শনিবার ২ অক্টোবর থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দু’দিন করে হবে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সপ্তাহে একদিন করে শ্রেণি দু’টির ক্লাস হয়ে আসছিল। এদিকে অষ্টম ও নবম শ্রেণিতেও সপ্তাহে দু’দিন করে ক্লাস হচ্ছে। বুধবার ২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন এ সময়সূচি প্রকাশ করে। নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে তৃতীয় শ্রেণির ক্লাস সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার ...
Read More »এসএসসি-এইচএসসি: প্রতি বিষয়ে পরীক্ষা দেড় ঘণ্টায়
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সূচি প্রকাশের পরই পরীক্ষা কত নম্বরে ও কত সময়ের হবে, তা–ও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এসএসসি-এইচএসসির প্রতি বিষয়ের পরীক্ষা হবে ৫০ নম্বরে। পরে ৫০ নম্বরকে ...
Read More »১৯৮ বোতল ফেন্সিডিলসহ চাঁদপুরের একজনসহ গ্রেফতার ২
কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ চাঁদপুরের একজনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত হলো: ১। মোঃ হারুনুর রশিদ হারুন (২৮), পিতা- মোঃ গিয়াস উদ্দিন, সাং- জসিলদা, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, ২। মোঃ মাসুদ মোল্লা (৩৮), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- হরিদাস পাড়া, থানা- মতলব দক্ষিন, জেলা- চাঁদপুর। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত ...
Read More »ইউপি নির্বাচনের ২য় ধাপের ভোট ১১ নভেম্বর
আগামি ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ...
Read More »সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। খবর বাসসের। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ...
Read More »যে ১১ নির্দেশনা মানতে হবে এইচএসসি পরীক্ষার্থীদের
২ ডিসেম্বর থেকে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে ৩০ ডিসেম্বর। সোমবার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করা হয় যার অপেক্ষায় ছিল প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী। সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই ধাপে পরীক্ষা হবে। জানা ...
Read More »এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। সোমবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব খালেদা আক্তার সাক্ষরিত এই সময় সূচি প্রকাশ করা হয়। সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি ...
Read More »বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্ব পর্যটন দিবস আজ (২৭ সেপ্টেম্বর)। প্রতিবছরের মতো এ বছরও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব পর্যটন দিবসে এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’। দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথকভাবে বাণী প্রদান করেছেন। পর্যটন দিবস উপলক্ষে সোমবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে পর্যটন করপোরেশন। সকাল ৯টায় শেরেবাংলা নগরের পর্যটন ভবনে কুকিং শো’র আয়োজন করেছে তারা। এছাড়া ...
Read More »গভীর নিম্নচাপে পরিণত গুলাব, নামলো হুঁশিয়ারি সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশের ওপর থেকেও এর প্রভাব কেটে গেছে। তাই বাংলাদেশের চারটি সমুদ্রবন্দর থেকে নামলো ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ...
Read More »নারীদের জন্য টিকাদান নিয়ে সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন চালু
জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা ইউএন উইমেন সম্প্রতি চাঁদপুরসহ দেশের গ্রাম ও মফস্বল অঞ্চলে বসবাসকারী নারীদের জন্য কোভিড-১৯ টিকাদান প্রসঙ্গে সচেতনতামূলক ক্যাম্পেইন চালু করেছে। টিকার ব্যাপারে বিভ্রান্তি দূর করা এবং তাদেরকে টিকা নিতে উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। গ্রাম ও মফস্বল শহরে অনেকে, বিশেষ করে নারীরা এখনও টিকা নিতে দ্বিধা বোধ করেন। টিকার ব্যাপারে প্রচলিত বিভিন্ন ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur