কুমিল্লার চান্দিনায় বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ‘ডেনিম’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আটকে পড়া তিন মাসের বেতনের দাবিতে বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার হাড়িখোলা এলাকায় কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী দুইপাশে সড়কের অন্তত ২০ কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ...
Read More »কুমিল্লায় কাউন্সিলর সোহেল হত্যায় ১১ জনের নামে মামলা
কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত কাউন্সিলর সোহেল এর ছোট ভাই সৈয়দ মোঃ রুমন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে দায়ের করা মামলায় নগরীর ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমকে ...
Read More »দেশজুড়ে সতর্কাবস্থানে পুলিশ, ছুটি বাতিল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। এজন্য পুলিশের সব ছুটি বাতিলও করা হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে মঙ্গলবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিটকে ওয়ারলেসের ...
Read More »চতুর্থ ধাপে ইউপির ভোট পিছিয়ে ২৬ ডিসেম্বর
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের দিন পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। ওইদিন এইচএসসি পরীক্ষা থাকায় নতুন তারিখ অনুযায়ী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হুমায়ন কবীর খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহেণর জন্য গত ১০ নভেম্বর ...
Read More »কুমিল্লায় কাউন্সিলর সোহেলর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
কুমিল্লায় কাউন্সিলর সোহেলর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনওয়ারুল আজিম জানান, ময়নাতদন্ত শেষে সকাল ১০টা ৪৫ মিনিটে কাউন্সিলর সোহেলর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বাদ জোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে তার পরিবার থেকে জানানো হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম ...
Read More »৪ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী প্রথম ডোজের আওতায়
সারাদেশে ৭ লাখ ৭২ হাজার ৮০৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৪ লাখ ৩৯ হাজার ২৮৯ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছেন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৩৩ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ...
Read More »কুমিল্লায় দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরসহ নিহত ২, আহত ৪
দুর্বৃত্তের হামলায় কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। একই সাথে তার ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগ নেতা হরিপদ সাহাও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪-৫ জন। সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়া কাউন্সিলরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত কাউন্সিলর সৈয়দ মো: সোহেল (৪৫) ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ...
Read More »‘তোর মেয়েকে মেরে ফেলে রেখেছি, লাশ পাঠিয়ে দেব’
সাত মাস আগে বিয়ে হয় নয়ন-তানিয়ার। বিয়ের আগে থেকেই নেশায় আসক্ত ছিলেন নয়ন। স্ত্রী শত চেষ্টা করেও তাঁকে ফেরাতে পারেননি। গত শনিবার নেশা করতে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন নয়ন। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে নয়ন মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর সূত্রাপুর পুলিশ জানায়, সূত্রাপুরের ৫১/এফ জংশন রোডের দুই ভবনের মাঝখান থেকে গলায় রশি ...
Read More »ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
কুমিল্লার টিক্কারচর এলাকায় বালুবাহী ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল আরোহী কুমিল্লার আদালতের আইনজীবী সহকারী শামছুল হক মুহুরী(৪২) নগরীর পাথুরিয়া পাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে। পুলিশ জানায়, দুপুর আনুমানিক দুইটায় গোমতী নদী তীরবর্তী সড়কের টিক্কারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। টিক্কারচর সড়ক হয়ে সামছুল হক তার বাড়ি ফেরার পথে রাস্তার উপরে রাখা বালুর উপর মোটর ...
Read More »ইপিজেডের ছাদ ধসে নারী নিহত
ফলস ছাদ ধসে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) এর একটি কোম্পানির নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নাসা কোম্পানির স্টোর রুমের ফলস ছাদ ধসে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে নাসা কোম্পানির একটি বিল্ডিংয়ের ভিতরের কাজ চলছিলো। এ সময় কোম্পানীর পরিচ্ছন কর্মী জ্যোৎস্না বেগম পরিচ্ছন্নতার কাজ করছিলো। হঠাৎ ফলস ছাদ ধসে পড়ে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur