (২৮ মে) আট ঘণ্টার জন্য ইন্টারনেটের ধীরগতির মুখে পড়বেন গ্রাহকেরা। বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ মে) বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি থাকবে। এ সময় সাবমেরিন কেব্লের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে। যদিও এ সময়ে দ্বিতীয় সাবমেরিন কেব্ল ও আইটিসি সার্কিটগুলো চালু ...
Read More »চাল ডাল তেলসহ দশ পণ্যের দাম বাড়তি
নতুন ধানের চাল বাজারে আসার পরও বাড়তি চালের বাজার। রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল কেজিতে ২-৪ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সব ধরনের ডাল ও ভোজ্যতেলের দামও বেড়েছে। এছাড়া পেঁয়াজ, আদা-রসুন, জিরা, লবঙ্গ, এলাচ ও আলু বাড়তি দরে বিক্রি হচ্ছে। এর ফলে গত সপ্তাহের তুলনায় বেশ কয়েকটি নিত্যপণ্য কিনতে বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে ভোক্তার। বৃহস্পতিবার ...
Read More »দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি
দুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে দেশের অভ্যন্তরীণ রুটে দুই ইঞ্জিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূল থেকে ভারতের দিকে চলে যাওয়ায় এ অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই ইঞ্জিনবিশিষ্ট দূরপাল্লার লঞ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক ...
Read More »জোয়ারের পানি আরও বাড়ার আশঙ্কা
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও দুর্বল হয়ে ভারতীয় ভূখণ্ডে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকায় জোয়ারের পানি আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। ২৭ মে বৃহস্পতিবার সকালে আবহাওয়ার এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ...
Read More »মেঘনার জোয়ারে লক্ষ্মীপুর উপকূলে ভাঙন
পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের উপকূলে ভাঙনের তীব্রতা বেড়েছে। কমলনগর উপজেলার মতিরহাট, চরমার্টিন, নাসিরগঞ্জ, নবীগঞ্জ, কালকিনি ও রামগতির চরগাজী ও চর আবদুল্লাহসহ মেঘনা নদী তীরবর্তী বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার অন্তত ২০টি কাঁচা ও পাকা রাস্তা ভেঙে গেছে। মঙ্গলবার (২৫ মে) ও বুধবার (২৬ মে) এ দুদিন মেঘনার ঢেউয়ের আঘাতে কমলনগরের নাসিরগঞ্জ বাজার এলাকার প্রায় ৫০ ...
Read More »নিরাপদ মাতৃত্ব দিবস ২৮ মে
জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস ২৮ মে।এবার করোনার প্রভাবে প্রাতিষ্ঠানিকভাবে সীমিত আকারে দিবসটি পালন করা হচ্ছে। ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ সরবকার নিরাপদ মাতৃত্ব দিবস পালন করে আসছে। নিরাপদ মাতৃস্বাস্থ্য,মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যেই নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে সকল নারীর জন্য নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণই হল নিরাপদ মাতৃত্ব। চাঁদপুরের সিভিল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur